Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বিসিবির মতো শ্রীলঙ্কার ক্রিকেটেও এবার পরিবর্তনের হাওয়া

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ২০:৪৮
বিসিবির মতো শ্রীলঙ্কার ক্রিকেটেও এবার পরিবর্তনের হাওয়া

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দীর্ঘদিনের সভাপতি শাম্মি সিলভা পদত্যাগ করতে যাচ্ছেন।

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে গত দুই বছরে তিনজন সভাপতি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডেও (এসএলসি) লেগেছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘদিনের সভাপতি শাম্মি সিলভা পদত্যাগ করতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে ‘ক্রিকবাজ’। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কমিটির প্রধান হিসেবে বোর্ডের দায়িত্ব নিতে পারেন সরকারের মনোনীত প্রার্থী ও সাবেক মন্ত্রী এরান বিক্রমরত্নে।

২০১৯ সাল থেকে এসএলসি সভাপতির দায়িত্বে থাকা শাম্মি সিলভা আগামীকাল মঙ্গলবার কার্যনির্বাহী কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কমিটির কয়েকজন সদস্য তাদের মেয়াদের বাকি সময় দায়িত্ব পালন করতে চাইলেও সেই সম্ভাবনা ক্ষীণ। কারণ, প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে নিজেই এই ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন।

আরও পড়ুন

হৃদয় কখনো চাপই অনুভব করেননি

২৭ এপ্রিল ২০২৬

শ্রীলঙ্কার ১৯৭৩ সালের ক্রীড়া আইন অনুযায়ী ক্রীড়ামন্ত্রী যেকোনো ক্রীড়া ফেডারেশন ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন। তবে নির্বাচিত বোর্ডে সরকারি হস্তক্ষেপ আইসিসির গঠনতন্ত্রের পরিপন্থী। এর আগে ২০২৩ বিশ্বকাপেও বাজে পারফরম্যান্সের জেরে শাম্মি সিলভাকে সরিয়ে অন্তর্বর্তী কমিটি গঠন করা হলে আইসিসি শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করেছিল। তবে এবার সূত্রগুলো বলছে, আইসিসিকে পুরো বিষয়টি আগেভাগেই জানানো হয়েছে এবং দ্রুত নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

‘ক্রিকবাজ’- এর প্রতিবেদনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিস্থিতির সঙ্গে শ্রীলঙ্কান ক্রিকেটের বর্তমান পরিস্থিতি তুলনা করা হয়েছে। বাংলাদেশে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠন করেছে বর্তমান সরকার। আইসিসি এখন পর্যন্ত বিসিবি বা এসএলসি—কোনোটির ক্ষেত্রেই কঠোর সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দেয়নি।

আরও পড়ুন

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে বাংলাদেশের রেকর্ড জয়

২৭ এপ্রিল ২০২৬

শ্রীলঙ্কা ক্রিকেট দলের টানা ব্যর্থতাই মূলত এই সরকারি হস্তক্ষেপের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। ঘরের মাঠে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দাসুন শানাকার দল সুপার এইটে উঠতে ব্যর্থ হওয়া ভালোভাবে নেয়নি শ্রীলঙ্কার সরকার। এছাড়া শাম্মি সিলভার বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির বেশকিছু অভিযোগ আছে, যদিও এখনো কোনো আনুষ্ঠানিক চার্জ গঠন করা হয়নি।

শাম্মি সিলভা ২০২৫ সালের মার্চে পুনরায় নির্বাচিত হয়ে দায়িত্ব নিয়েছিলেন। তার মেয়াদের এক বছর বাকি থাকতেই শেষ হতে যাচ্ছে তার সাত বছরের শাসনামল। এসএলসির সদ্য বিদায়ী এক কর্মকর্তা ক্রিকবাজকে জানান, ‘বোর্ড সফলভাবে (টি-টোয়েন্টি) বিশ্বকাপ আয়োজন করেছে এবং ২০২৯ সালেও আরেকটি আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে। আইসিসি হয়তো ছয় মাসের মধ্যে নতুন নির্বাচনের শর্তে এই পরিবর্তন মেনে নিতে পারে।’

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডবিসিবিআইসিসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা