Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আইসিসি

হৃদয়ের ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা
আম্পায়ারের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ● হৃদয়ের ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা
জোহানেসবার্গ টেস্টে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি পেয়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গের দায়ে তার ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করা অপরাধ। গত ২৪ মাসে এই প্রথম এমন অপরাধ করলেন হৃদয়।ঘটনাটি ঘটে টেস্টের প্রথম দিনের শেষ দিকে। বাংলাদেশের বিপর্যয়ের মধ্যে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে ১৩৭ র...
ক্রিকেট•১ দিন আগে
মর্নিং স্টার
মর্নিং স্টার
আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নিগার সুলতানা জ্যোতি। ৩৬ বলে ৫ চারে ৪৫ রানের ইনিংস খেলেছেন এই উইকেটকিপার ব্যাটার। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। শুরুতে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। পরে শারমিন আক্তারের সঙ্গে জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন নিগার। শেষ পর্যন্ত থাইল্যান্ডকে ৩ রানে হারিয়ে টুর্নামেন্ট শেষ করে টাইগ্রেসরা। তবে পয়েন্ট টেবিলে সেরা তিনে ন...
ক্রিকেট•৩ দিন আগে
ইবাদতকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করল আইসিসি
ইবাদতকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করল আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশের পেসার ইবাদত হোসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে চলমান প্রথম টেস্টে এই শাস্তি পেয়েছেন তিনি। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।আইসিসির আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গ করেছেন ইবাদত। আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়ের দিকে বা কাছাকাছি অনুপযুক্ত ও বিপজ্জনকভাবে বল ছুড়ে মারার অপরাধের কথা বলা হয়েছে এই ধারায়।ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ১৭তম ওভারে। ব্যাটার নিরাপদে...
ক্রিকেট•৪ দিন আগে
বড় শাস্তি পাকিস্তান ও শ্রীলঙ্কার
বড় শাস্তি পাকিস্তান ও শ্রীলঙ্কার
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় শাস্তির মুখে পড়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডি টেস্টে স্লো-ওভার রেটের জন্য পয়েন্ট কর্তন করা হয়েছে দুই দলের। এতে করে বেশি বিপদে পড়েছে শ্রীলঙ্কা। পয়েন্ট টেবিলের সাত থেকে আটে নেমে যেতে হয়েছে তাদের, পাকিস্তান আগে থেকেই নয়ে ছিল তারা আছে তলানিতেই।রাওয়ালপিন্ডি টেস্টে স্লো-ওভার রেটের জন্য পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ২৫ শতাংশ ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী স্লো-ওভার রেটে যে দল যত ওভার পিছিয়ে থাকবে, তাদের ত...
ক্রিকেট•৫ দিন আগে
টানা দ্বিতীয়বার আইসিসির চেয়ারম্যান জয় শাহ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ● টানা দ্বিতীয়বার আইসিসির চেয়ারম্যান জয় শাহ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড ও কমিটি সভায় পরিচালকদের প্রস্তাবের ভিত্তিতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আজ সোমবার (১৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তাকে আগামী দুই বছরের (২০২৬-২০২৮) জন্য শীর্ষ এই পদে বহাল রাখার ঘোষণা দেওয়া হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব জয় শাহ ২০২৪ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়...
ক্রিকেট•৬ দিন আগে
সাফের শুরুতেই উত্তাপহীন ‘মহারণ’
সাফের শুরুতেই উত্তাপহীন ‘মহারণ’
আইসিসি বা এসিসির দেখাদেখি সাফও বেছে নিয়েছে একই পথ। গ্রুপ পর্বে রেখেছে ভারত ও পাকিস্তানকে। আসরের শুরুতেই মুখোমুখি করিয়ে দিয়েছে দুই বৈরী প্রতিবেশীকে। আসর জমিয়ে দেওয়ার জন্য মোক্ষম উপায়। তবে সমস্যাটা হলো, ক্রিকেট বা হকি ম্যাচে ভারত ও পাকিস্তান মুখোমুখি হলে যে উত্তেজনা তৈরি হয়, ফুটবলে তার প্রবল ঘাটতি। তার ওপর সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারত পাঠিয়েছে দ্বিতীয় সারির দল, শীর্ষ ফুটবলাররা যাবেন নিউজিল্যান্ডে। এই দ্বিতীয় সারির দলেও প্রথম ম্যাচে থাকবেন না ১০ জন, ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচের জন্য...
ফুটবল•১৮ দিন আগে
আবারও বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ আলিসের
আবারও বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ আলিসের
তিন বছর তিন মাস অপেক্ষায় ছিলেন আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার। সেই অপেক্ষা ফুরিয়েছিল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে। কিন্তু এদিনই আবারও বিরতি পড়ল আলিস আল ইসলামের ক্যারিয়ারে। তার বোলিং অ্যাকশনকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করেছেন ম্যাচ রেফারি। বুধবার অভিষেক ওয়ানডেতে নামার আগে অক্টোবরের শুরুতে জাপানে এশিয়ান গেমসেও খেলেছিলেন। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটের ওই ম্যাচে তার বোলিং নিয়ে কোনো আপত্তি জানাননি ওই ম্যাচের আম্পায়ার বা রেফারি। এর আগেও আলিসের বোলিং অ্যাকশনে ত্রুটি পে...
ক্রিকেট•প্রায় ১ মাস আগে
ভারতের আয় মিলিয়ন ডলার, ক্যারিবিয়ানদের পকেট খালি
ক্রিকেটে বৈষম্য ● ভারতের আয় মিলিয়ন ডলার, ক্যারিবিয়ানদের পকেট খালি
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি জমে উঠেছে। আপাতত সিরিজে ২-২ সমতা। এই দ্বিপক্ষীয় সফর ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটের রাজস্ব বণ্টন ব্যবস্থার দিকে সরাসরি আঙুল তুলেছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস ডেরিং। তার দাবি, আয়োজক হিসেবে ভারত মিলিয়ন ডলার আয় করলেও উইন্ডিজ বোর্ড এক পয়সাও পাচ্ছে না। উইজডেন ক্রিকেটের ‘দ্য স্কুপ’ পডকাস্টে কথা বলার সময় আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান আর্থিক কাঠামোর তীব্র সমালোচনা করেন ডেরিং। বিদ্যমান সম্প্রচার ও...
ক্রিকেট•প্রায় ১ মাস আগে
‘বিশ্বকে মুক্তির পথ দেখান’, যুক্তরাষ্ট্রকে নোবেলজয়ী পিল্লাই
‘বিশ্বকে মুক্তির পথ দেখান’, যুক্তরাষ্ট্রকে নোবেলজয়ী পিল্লাই
চলতি বছর নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাই মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক হিসেবে তার ঐতিহ্যবাহী ভূমিকা পুনরায় পালনের আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) দুর্বল করার জন্য ওয়াশিংটন যখন প্রচেষ্টা চালাচ্ছে, তখন এ আহ্বান জানালেন তিনি।জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক হিসেবে বর্তমানে নেদারল্যান্ডসের দ্য হেগে দায়িত্ব পালন করছেন ৮৫ বছর বয়সী পিল্লাই। রয়টার্সকে তিনি বললেন, ‘আমার বার্তা হলো, বিশ্বের বাকি অংশের জ...
বিদেশ•প্রায় ১ মাস আগে
সাবেক বিচারক নোবেল পাওয়ার পরই আইসিসির ওপর নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের
সাবেক বিচারক নোবেল পাওয়ার পরই আইসিসির ওপর নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই শুক্রবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর ফলে ইউরোপীয় মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক বিরোধ আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।আইসিসির উপপ্রধান প্রসিকিউটর নাজহাত শামীম খান এ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এর ফলে আদালতের কার্যক্রম বন্ধ হবে না।২০০২ সালে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার করার লক্ষ্যে আইসিসি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরেই আদালতটির প্...
যুক্তরাষ্ট্র•প্রায় ১ মাস আগে
বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের
বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এবারের বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতার মাপকাঠি ছিল ৩০ সেপ্টেম্বরের ভেতর আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ আটে থাকা। স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকা আছে ওয়ানডে র‍্যাংকিংয়ের তিনে, তাই ৯-এ থাকা বাংলাদেশের সরাসরি সুযোগ মিলে গেছে বিশ্বকাপে। বাংলাদেশের ঠিক নিচে অর্থাৎ ১০-এ থাকা ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে বাছাই পর্ব। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে বাদ পড়েছিল প্রথম...
ক্রিকেট•প্রায় ২ মাস আগে
হোয়াইটওয়াশের পর বড় শাস্তি হলো পাকিস্তানের
হোয়াইটওয়াশের পর বড় শাস্তি হলো পাকিস্তানের
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভরাডুবির পর এবার আইসিসির শাস্তির মুখে পড়ল পাকিস্তান ক্রিকেট দল। বার্মিংহামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে স্লো ওভার-রেটের কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে বড় অঙ্কের ১১টি পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। পাকিস্তানের পয়েন্ট ছিল ১৬, এখন সেটা কেবল ৫। ইংল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। লিডসে সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ও ১০৩ রান, লর্ডসে দ্বিতীয় ম্যাচে ১৯৪ রান এবং এজবাস্টনে...
ক্রিকেট•২ মাস আগে
জয়সওয়ালকে কম শাস্তি দেওয়ায় তীব্র সমালোচনার মুখে আইসিসি
জয়সওয়ালকে কম শাস্তি দেওয়ায় তীব্র সমালোচনার মুখে আইসিসি
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার পর থেকেই ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। লঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর সঙ্গে আগ্রাসী আচরণ করেও কম শাস্তি পেয়েছেন যশস্বী জয়সওয়াল। তাকে মাত্র একটি ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। এতেই আইসিসির ওপর ভীষণ চটেছেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। দ্বিতীয় টেস্টের প্রথম দিন দারুণ ছন্দে থাকা যশস্বীকে বোল্ড করেন আসিথা ফার্নান্দো। সাজঘরে ফেরার পথে হঠাৎই ঘুরে দাঁড়িয়ে ফার্নান্দোর ম...
ক্রিকেট•৩ মাস আগে
পিচ কিউরেটরদের প্রশিক্ষণ দেবেন টনি হেমিং
পিচ কিউরেটরদের প্রশিক্ষণ দেবেন টনি হেমিং
সুন্দর মনের জন্য যেমন চাই সুস্থ শরীর, তেমনি ভালো খেলোয়াড় তুলে আনার জন্য চাই ভালো মাঠ। আর ভালো মাঠ তৈরি করতে প্রয়োজন দক্ষ মাঠকর্মী ও পিচ কিউরেটর। দেশে উপযুক্ত পিচকিউরেটরের সংখ্যা কম, বিদেশি নির্ভরতা কমেনি। ভবিষ্যতে যেন বিদেশি নির্ভরতা কমিয়ে আনা যায় সেজন্য প্রথমবারের মতো পিচ কিউরেটর তৈরির প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি মাসের ১১-১২, এই সময়টায় চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে পিচ কিউরেটরদের লেভেল-১ কর্মশালা, যা পরিচালনা করবেন বি...
ক্রিকেট•৪ মাস আগে
বিশ্বকাপের প্রচার ভিডিওতে স্থান পেল না বাংলাদেশের খেলা
বিশ্বকাপের প্রচার ভিডিওতে স্থান পেল না বাংলাদেশের খেলা
২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো অনেক সময় বাকি। কোন ১৪টি দল খেলবে সেই তালিকাও চূড়ান্ত হয়নি। প্রকাশ হয়নি সূচিও। তবে অপেক্ষা না করে বিশ্বকাপের প্রচারণা শুরু করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।সম্প্রতি দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ১২টি ভেন্যুর নাম ঘোষণা করেছে আইসিসি। এরপর আয়োজক তিন দেশকে ঘিরে একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করা হয়, যেখানে আফ্রিকার ক্রিকেট সংস্কৃতি, দর্শকদের আবেগ এবং আয়োজক দেশগুলোর পরিবেশ তুলে ধরা হয়েছে।এর ধারাবাহিকতায় শুক্...
ফুটবল•৪ মাস আগে
ওয়ানডে বিশ্বকাপের লোগো প্রকাশ, ভেন্যুর নাম ঘোষণা
ওয়ানডে বিশ্বকাপের লোগো প্রকাশ, ভেন্যুর নাম ঘোষণা
দীর্ঘ ২৪ বছর পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে হতে যাওয়া ২০২৭ আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপের ১২টি ভেন্যু এবং টুর্নামেন্টের লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। জোহানেসবার্গে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার আটটি শহর, জিম্বাবুয়ের তিনটি এবং নামিবিয়ার রাজধানী উইন্ডহুককে বিশ্বকাপের যৌথ স্বাগতিক হিসেবে ঘোষণা করে আইসিসি। এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের সঙ্গে কেনিয়া বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছিল। তবে...
ক্রিকেট•৪ মাস আগে
অজানা গন্তব্যে অপ্রস্তুত বাংলাদেশ
অজানা গন্তব্যে অপ্রস্তুত বাংলাদেশ
আগামীকাল রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ছে বাংলাদেশ টেস্ট দল। প্রথম গন্তব্য ডারউইন। সেখানে আগস্টের ৬, ৭ ও ৮ তারিখে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল, প্রতিপক্ষ ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড সভাপতি একাদশ। এরপর আগস্টের ১৩ তারিখে শুরু হবে প্রথম টেস্ট, যা হবে ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট। পরবর্তী গন্তব্য অস্ট্রেলিয়ার আরেক প্রান্ত, ব্রিসবেনের ম্যাকেই। যেখানে বাংলাদেশ খেলবে সফরের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি ম্যাচই আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, যে প্রতিযোগিত...
ক্রিকেট•৪ মাস আগে
সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় ভারত
সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় ভারত
বাংলাদেশ-ভারতের সম্পর্কের বরফ গলেছে অনেকটা। একটা সময় অনিশ্চিত হয়ে পড়া ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের মেঘ কেটেছে অনেকটা। আগামী সেপ্টেম্বরের শুরেুতে সাদা বলের দুটি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত। সরকার সবুজ সংকেত দিলেই খুলে যাবে সব জট। এ নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনাও চলছে বলে জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদন অনুযায়ী, সফরটি এখনো ভারত সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে সিরিজ আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নিত...
ক্রিকেট•৪ মাস আগে
সুদানের সশস্ত্র গোষ্ঠীর নেতার বিরুদ্ধে মামলা বাতিল করলেন আইসিসি
সুদানের সশস্ত্র গোষ্ঠীর নেতার বিরুদ্ধে মামলা বাতিল করলেন আইসিসি
সুদানের দারফুরের একটি সশস্ত্র গোষ্ঠীর সাবেক নেতা আবদুল্লাহ বান্দা আবাকার নুরাইনের বিরুদ্ধে চলমান মামলা বৃহস্পতিবার বাতিল করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকেরা। অভিযোগ প্রত্যাহার করে নেওয়ায় তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রমও সমাপ্ত করা হয়েছে।প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, ২০০৭ সালে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত বান্দার বিরুদ্ধে থাকা প্রমাণ সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়েছে। ২০১১ সালে অভিযোগ আনুষ্ঠানিকভাবে গঠনের পর এক দশকেরও বেশি সময়ে প্রম...
আফ্রিকা•৪ মাস আগে
এডিনবরাতে আইসিসির সভায় যোগ দিলেন তামিম
এডিনবরাতে আইসিসির সভায় যোগ দিলেন তামিম
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনের শুরু থেকেই গুঞ্জন, আইসিসি সভায় ডাক পাননি তামিম ইকবাল। বাংলাদেশের প্রতিনিধিকে আমন্ত্রণ না জানালে আইসিসি কী তবে বিসিবি নির্বাচন মেনে নেয়নি? আমিনুল ইসলাম বুলবুলের চিঠি কী তবে আমলে নিয়েছে তারা?সব প্রশ্নের উত্তর মেলে দিনের শেষে। ৯ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গুরুত্বপূর্ণ সভায় যোগ দিয়েছেন তামিম ইকবাল। স্কটল্যান্ডের রাজধানী এডিনবরাতে এই সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।...
ক্রিকেট•৫ মাস আগে