মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নিগার সুলতানা জ্যোতি। ৩৬ বলে ৫ চারে ৪৫ রানের ইনিংস খেলেছেন এই উইকেটকিপার ব্যাটার। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। শুরুতে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। পরে শারমিন আক্তারের সঙ্গে জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন নিগার। শেষ পর্যন্ত থাইল্যান্ডকে ৩ রানে হারিয়ে টুর্নামেন্ট শেষ করে টাইগ্রেসরা। তবে পয়েন্ট টেবিলে সেরা তিনে না থাকায় সুপার সিক্সে কোয়ালিফাই করতে পারেনি বাংলাদেশ।



