Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বিনা প্রতিদ্বন্দ্বিতায়

টানা দ্বিতীয়বার আইসিসির চেয়ারম্যান জয় শাহ

agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৩:২৭
শেয়ার করুন:
টানা দ্বিতীয়বার আইসিসির চেয়ারম্যান জয় শাহ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড ও কমিটি সভায় পরিচালকদের প্রস্তাবের ভিত্তিতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আজ সোমবার (১৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তাকে আগামী দুই বছরের (২০২৬-২০২৮) জন্য শীর্ষ এই পদে বহাল রাখার ঘোষণা দেওয়া হয়।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব জয় শাহ ২০২৪ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্রিকেটের বিশ্বব্যাপী প্রসার, সমর্থক সংখ্যা বৃদ্ধি এবং বাণিজ্যিক সাফল্যের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে জয় শাহর নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রাখছে বোর্ড।

আরও পড়ুন

খাজার দাবিকে সমর্থন আরও এক অজি ক্রিকেটারের

১৬ নভেম্বর ২০২৬

পুনর্নির্বাচিত হওয়ার পর আইসিসি বোর্ড ও পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৩৮ বছর বয়সী জয় শাহ। বিশেষ করে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের মাধ্যমে অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তনকে সামনে রেখে নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

এক বিবৃতিতে জয় শাহ বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত এবং প্রতিটি পরিচালকের অব্যাহত সমর্থনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে গৌরব ও বড় দায়িত্বের। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে আমাদের সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

আরও পড়ুন

ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি আর নেই

১৬ নভেম্বর ২০২৬

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আইসিসি চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা আমাদের খেলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর একটি সময়ে প্রবেশ করছি। এলএ২৮ (লস অ্যাঞ্জেলেস ২০২৮) অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকদের কাছে আমাদের খেলাটিকে পৌঁছে দিতে এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করতে এক অসাধারণ সুযোগ এনে দিয়েছে।’

শুধু সফলভাবে টুর্নামেন্ট আয়োজনই নয়, বরং ক্রিকেটের দীর্ঘমেয়াদি ও টেকসই ভবিষ্যৎ গড়ার ওপর জোর দিয়েছেন জয় শাহ। তার ভাষায়, ‘আমাদের দায়িত্ব কেবল সফল ইভেন্ট আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয়। সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদার এবং অন্যান্য মূল অংশীজনদের নিয়ে ক্রিকেটের জন্য একটি শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। আমি সবসময় বিশ্বাস করি, ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি হলো মানুষকে একত্রিত করার ক্ষমতা। বোর্ড ও সদস্যদের সহায়তায় আমাদের লক্ষ্য হবে উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়া, যাতে আমাদের অগ্রগতি আগামী প্রজন্মের জন্য এক স্থায়ী ঐতিহ্য রেখে যায়।’

জয় শাহআইসিসিআইসিসি চেয়ারম্যান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ