Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

জয়সওয়ালকে কম শাস্তি দেওয়ায় তীব্র সমালোচনার মুখে আইসিসি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১১:১১
জয়সওয়ালকে কম শাস্তি দেওয়ায় তীব্র সমালোচনার মুখে আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার পর থেকেই ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। লঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর সঙ্গে আগ্রাসী আচরণ করেও কম শাস্তি পেয়েছেন যশস্বী জয়সওয়াল। তাকে মাত্র একটি ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। এতেই আইসিসির ওপর ভীষণ চটেছেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।

দ্বিতীয় টেস্টের প্রথম দিন দারুণ ছন্দে থাকা যশস্বীকে বোল্ড করেন আসিথা ফার্নান্দো। সাজঘরে ফেরার পথে হঠাৎই ঘুরে দাঁড়িয়ে ফার্নান্দোর মুখোমুখি হন জয়সওয়াল। হেলমেটের সঙ্গে ফার্নান্দোর কপাল ঠেকিয়ে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। পরিস্থিতি বড় আকার ধারণ করার আগেই দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা দ্রুত মধ্যস্থতা করে তাদের আলাদা করেন।

আরও পড়ুন

সর্বকনিষ্ঠ খেলোয়াড় ১৫ বছরের এনাডাইক

২৬ আগস্ট ২০২৬

এই ঘটনার পর আইসিসির কোড অব কন্ডাক্টের ধারা ২.১২ (খেলোয়াড় বা ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে অনুপযুক্ত শারীরিক যোগাযোগ) অনুযায়ী জয়সওয়াল ও ফার্নান্দো উভয়কেই একটি করে ডিমেরিট পয়েন্ট এবং ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়। আইসিসি জানায়, গত ২৪ মাসে এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে কোনো শৃঙ্খলাভঙ্গের পূর্ব রেকর্ড না থাকায় শাস্তি কিছুটা লঘু করা হয়েছে।

জয়সওয়ালের এই ধরনের আচরণে ক্ষুব্ধ সঞ্জয় মঞ্জরেকর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ সরাসরি আইসিসি ও বিসিসিআইয়ের সমালোচনা করে বলেন, ‘প্রিয় আইসিসি এবং বিসিসিআই কিছুদিন আগে ভারত “এ” দলের হয়ে বৈভব এবং এবার জয়সওয়াল… আপনারা যদি তাদের এই ধরনের আচরণে এভাবেই ছাড় দিতে থাকেন, তবে তারা এমন আচরণে অভ্যস্ত হয়ে উঠবে। এটি শুধু খেলার জন্যই নয়, তাদের নিজেদের ভবিষ্যতের জন্যও অত্যন্ত ক্ষতিকর।’

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় সফল হতে বাংলাদেশকে এবির পরামর্শ

২৫ আগস্ট ২০২৬

মঞ্জরেকরের এই পোস্টে সম্প্রতি শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে ১৫ বছর বয়সি উদীয়মান তারকা বৈভব সূর্যবংশীর শৃঙ্খলাভঙ্গের ঘটনাও উঠে এসেছে। সেবার ম্যাচ শেষে লঙ্কান খেলোয়াড়দের অতিরিক্ত উদযাপনের প্রতিবাদ জানিয়ে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েছিলেন বৈভব। সেবারও সামান্য জরিমানা দিয়েই রক্ষা পেয়েছিলেন সেই তরুণ ক্রিকেটার।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের মধ্যে এমন অনৈতিক ও আক্রমণাত্মক মানসিকতা রোধে আইসিসি এবং বোর্ডগুলোকে আরও কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া উচিত, নতুবা ভবিষ্যতের তারকাদের শৃঙ্খলা ধরে রাখা কঠিন হয়ে দাঁড়াবে।

আসিথা ফার্নান্দোযশস্বী জয়সওয়ালসঞ্জয় মাঞ্জরেকারআইসিসিবিসিসিআই
    শেয়ার করুন:
    Advertisement
    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৩

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৪

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২০

    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    ২৫ আগস্ট ২০২৬, ২১:০৭

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    ২৫ আগস্ট ২০২৬, ২১:১৮

    তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব— সাংবাদিকদের যুবদল নেতা

    তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব— সাংবাদিকদের যুবদল নেতা

    ২৫ আগস্ট ২০২৬, ২২:৪৪

    পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগবিতণ্ডা

    পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগবিতণ্ডা

    ২৫ আগস্ট ২০২৬, ২২:৪৮

    নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরাসরি উত্তর চায় টিআইবি

    নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরাসরি উত্তর চায় টিআইবি

    ২৫ আগস্ট ২০২৬, ২০:৪৭

    হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের ব্যাপক হামলায় নিহত ৪৭

    হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের ব্যাপক হামলায় নিহত ৪৭

    ২৫ আগস্ট ২০২৬, ১৩:২৯

    শেয়ারবাজারে টানা দরপতনের ঘটনায় মানববন্ধন, বিনিয়োগকারীদের ৫ দাবি

    শেয়ারবাজারে টানা দরপতনের ঘটনায় মানববন্ধন, বিনিয়োগকারীদের ৫ দাবি

    ২৫ আগস্ট ২০২৬, ১৬:৩৪

    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    ২৬ আগস্ট ২০২৬, ০৭:৪৮

    কুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

    কুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

    ২৫ আগস্ট ২০২৬, ২০:৩০

    যে বিচারে অবিচার

    যে বিচারে অবিচার

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    advertiseadvertise