Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

‘বিশ্বকে মুক্তির পথ দেখান’, যুক্তরাষ্ট্রকে নোবেলজয়ী পিল্লাই

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৮:১৩
‘বিশ্বকে মুক্তির পথ দেখান’, যুক্তরাষ্ট্রকে নোবেলজয়ী পিল্লাই

১৩ অক্টোবর নেদারল্যান্ডসের হেগে রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাই— রয়টার্স

চলতি বছর নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাই মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক হিসেবে তার ঐতিহ্যবাহী ভূমিকা পুনরায় পালনের আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) দুর্বল করার জন্য ওয়াশিংটন যখন প্রচেষ্টা চালাচ্ছে, তখন এ আহ্বান জানালেন তিনি।

জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক হিসেবে বর্তমানে নেদারল্যান্ডসের দ্য হেগে দায়িত্ব পালন করছেন ৮৫ বছর বয়সী পিল্লাই। রয়টার্সকে তিনি বললেন, ‘আমার বার্তা হলো, বিশ্বের বাকি অংশের জন্য মুক্তির পথ দেখানোর ভূমিকা পালন করতে এবং নেতা হিসেবে নিজেদের গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরতে হবে আপনাদের।’

পিল্লাইয়ের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ঘোষণা আসার কয়েক ঘণ্টা পরই শুক্রবার তার সাবেক কর্মস্থল আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নজিরবিহীন এ পদক্ষেপের সময়কে কাকতালীয় বলে মনে করেন না পিল্লাই। তিনি বললেন, ‘আমি মনে করি, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে আইসিসির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধবিচার ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা অনেক আগে থেকেই চলছিল।’

পিল্লাই বললেন, ‘এ কারণেই নুরেমবার্গ থেকে দ্য হেগে ফিরে প্রথমেই আমি আইসিসির কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আন্তর্জাতিক অপরাধবিচার প্রতিষ্ঠায় তাদের কাজের প্রতি সংহতি জানানো এবং যাদের বিরুদ্ধে ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের পাশে দাঁড়ানোই ছিল আমার উদ্দেশ্য।’

আরও পড়ুন

ম্যান্ডেলার লড়াইয়ের সঙ্গী, ফিলিস্তিনি-রোহিঙ্গাদের ন্যায়বিচারের কণ্ঠ

০৯ অক্টোবর ২০২৬

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার আইসিসিকে ‘বেআইনি ও নিয়ন্ত্রণহীন আদালত’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এই আদালতকে কখনোই মার্কিন নাগরিকদের বিচার করতে দেওয়া হবে না।

নিষেধাজ্ঞার ক্ষেত্রে ছয় মাসের একটি ছাড়ের সময়সীমা রাখা হয়েছে। এ ছাড়া টেলিযোগাযোগ, সফটওয়্যার, পেনশন পরিশোধ এবং আটক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কিত কিছু লেনদেনের ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই আইসিসির বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। সদস্যরাষ্ট্রের নাগরিকদের পাশাপাশি সদস্যরাষ্ট্রের ভূখণ্ডে নৃশংস অপরাধ সংঘটনের অভিযোগে অন্য দেশের নাগরিকদেরও বিচারের এখতিয়ার রয়েছে আইসিসির। আদালতের এই বিধানের বিরোধিতা করছে ওয়াশিংটন।

২০২৪ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় বিশেষভাবে ক্ষুব্ধ হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক মাসগুলোতে তার প্রশাসন আইসিসির বিরুদ্ধে প্রচারাভিযান আরও জোরদার করেছে।

গত বছর অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের তদন্ত কমিশনের সভাপতির দায়িত্ব পালন করেন পিল্লাই। ওই কমিশন সিদ্ধান্তে পৌঁছেছিল, গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। সে সময় প্রতিবেদনটিকে ‘কলঙ্কজনক’ বলে প্রত্যাখ্যান করেছিল ইসরায়েল।

আইসিসিযুক্তরাষ্ট্রনোবেল শান্তি পুরস্কারনাভি পিল্লাই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস