Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

পিচ কিউরেটরদের প্রশিক্ষণ দেবেন টনি হেমিং

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৯:৩৪
পিচ কিউরেটরদের প্রশিক্ষণ দেবেন টনি হেমিং

সংগৃহীত ছবি

সুন্দর মনের জন্য যেমন চাই সুস্থ শরীর, তেমনি ভালো খেলোয়াড় তুলে আনার জন্য চাই ভালো মাঠ। আর ভালো মাঠ তৈরি করতে প্রয়োজন দক্ষ মাঠকর্মী ও পিচ কিউরেটর। দেশে উপযুক্ত পিচ

কিউরেটরের সংখ্যা কম, বিদেশি নির্ভরতা কমেনি। ভবিষ্যতে যেন বিদেশি নির্ভরতা কমিয়ে আনা যায় সেজন্য প্রথমবারের মতো পিচ কিউরেটর তৈরির প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি মাসের ১১-১২, এই সময়টায় চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে পিচ কিউরেটরদের লেভেল-১ কর্মশালা, যা পরিচালনা করবেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং।

বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্য সচিব মাজহার উদ্দিন অমি আগামীর সময়কে বলেছেন, ‘মাঠ পরিচর্যা ও উইকেট তৈরিতে দক্ষ জনবল তৈরি ও বিদেশি নির্ভরতা কমিয়ে আনতে প্রথমবারের মতো বিসিবি পিচ কিউরেটরদের নিয়ে একটি কর্মশালা আয়োজন করতে যাচ্ছে। আগস্টের ১১-১২, এই দুই দিন চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে এই কর্মশালা; যেখানে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম থেকে ৩০ জন করে প্রশিক্ষণার্থী আসবেন। কর্মশালা শেষে উত্তীর্ণদের দেওয়া হবে লেভেল-১ সনদ।

কর্মশালা পরিচালনা করবেন টনি হেমিং। তিনি আইসিসি থেকে এ ব্যাপারে সনদপ্রাপ্ত এবং বিশ্বের অনেক জায়গায় প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেছেন। বিসিবির বর্তমান নেতৃত্বের মনে হয়েছে, হেমিংকে তার নিয়মিত দায়িত্বের পাশাপাশি স্থানীয় কিউরেটরদের প্রশিক্ষণের কাজেও সম্পৃক্ত করা যায়। বাংলাদেশের পিচ কিউরেটরদের ভেতর জাহিদ রেজা বাবু, বদিউল আলম খোকন ও শফিউল আলম বেলালের নামই ঘুরে-ফিরে আসে। স্থানীয় পর্যায়ে কিউরেটরদের সংখ্যা বাড়ানোর জন্যই বিসিবির এ উদ্যোগ। 

উইকেট তৈরির জন্য বিদেশমুখীতা কমিয়ে আনার পাশাপাশি বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর জন্য দক্ষতাও বাড়াতে চায় বিসিবি, জানিয়েছেন মাজহার উদ্দিন, 'আমাদের একজন কিউরেটর চীনে গিয়েছে। চীনে ওদের পিচ, ওদের মাঠ একদম রেডি করার জন্য বাংলাদেশ থেকেই নিয়ে গিয়েছে ওরা। ওই ওদের পিচ দেখাশোনা করার জন্য, তারাই সম্পূর্ণ বেতন দিচ্ছে। এবং তিন-চার মাস সে ওখানে থাকবে, তাদের ওই মাঠ রেডি করে দিয়ে আসবে। এরকম সিঙ্গাপুরেও আমাদের একজন কিউরেটর গিয়েছিল। নেপালে ইনফ্যাক্ট আমাদের কিউরেটর আছে। নেপাল ক্রিকেট বোর্ড থেকে প্রায়ই আমাদের কাছ থেকে কিউরেটর, লোকাল কিউরেটর নিয়ে আমরা ওদের মাঠ পরিচর্যা, পিচ রেডি করে দিচ্ছি। আমাদের বোর্ড চাচ্ছে যে আমরা আমাদের দেশের প্রশিক্ষিত যারা কিউরেটর রয়েছে তারা যাতে পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে, শুধু কোচ আর খেলোয়াড়রাই না ক্রিকেটের সঙ্গে জড়িত অন্য পেশাজীবিরা যেমন গ্রাউন্ডসম্যানদেরকে ও কিউরেটরদেরকেও আমরা ওইভাবে প্রস্তুত করতে চাচ্ছি যাতে তাদের আন্তর্জাতিক পর্যায়ে একটা চাহিদা থাকে। এবং আমাদের অবশ্যই আমাদের নিজেদের দেশেও যাতে তাদের যে কাজগুলো আছে তারা করতে পারে সফলভাবে।'

একই সঙ্গে দক্ষ মাঠকর্মী তৈরির জন্যও দেশ জুড়ে বিভিন্ন জেলায় কর্মরত মাঠকর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগও নিয়েছে বিসিবি। প্রতিটি জেলা থেকে একজন করে স্থানীয় মাঠকর্মীদের ঢাকায় এনেও প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বিসিবির গ্রাউন্ডস কমিটি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ফতুল্লা স্টেডিয়ামের আউটার মাঠের সংস্কারেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

বিসিবিটনি হেমিংআইসিসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির