Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপের প্রচার ভিডিওতে স্থান পেল না বাংলাদেশের খেলা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১৮:৪৪
শেয়ার করুন:
বিশ্বকাপের প্রচার ভিডিওতে স্থান পেল না বাংলাদেশের খেলা

সংগৃহীত ছবি

২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো অনেক সময় বাকি। কোন ১৪টি দল খেলবে সেই তালিকাও চূড়ান্ত হয়নি। প্রকাশ হয়নি সূচিও। তবে অপেক্ষা না করে বিশ্বকাপের প্রচারণা শুরু করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ১২টি ভেন্যুর নাম ঘোষণা করেছে আইসিসি। এরপর আয়োজক তিন দেশকে ঘিরে একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করা হয়, যেখানে আফ্রিকার ক্রিকেট সংস্কৃতি, দর্শকদের আবেগ এবং আয়োজক দেশগুলোর পরিবেশ তুলে ধরা হয়েছে।

এর ধারাবাহিকতায় শুক্রবার আরও একটি ভিডিও প্রকাশ করে আইসিসি। প্রায় ২ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওটিতে বিশ্বকাপের ইতিহাসের স্মরণীয় মুহূর্তগুলোর পাশাপাশি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের উচ্ছ্বাসও স্থান পেয়েছে। তবে ভিডিওতে বাংলাদেশের দর্শকদের দেখানো হলেও জাতীয় দলের কোনো ম্যাচ বা ঐতিহাসিক সাফল্যের দৃশ্য রাখা হয়নি।

বিশ্বকাপে বাংলাদেশের স্মরণীয় অর্জনের তালিকা কম নয়। কিন্তু কোনোটিই আইসিসির নতুন প্রচারণা ভিডিওতে জায়গা পায়নি। ভিডিওটির শুরুতে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্লাইভ লয়েডের ট্রফি উঁচিয়ে ধরার দৃশ্য দেখা যায়। এরপর একে একে উঠে আসে শচীন টেন্ডুলকারের শতকের উল্লাস, বিরাট কোহলির উদযাপন, শেন ওয়ার্নের জাদুকরী স্পিন, মহেন্দ্র সিং ধোনির ২০১১ সালের বিশ্বকাপজয়ী ছক্কা এবং বিভিন্ন দেশের শিরোপা উদযাপনের মুহূর্ত।

বাংলাদেশ অংশে দেখা যায় সবুজ-লাল পতাকা হাতে সমর্থকদের উচ্ছ্বাস। ধারণা করা হচ্ছে, এটি ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারানোর পর প্রবাসী বাংলাদেশিদের উদযাপনের দৃশ্য। সেই ম্যাচে রুবেল হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে সেই ম্যাচের কোনো খেলার দৃশ্য ভিডিওতে ব্যবহার করা হয়নি।

ভিডিওতে আরও রয়েছে ১৯৯২ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়াসিম আকরামের উদযাপন, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের শিরোপা জয়ের মুহূর্ত এবং আয়ারল্যান্ডের স্মরণীয় সাফল্যের ঝলক। সমাপ্তি হয়েছে ২০২৩ বিশ্বকাপে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা জয়ের দৃশ্য দিয়ে।

আইসিসি বিশ্বকাপ ২০২৭আইসিসিবাংলাদেশ ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা