বাংলাদেশ-ভারত সিরিজ
সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় ভারত

সংগৃহীত ছবি
বাংলাদেশ-ভারতের সম্পর্কের বরফ গলেছে অনেকটা। একটা সময় অনিশ্চিত হয়ে পড়া ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের মেঘ কেটেছে অনেকটা।
আগামী সেপ্টেম্বরের শুরেুতে সাদা বলের দুটি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে
আসতে পারে ভারত। সরকার সবুজ সংকেত দিলেই খুলে যাবে সব জট। এ নিয়ে দুই দেশের ক্রিকেট
বোর্ডের আলোচনাও চলছে বলে জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদন অনুযায়ী, সফরটি এখনো ভারত সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে সিরিজ আয়োজনের
জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নিতে পর্দার আড়ালে কাজ করছে বিসিসিআই এবং বিসিবি।
অনুমোদন মিললে ভারতের সূচিতে পরিবর্তন আসতে পারে। তখন সেপ্টেম্বরে দিল্লিতে আফগানিস্তানের
বিপক্ষে সম্ভাব্য সিরিজটি পিছিয়ে দেওয়া হতে পারে। ওই সিরিজটি ১৩ সেপ্টেম্বর শুরু হওয়ার
কথা ছিল। সিরিজটি পিছিয়ে গেলে সেপ্টেম্বরের শুরুর প্রায় দুই সপ্তাহের একটি সময়সূচি
ফাঁকা হবে, যা বাংলাদেশ সফরের জন্য বেরাদ্দ করা হতে পারে।
সম্ভাব্য ভারত সফরের কথা মাথায় রেখে সেপ্টেম্বরের শুরুতে দেশের সব আন্তর্জাতিক ভেন্যু
খালি রেখেছে বিসিবি। অন্যদিকে বিসিসিআইয়ের পছন্দের ভেন্যু হিসেবে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম।
একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবি সব ম্যাচ একটি ভেন্যুতেও আয়োজন
করতে রাজি। তবে তারা একটি ভেন্যুতে তিনটি টি-টোয়েন্টি এবং অন্য ভেন্যুতে তিনটি ওয়ানডে
আয়োজন করতে আগ্রহি। শুধু একটি ফরম্যাটের সিরিজ আয়োজনের বিষয়টিও আলোচনায় ছিল।
সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত আইসিসি সভার ফাঁকে দুই বোর্ডের কর্মকর্তারা এ নিয়ে আলোচনা
করেন। সেখানে আফগানিস্তান সিরিজের সূচি এবং সম্ভাব্য বাংলাদেশ সফরের বিষয়টি গুরুত্ব
পায়।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিও আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে
বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



