Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ওয়ানডে বিশ্বকাপের লোগো প্রকাশ, ভেন্যুর নাম ঘোষণা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:৫৪
ওয়ানডে বিশ্বকাপের লোগো প্রকাশ, ভেন্যুর নাম ঘোষণা

দীর্ঘ ২৪ বছর পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে হতে যাওয়া ২০২৭ আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপের ১২টি ভেন্যু এবং টুর্নামেন্টের লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।

জোহানেসবার্গে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার আটটি শহর, জিম্বাবুয়ের তিনটি এবং নামিবিয়ার রাজধানী উইন্ডহুককে বিশ্বকাপের যৌথ স্বাগতিক হিসেবে ঘোষণা করে আইসিসি। এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের সঙ্গে কেনিয়া বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছিল। তবে নামিবিয়া প্রথমবারের মতো আইসিসির সিনিয়র পর্যায়েরন কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে।

আরও পড়ুন

ব্যাটে-বলে বিধ্বংসী সাকিব জেতালেন দলকে

৩১ জুলাই ২০২৬

২০২৭ বিশ্বকাপের ১২টি ভেন্যু:

দক্ষিণ আফ্রিকা: ওয়ান্ডার্স স্টেডিয়াম (জোহানেসবার্গ), সেঞ্চুরিয়ান (টসওয়ানে), নিউল্যান্ডস (কেপ টাউন), কিংসমিড (ডারবান), সেন্ট জর্জেস পার্ক (গেকেরহা), মানগাউং ওভাল (ব্লুমফন্টেইন), বোল্যান্ড পার্ক (পার্ল) এবং বাফেলো পার্ক (কুগোম্পো সিটি)।

জিম্বাবুয়ে: হারারে স্পোর্টস ক্লাব (হারারে), কিউইন্স স্পোর্টস ক্লাব (বুলাওয়ে) এবং ভিক্টোরিয়া ফলসের ফালে মোসি-ওআ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।

নামিবিয়া: নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড (উইন্ডহুক)। আসন্ন এই টুর্নামেন্টে বিশ্বের সেরা ১৪টি দল অংশ নেবে। ‘থ্রি নেশনস, ওয়ান হার্টবিট’ থিম এবং আফ্রিকার পরিচিত মানবতাবাদী দর্শন ‘উবুন্টু’ অর্থাৎ ‘আমি আছি, কারণ আমরা আছি’ স্লোগানকে সামনে রেখে সাজানো হয়েছে টুর্নামেন্টের ব্র্যান্ড। আফ্রিকার ঐতিহ্যবাহী তারের বাটি বা 'ওয়্যার বাউল' থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি লোগোতে জিম্বাবুইয়ান চিলি, আফ্রিকান রুট, নামিব ডিউন ও টু ওসেন্সের রঙ ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন

ট্রাম্পের আত্মীয়কে সুবিধা দিতে গিয়ে বিপাকে ইনফান্তিনো

৩১ জুলাই ২০২৬

২০২৭ সালের এই মেগা ইভেন্টে মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে নতুন এক তিন ধাপের ফরম্যাট চালু করেছে আইসিসি:

১. সুপার সিরিজ: ১২ থেকে ১৪ র‍্যাঙ্কিংয়ে থাকা তিন দল রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলবে, যেখান থেকে বিজয়ী দল মূল পর্বে উঠবে।

২. গ্রুপ পর্ব: ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে ৩০টি ম্যাচ খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ তিন দল এবং সেরা চতুর্থ দলসহ মোট ৭টি দল পরবর্তী পর্বে যাবে।

৩. সুপার সেভেন ও ফাইনাল: ২১ ম্যাচের সুপার সেভেন পর্ব শেষে সেরা চারটি দল সেমিফাইনালে লড়বে এবং বিজয়ী দলগুলো ফাইনাল খেলবে।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও সিইও সঞ্জোগ গুপ্ত আশা প্রকাশ করেছেন যে, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে ক্রিকেটপ্রেমীদের এক অবিস্মরণীয় টুর্নামেন্ট উপহার দেবে। ইতোমধ্যে টিকিট সংক্রান্ত বিষয়াদি চুড়ান্ত করার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।

ওয়ানডে বিশ্বকাপআইসিসিভেন্যুলোগো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    দ্বারে দ্বারে ঘুরছে বিএনপির আন্দোলনের সঙ্গী ২৮ দল

    দ্বারে দ্বারে ঘুরছে বিএনপির আন্দোলনের সঙ্গী ২৮ দল

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছেন জার্মান পর্যটক

    রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ : বিএনপি নেতা গ্রেপ্তার

    রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ : বিএনপি নেতা গ্রেপ্তার