Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ট্রাম্পের আত্মীয়কে সুবিধা দিতে গিয়ে বিপাকে ইনফান্তিনো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:১৬
ট্রাম্পের আত্মীয়কে সুবিধা দিতে গিয়ে বিপাকে ইনফান্তিনো

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর একটি বিতর্কিত আর্থিক পরিকল্পনাকে কেন্দ্র করে চরম সংঘাতে জড়িয়েছে ফিফা ও উয়েফা। ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার পরিচালনার জন্য প্রস্তাবিত একটি সাবসিডিয়ারি কোম্পানির ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিয়েছেন ইনফান্তিনো। আর এই সিদ্ধান্তের প্রতিবাদে ফিফা প্রতিযোগিতার বয়কটের ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল চারটায় উয়েফার পক্ষ থেকে এক চরমপত্র দিয়ে জানানো হয়, 'উয়েফা এবং এর জাতীয় অ্যাসোসিয়েশনগুলো ফিফার কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না।' মাত্র ১১ শব্দের এই কঠোর ঘোষণায় বিশ্ব ফুটবলে আলোচনার ঝড় উঠেছে।

আরও পড়ুন

ফিফার টুর্নামেন্ট বর্জনের ডাক ইউরোপের

৩০ জুলাই ২০২৬

উয়েফার এই পরিকল্পনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ওয়েলসের সাবেক আন্তর্জাতিক ফুটবলার ও উয়েফার সহ-সভাপতি লরা ম্যাক অ্যালিস্টার। তিনি বিবিসিকে বলেন, 'এটি উয়েফার তৈরি করা কোনো সমস্যা নয়, এটি ফিফার তৈরি করা সমস্যা। আমরা এমন এক কোণায় নিক্ষিপ্ত হয়েছি যেখান থেকে বের হওয়ার উপায় নেই।' এছাড়া উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফও ইনফান্তিনোর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ইনফান্তিনোর এই পরিকল্পনার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতার ভাই জোশুয়া কুশনারসহ বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার বিষয়টি রয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর সুসম্পর্ক নিয়েও নানা আলোচনা চলছে। তবে উপযুক্ত আলোচনা ও পরামর্শ ছাড়াই ইনফান্তিনো একতরফাভাবে এই সিদ্ধান্ত নেওয়ায় ফিফার ভেতরেও তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ফিফার অর্থ কমিটির প্রধান ও স্কটিশ এফএ প্রধান মাইক মুলরানি এবং এফএ চেয়ার ডেবি হিউইটসহ অনেকেই উয়েফার এই অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

আরও পড়ুন

ফিফার ‘বিশ্বকাপ বিক্রি’তে কার লাভ কার ক্ষতি

২৯ জুলাই ২০২৬

উয়েফার এই বয়কটের হুমকি বাস্তবায়িত হলে আগামী ৫ সেপ্টেম্বর থেকে পোল্যান্ডে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ এবং অক্টোবরের নারী বিশ্বকাপের প্লে-অফ ম্যাচগুলো চরম অনিশ্চয়তার মুখে পড়বে। কারণ ইউরোপের দেশগুলো অংশ না নিলে এসব টুর্নামেন্টের বাণিজ্যিক ও প্রতিযোগিতার মান প্রায় শূন্যের কোঠায় নেমে যাবে। ফিফার প্রতিশ্রুতি অনুযায়ী ৪০ বিলিয়ন ডলারের বাজার তৈরি করাও তখন অসম্ভব হয়ে পড়বে।

২০১৬ সাল থেকে ফিফা সভাপতির দায়িত্বে থাকা সুইজারল্যান্ডের জিয়ান্নি ইনফান্তিনো আগামী মার্চে চতুর্থ মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হওয়ার কথা ছিল। কিন্তু এই ঘটনার পর তার নেতৃত্ব নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। সাবেক এফএ চেয়ারম্যান ডেভিড বার্নস্টাইন মনে করেন, এমন বড় একটি সংকটের পর স্বাভাবিকভাবেই সংস্থার প্রধানকে বিদায় নিতে হয়। তবে ফিফা তো আর সাধারণ কোনো সংস্থা নয়। উয়েফার সাবেক প্রধান লার্স-ক্রিস্টার ওলসনও মনে করছেন, ইনফান্তিনো নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন এবং ফুটবলের নেতৃত্বে পরিবির্তনের সময় এসেছে।

আরও পড়ুন

বাফুফের টেবিলে ইনফান্তিনোর ২ কোটি ডলারের প্রস্তাব এবং...

৩০ জুলাই ২০২৬

পরিস্থিতি সামাল দিতে ইনফান্তিনোকে শেষ পর্যন্ত এই চুক্তি থেকে সরে দাঁড়াতে হবে কি না, সেটাই এখন দেখার বিষয়। তবে বিশ্লেষকদের মতে, ফিফা যেমন ইউরোপকে ছাড়া চলতে পারে না, তেমনি ইউরোপও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর থেকে দূরে থাকতে পারে না। দীর্ঘমেয়াদে এই সংকটের একটি সমঝোতা না হলে বিশ্ব ফুটবল এক নজিরবিহীন বিভাজনের মুখে পড়তে পারে।

ডোনাল্ড ট্রাম্পজিয়ান্নি ইনফান্তিনো২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    চরফ্যাশনে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ

    চরফ্যাশনে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ