Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

নগরীতে আবির্ভাব ঘটেছে মিথ্যে রাখাল বালকের, সালমানকে আবিদ

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩
নগরীতে আবির্ভাব ঘটেছে মিথ্যে রাখাল বালকের, সালমানকে আবিদ

ভিডিও বার্তায় আবিদুল ইসলাম খান (বাঁয়ে), হামলায় ক্ষতিগ্রস্ত স্টুডিও দেখাচ্ছেন সালমান (ডানে)।

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে ‘মিথ্যে রাখাল বালক’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।

নিজের ভেরিফায়েড ফেসবুকে গতকাল সোমবার দেওয়া এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ তুলেছেন, সালমান মুক্তাদির একের পর এক অসত্য তথ্য ও মনগড়া মতামত ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছেন।

আবিদুল ইসলাম খান বলেছেন, আমাদের এই নগরীতে একজন মিথ্যে রাখাল বালকের আবির্ভাব ঘটেছে।

ভিডিওতে তিনি দাবি করেন, সালমান এর আগেও একটি বাসায় আগুন লাগার ঘটনায় নির্দিষ্ট রাজনৈতিক দলকে জড়িয়ে মিথ্যা প্রচার চালিয়েছিলেন, যা পরে পুলিশি তদন্তে অসত্য প্রমাণিত হয়। এ ছাড়া ধর্ষণের মতো স্পর্শকাতর বিষয়ে মনগড়া বক্তব্য দিয়েছিলেন, যা পরে ডিএনএ পরীক্ষায় ভুল প্রমাণিত হয়েছে।

ইসিবি চত্বরে সালমানের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিজের ব্যাখ্যা তুলে ধরেন ছাত্রদলের এই নেতা।

তার ভাষ্য, সেখানে আওয়ামী লীগ ও জামায়াতের সমর্থক দুটি পক্ষের অভ্যন্তরীণ কোন্দল ও ভূমি সংক্রান্ত বিরোধের জেরে হামলাটি সংগঠিত হয়েছিল। সেই হামলায় সালমানের স্টুডিও ক্ষতিগ্রস্ত হলেও তিনি প্রকৃত জড়িতদের আড়াল করে পুরো ঘটনাকে বিএনপির 'চাঁদাবাজি' হিসেবে ট্যাগ দিয়েছেন।

আবিদ উল্লেখ করেছেন, হামলায় ক্ষতিগ্রস্ত স্টুডিওর বিচারের দাবি গোটা জাতির তরুণ প্রজন্মের পাশাপাশি তিনিও সোচ্চারভাবে জানিয়েছিলেন। কিন্তু বিএনপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে সালমান মূলত 'সেলফ-প্রমোশনাল' কায়দায় সাধারণ মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করেছেন। এতে দলটির কোনো সম্পৃক্ততা ছিল না। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত বলে তিনি জানালেন।

ছাত্রদলের এই নেতা আরও প্রশ্ন তোলেন, আনুষ্ঠানিকভাবে কোনো আইনি মামলা না করেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন অভিযুক্ত ও খাটো করার চেষ্টা করা হচ্ছে। সালমানের অনুসারী ও সাধারণ মানুষ তার এমন ভিত্তিহীন বক্তব্যে আস্থা হারিয়েছে দাবি করে তিনি বলেছেন, জুলাই আন্দোলনে মাঠে নামার কারণে সাধারণ মানুষ আপনাকে যে সম্মান ও বিশ্বাস দিয়েছিল, তা আপনি নিজেই ক্ষুণ্ন করেছেন।

এর আগে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর ও লুটপাট শুরু হয়। চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একপর্যায়ে পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায় বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

ওই রাতে ভাঙচুর ও লুটপাট চালানো হয় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

ওই ঘটনায় সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

২৭ সেপ্টেম্বর ২০২৬


আরও পড়ুন

জমির মালিকের কাছে চাঁ'দা দাবির জেরে সালমানের স্টুডিওতে হা'ম'লা

২৭ সেপ্টেম্বর ২০২৬


আরও পড়ুন

যুবলীগ নেতা অনিক গ্রেপ্তার, ‘জড়িত’ ছিলেন সালমানের স্টুডিও ভাঙচুরে

২৭ সেপ্টেম্বর ২০২৬


আরও পড়ুন

বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

২৭ সেপ্টেম্বর ২০২৬


আরও পড়ুন

সালমানের ভিডিও শেয়ার করে জামায়াত আমিরের প্রশ্ন, চাঁদাবাজদের কি সামলাবেন

২৭ সেপ্টেম্বর ২০২৬


আরও পড়ুন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষোভ উগরে দিলেন সাদিয়া আয়মান

২৭ সেপ্টেম্বর ২০২৬








আবিদুল ইসলাম খানসালমান মুক্তাদিররাজনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের