Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

যে সদকার জন্য অর্থ লাগে না

  • একটি সুন্দর কথাও হতে পারে সদকা
মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২
যে সদকার জন্য অর্থ লাগে না

প্রতীকী ছবি

মানুষের হাতে সব সময় অর্থ না থাকলেও তার মুখে ভালো কথা বলার সুযোগ থাকে প্রতিদিন। কারও মন ভেঙে গেলে সান্ত্বনা দেওয়া, হতাশ মানুষকে আশার কথা শোনানো, বিপদে থাকা কাউকে সাহস দেওয়া কিংবা কাউকে আন্তরিকভাবে ভালোবাসার কথা বলা হয়তো আমাদের কাছে খুব সাধারণ বিষয়। অথচ ইসলামের দৃষ্টিতে একটি সুন্দর কথাও সদকার মর্যাদা পেতে পারে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

الْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ

‘উত্তম কথা সদকা।’ (বুখারি, হাদিস : ২৯৮৯)

এই হাদিসে মানুষের সঙ্গে সুন্দর আচরণের ব্যাপারে চমৎকার একটি সুসংবাদ দেয়া হয়েছে।  যাতে প্রমাণিত হয়েছে যে, সদকা মানে শুধু অর্থ-সম্পদ দিয়ে কাউকে সাহায্য করাইা নয়। একজন মানুষ যখন তার ভালো কথার মাধ্যমে অন্যের হৃদয়ে স্বস্তি তৈরি করে, সেটিও সদকা হিসেবে গণ্য হয়। সেটিও আল্লাহর কাছে নেক আমল হিসেবে গণ্য হয়। ফলে দরিদ্র কিংবা সামর্থ্যহীন মানুষও কল্যাণের কাজে অংশ নেওয়ার অসংখ্য সুযোগ পায়।

পবিত্র কোরআনেও সুন্দর কথার গুরুত্ব অত্যন্ত স্পষ্টভাবে এসেছে। বলা হয়েছে- ‘মানুষের সঙ্গে উত্তম কথা বলো।’ (সুরা বাকারা, আয়াত : ৮৩) অন্য আয়াতে বলা হছে- ‘তুমি আমার বান্দাদের বলে দাও, তারা যেন এমন কথা বলে, যা সর্বোত্তম।’ (সুরা ইসরা, আয়াত : ৫৩) অর্থাৎ কথা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি মানুষের চরিত্র ও ঈমানেরও পরিচয় বহন করে।

একটি কোমল বাক্য কখনো কখনো মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। পরীক্ষায় ব্যর্থ একজন তরুণকে ‘আবার চেষ্টা করো’ বলা, অসুস্থ মানুষকে ‘আল্লাহ তোমাকে সুস্থ করুন’ বলা, বিপদগ্রস্ত কাউকে ‘আমি তোমার পাশে আছি’ বলা, কোনো কর্মীর ভালো কাজের প্রশংসা করা। এসব কিছুই একজনের মনে নতুন শক্তি জাগাতে পারে। বিপরীতে একটি তুচ্ছতাচ্ছিল্যের বাক্যও মানুষের আত্মসম্মানকে আহত করতে পারে। এ কারণেই ইসলাম শুধু ভালো কথা বলার নির্দেশই দেয়নি, বরং কটু ও ক্ষতিকর কথা থেকেও সতর্ক করেছে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে।’ (বুখারি, হাদিস : ৬০১৮)

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্য, একটি বার্তা কিংবা একটি প্রতিক্রিয়াও কারও হৃদয়ে আনন্দ অথবা কষ্ট সৃষ্টি করতে পারে। তাই ‘ভালো কথা সদকা’ শুধু মুখের কথার ক্ষেত্রেই নয়, আমাদের লিখনী ও অনলাইন যোগাযোগের ক্ষেত্রেও প্রাসঙ্গিক। কাউকে অপমান না করে সংশোধন করা, বিদ্রূপের পরিবর্তে সৌজন্য দেখানো এবং উত্তেজনার মুহূর্তে সংযত থাকা এই হাদিসের বাস্তব শিক্ষা।

সদকা করার জন্য সব সময় অর্থের প্রয়োজন হয় না। একটি সুন্দর কথা, একটি আন্তরিক উৎসাহ, একটি সান্ত্বনার বাক্যও হতে পারে আপনার আজকের সদকা। তাই প্রতিদিন অন্তত একজন মানুষের মুখে হাসি ফোটানোর মতো একটি কথা বলি। হয়তো আমাদের কাছে তা সামান্য, কিন্তু আল্লাহর কাছে সেটিই হয়ে উঠতে পারে মূল্যবান একটি নেক আমল।

মাহন আল্লাহ আমাদের সকলকে একে অন্যের সাথে উত্তম আচরণ ও কোমল কথা বলার তাওফিক দান করুন।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের