Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

ধন্যবাদ, ডাকাতি করতে দিলেন

agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৮
ধন্যবাদ, ডাকাতি করতে দিলেন

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

শ্রদ্ধেয় গৃহস্থ ভাই,
শুভেচ্ছা নেবেন। আশা করি, গত রবিবার রাতের টানটান উত্তেজনার পর আজ সকালে একটু শান্তিতে ঘুমাতে পেরেছেন। আমরা কিন্তু আপনাদের ঘুমানোর পুরো সুযোগ করে দিয়েই ভোরের আলো ফোটার আগে বিদায় নিয়েছি।

পত্রের শুরুতে একটি বাংলা প্রবাদ মনে করিয়ে দিতে চাই— ‘চোরকে বলে চুরি করো, গেরস্তকে বলে সজাগ থাকো।’ সন্ধ্যার পুলিশি সভার পর এই প্রবাদের গুরুত্ব নিশ্চয়ই আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন?

ভাইরে, আপনারা তো সন্ধ্যায় দিব্যি রামুর পানেরছড়ায় গিয়ে পুলিশের গরম গরম বক্তৃতা শুনলেন। অপরাধ দমনের নাকি জোয়ার বইবে! আপনারা যখন ওসির আশ্বাসে হাততালি দিচ্ছিলেন, আমরাও তখন সেখানে বসেই হাততালি দিচ্ছিলাম।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাদের ওই ‘মতবিনিময় সভা’ আমাদের জন্য যে কতটা বড় গ্রিন সিগন্যাল ছিল, তা তো ভোর ৫টার অ্যাকশনেই প্রমাণ করে দিলাম। আপনারা যখন সভার পর নাক ডেকে ঘুমাচ্ছিলেন, আমাদের মনে তখন বসন্ত... মনে মনে গেয়ে উঠলাম— ‘ওরে গৃহবাসী, খোল্‌ দ্বার খোল্‌, লাগল যে দোল।’ তারপর আমাদের সেই বিশেষ ‘ম্যাটিকুলাস ডিজাইনের’ আলোকেই ‘কমিউনিটি কার্যক্রম’ জোরদার করতে আপনাদের চারটি বাড়িতে হাজির হলাম।

আপনারা ভাবছেন আমরা ডাকাত? উঁহু, আমরা আসলে আপনাদের সচেতন নাগরিক। আমরা এসে শুধু পরীক্ষা করে গেলাম— সন্ধ্যার সভার পর আপনাদের নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর হয়েছে। ফলাফল? অস্ত্রের মুখে আপনারা যেভাবে সোনাদানা আর নগদ টাকা আমাদের হাতে তুলে দিলেন, তাতে আপনাদের অতিথিপরায়ণতায় আমরা মুগ্ধ। আজকের দিনেও দেশীয় অস্ত্রের সামান্য ভয়েই এত সুন্দর সহযোগিতা সচরাচর দেখা যায় না।

তবে ওসি সাহেবকে কিন্তু দোষ দেবেন না। উনি তো ঠিকই বলেছিলেন, জনসম্পৃক্ততা বাড়াতে। আমরাও তো ‘জনগণ’ হিসেবে আপনাদের সঙ্গে একটু বেশিই ‘সম্পৃক্ত’ হয়ে গেলাম, এই যা! আমাদের এই ভোররাতের অভিযান পুলিশ প্রশাসনের জন্য কোনো চ্যালেঞ্জ নয়, বরং তাদের সভার একটি সফল প্র্যাকটিক্যাল ক্লাস।

যাই হোক, মালামাল যা নেওয়ার নিয়েছি। ঘরের জিনিসপত্র গোছগাছ করে রাখুন। পুলিশ এসে এখন শুধু ‘তদন্ত ও অভিযান’ নামক চোর-পুলিশ খেলা খেলবে। পারলে পরবর্তী সভার আগেই এলাকার সিসি ক্যামেরাগুলো ঠিকঠাক করে রাখবেন, যাতে পরেরবার আমাদের ছবিগুলো একটু ঝকঝকে আসে।

সাবধানে থাকবেন। সজাগ থাকবেন। আবার দেখা হবে! ভয় পাবেন না, সহযোগিতা করবেন।

ইতি
ডাকাত দলের জনৈক সদস্য

গৃহস্থআইনশৃঙ্খলাপরিস্থিতিমতবিনিময় সভাপুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?