Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

প্রশ্নের আবার নতুন-পুরনো কী!

agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:২৭
প্রশ্নের আবার নতুন-পুরনো কী!

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

শিক্ষামন্ত্রী মহোদয়,

দেশ জুড়ে এইচএসসি পরীক্ষা চলছে। কেন্দ্রের চারদিকে এক যুদ্ধ যুদ্ধ আবহ! দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা ‘বডি-ওর্ন’ ক্যামেরা বুকে ঝুলিয়ে চোর ধরার মতো করে ঘুরছেন। ঢাকা থেকে সিসিটিভি ক্যামেরায় লাইভ মনিটরিং হচ্ছে— ডিজিটাল যুগে নকল থামানোর এই তোড়জোড় দেখে চোখ জুড়িয়ে যায়। শিক্ষার্থীরাও এত কড়া পাহারায় বেশ সতর্ক। আর এই অতি-সতর্কতার চোটেই নরসিংদীর মনোহরদীর খিদিরপুরের এক পরীক্ষার্থী বাড়ি ফিরে আবিষ্কার করল, আপনাদের ‘স্মার্ট’ শিক্ষকরা প্রশ্নপত্র ফাঁকি দিয়েছেন! ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীকে ধরিয়ে দেওয়া হয়েছে ২০২৫ সালের প্রশ্ন। অবশ্য ততক্ষণে চার শতাধিক শিক্ষার্থী সেই ঐতিহাসিক প্রশ্নপত্রেই পরীক্ষা শেষ করে বাড়ি চলে গেছে।

বডি-ওর্ন ক্যামেরা দিয়ে পরীক্ষার্থীদের জুতার তলা আর পকেটের ভেতরের নকল খুঁজতে খুঁজতে আপনাদের দায়িত্বপ্রাপ্তরা যে বস্তা থেকে নতুন প্রশ্ন বের করার কথাই ভুলে গেলেন, তা বোধ হয় সিসিটিভিতে ধরা পড়েনি। তবে যাক, বেঁচে গেছেন। এটা তো আর শিক্ষার্থীর ‘নকল’ করার অপরাধ নয়। এটা তো কেবলই সিস্টেমের একটা ‘ক্ষুদ্র’ ভুল!

বাচ্চারা পুরনো প্রশ্ন দেখে এসো আর নকল করা লাগবে না

তা ছাড়া পুরনো প্রশ্নে পরীক্ষা দিলে কি আর পরীক্ষা হয় না? আলবত হয়! প্রশ্নের আবার নতুন আর পুরনো কী? পোলাপান যে পরীক্ষা দিতে পারছে, এটাই তো পরম সৌভাগ্যের বিষয়। আপনার খতিয়ানই বলছে, এবারের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৩৬ শতাংশই পরীক্ষায় বসার সাহস পায়নি! সোয়া চার লাখের বেশি নিয়মিত শিক্ষার্থী স্রেফ নাই হয়ে গেল! আমার সন্তান যে অন্তত কেন্দ্রে গিয়ে একটা প্রশ্নপত্র হাতে পেয়ে বেঞ্চে বসতে পেরেছে, আমি তো নিজেকে মহাসৌভাগ্যবান মনে করছি। প্রশ্ন পুরনো হলেইবা কী, পরীক্ষাটা তো দিতে পেরেছে!

আমার ছয় বছর বয়সী ছোট বাচ্চাটা কী করে যেন আপনার সেই বিখ্যাত ডায়ালগ মুখস্থ করে ফেলেছে— ‘বাচ্চারা পড়তে বসো, নকল আর হবে না...।’ চিঠিটা লেখার সময় সে পাশে বসে অনবরত এটা আউড়ে যাচ্ছিল। ওর আধো-আধো বুলি শুনে মনে হলো, মনোহরদীর ঘটনার পর ডায়ালগটা একটু এডিট করে এভাবেও বলা যায়— ‘বাচ্চারা পুরনো প্রশ্ন দেখে এসো, আর নকল করা লাগবে না।’

প্রতি বছর নতুন প্রশ্ন করা, তা সিলগালা করা, ট্রাঙ্কে ভরে কেন্দ্রে পাঠানো— এই ঝামেলার কাজটা বন্ধ করে দিয়ে পুরনো প্রশ্নেই পরীক্ষা নেওয়ার পাকাপোক্ত চল শুরু করে দিতে পারেন।

 ইতি

একজন অভিভাবক

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ২
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ২
    কেপ ভার্দে
    ১
    ০৪ জুলাই ২০২৬
    সকাল ৭:৩০ টা
    কলম্বিয়া
    ০
    ঘানা
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    advertisement
    advertisement
    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    মেসির কর্নারে আর্জেন্টিনাকে লিড এনে দেন লিসান্দ্রো মার্তিনেস

    মেসির কর্নারে আর্জেন্টিনাকে লিড এনে দেন লিসান্দ্রো মার্তিনেস

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    কী জানি

    কী জানি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৪

    ফুলের গন্ধে ঘুম আসে না

    ফুলের গন্ধে ঘুম আসে না

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৩

    ‘দাম বাড়ে আয় তো বাড়ে না’

    ‘দাম বাড়ে আয় তো বাড়ে না’

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪২

    advertiseadvertise