Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

লোডশেডিং কমাতে করণীয়

মুহাম্মদ শফিকুর রহমান
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:৫৯
লোডশেডিং কমাতে করণীয়

প্রতীকী ছবি

লোডশেডিংয়ে শুধু নাগরিক ভোগান্তিই বাড়ে না, জাতীয় অর্থনীতিও মারাত্মক ক্ষতির মুখে পড়ে। এই সংকটের স্থায়ী সমাধানের জন্য শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ানোই যথেষ্ট নয়; বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার ও দক্ষ ব্যবস্থাপনা সমান গুরুত্বপূর্ণ। সাধারণত বিদ্যুতের চাহিদা যখন উৎপাদনের চেয়ে বেশি হয়, তখনই লোডশেডিংয়ের দরকার পড়ে। এ ছাড়া জ্বালানি সংকট ও বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি এর অন্যতম কারণ।

এই সংকট নিরসনে একজন সচেতন নাগরিকও বড় ভূমিকা রাখতে পারেন। অপ্রয়োজনে বাতি, ফ্যান, এসি চালিয়ে রাখা কোনোভাবেই কাম্য নয়। এলইডি বাতি এবং বিদ্যুৎ-সাশ্রয়ী আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ বাঁচানো সম্ভব। প্রতিটি পরিবারের এমন ছোট ছোট সচেতনতাই জাতীয় গ্রিডের ওপর চাপ অনেক কমিয়ে দিতে পারে।

বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগ আমাদের দেশের অন্যতম বড় সমস্যা। অবৈধ সংযোগের কারণে গ্রিডের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যা বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করে। তাই কঠোর আইনি পদক্ষেপের মাধ্যমে বিদ্যুৎ চুরি রোধ করা জরুরি।

আরেকটি বড় চ্যালেঞ্জ হলো ‘সিস্টেম লস’। সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার কারিগরি ত্রুটির কারণে উৎপাদিত বিদ্যুতের একটি বড় অংশ গ্রাহকের কাছে পৌঁছানোর আগেই অপচয় হয়ে যায়। এই অপচয় ও কারিগরি ঘাটতি কমাতে পারলে নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ছাড়াই সরবরাহ বাড়ানো সম্ভব। এ ছাড়া বাসাবাড়ি ও শিল্পকারখানায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ালে দিনের বেলার সিংহভাগ চাহিদা মেটানো সম্ভব, যা গ্রিডের চাপ কমাবে। লোডশেডিং কমানো শুধু সরকারের একার দায়িত্ব নয়। জনগনের সম্মিলিত প্রয়াসই পারে আমাদের লোডশেডিংমুক্ত বাংলাদেশ উপহার দিতে।

লেখক: চাকরিজীবী, ঢাকা

লোডশেডিংনাগরিকভোগান্তিসংকট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে