ঋণ উন্নয়নের হাতিয়ার নাকি সংকট

গ্রাফিকস: আগামীর সময়
সরকার অর্থের জোগান দিতে দেশি ও বিদেশি উৎস থেকে ঋণ গ্রহণের উদ্যোগ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৫-১৬ নভেম্বর কক্সবাজারে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক ঋণবিষয়ক সম্মেলনের আয়োজন করে। কর্মশালার নাম দেওয়া হয় ‘পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে সরকারি ঋণ ব্যবস্থাপনা’। এতে অংশ নেন ৩০টি দেশের শতাধিক জনপ্রতিনিধি। অস্থির বিশ্বে জ্বালানি আমদানির জন্য, বাজেট ঘাটতি মেটানোর জন্য অথবা বৈদেশিক ঋণ ও ঋণের সুদ পরিশোধের জন্য দীর্ঘমেয়াদি ও স্বল্প সুদে আন্তর্জাতিক ঋণের প্রয়োজন রয়েছে। কিন্তু এই মুহূর্তে বন্ডের মাধ্যমে আন্তর্জাতিক খোলাবাজার থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে অর্থ সংগ্রহ করা কতটুকু যুক্তিসংগত, সে প্রশ্ন থেকেই যায়।
গত ১২ জুলাই জাতীয় সংসদে অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে ২২ লাখ ৬ হাজার ৪৬২ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ৯ লাখ ৫৯ হাজার ৩১১ কোটি টাকা। অর্থাৎ, মোট সরকারি ঋণের বড় একটি অংশই অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া। অন্যদিকে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের লক্ষ্যমাত্রা ৯ লাখ ৩৮ হাজার কোটি থেকে রাজস্ব আদায় করবে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। তবুও ঘাটতি
সার্বভৌম বন্ডের মাধ্যমে ঋণ গ্রহণের ক্ষেত্রে শ্রীলঙ্কার অবস্থা থেকে শিক্ষাও নেওয়া যেতে পারে। সুতরাং, দেশের এমন অবস্থায় ঋণ গ্রহণ করার নজির খুব একটা সুখকর নয়
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৪৫০ কোটি মার্কিন ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলমান থাকলেও সরকার বৈদেশিক মুদ্রায় ঋণ সংগ্রহের বিকল্প পথ অনুসন্ধানে আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ছাড়ার প্রস্তুতি গ্রহণ করছে। মার্কিন ডলার ও ইউরোতে বন্ড ছাড়ার পাশাপাশি জাপানি ইয়েনে সামুরাই বন্ড ও চীনা মুদ্রা ইউয়ানে পান্ডা বন্ড ছাড়ার কথাও রয়েছে। সরকার বলছে, ‘ঋণের আসল ও সুদ পরিশোধের ক্রমবর্ধমান দায়, রাজস্ব আহরণের দুর্বলতা
আইএমএফের কাছ থেকে ঋণ নিলে তাদের নানাবিধ শর্ত মানতে বাধ্য হয়। যেমন, রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে কর-জিডিপির হার বাড়াতে বলে, যা অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। অন্যদিকে, ব্যাংক খাতের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তারা শর্ত দেয়। দেশের স্বার্থেই ব্যাংক খাতকে আরও বেগবান করার লক্ষ্যে সংস্কার ও সমন্বয় করা জরুরি হলেও, আইএমএফের দেওয়া কিছু শর্তকে মঙ্গলজনক মনে হলেও কিছু শর্ত কল্যাণকর নয়। এমন অবস্থায়
রাষ্ট্র দেশে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণের সাহস হারিয়ে ফেলেছে বলে মনে করেন অনেকে। কারণ, এরই মধ্যে রাষ্ট্র দেশের ব্যাংক খাত ও খোলাবাজার থেকে বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছে। ফলে বিগত কয়েক বছরে দেশে বেসরকারি খাতে বিনিয়োগ সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এর আগে রাষ্ট্র বৈদেশিক উৎস থেকে সার্বভৌম বন্ডের মাধ্যমে ঋণ গ্রহণের চেষ্টা করলেও তা কখনো বাস্তবায়িত হয়নি, শুধু আলোচনাতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার যুক্তরাষ্ট্রভিত্তিক জেপি মরগ্যানের শরণাপন্ন হয়ে
লেখক: ব্যাংকার ও লেখক



