সরকার অর্থের জোগান দিতে দেশি ও বিদেশি উৎস থেকে ঋণ গ্রহণের উদ্যোগ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৫-১৬ নভেম্বর কক্সবাজারে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক ঋণবিষয়ক সম্মেলনের আয়োজন করে। কর্মশালার নাম দেওয়া হয় ‘পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে সরকারি ঋণ ব্যবস্থাপনা’। এতে অংশ নেন ৩০টি দেশের শতাধিক জনপ্রতিনিধি। অস্থির বিশ্বে জ্বালানি আমদানির জন্য, বাজেট ঘাটতি মেটানোর জন্য অথবা বৈদেশিক ঋণ ও ঋণের সুদ পরিশোধের জন্য দীর্ঘমেয়াদি ও স্বল্প সুদে আন্তর্জাতিক ঋণের প্রয়োজন রয়েছে। কিন্তু এ...