Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

কাগজে-কলমেই সীমাবদ্ধ, বাসে এখনো ঝুঁকিপূর্ণ পাইপ

প্রজ্ঞা দীপ
প্রজ্ঞা দীপ
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ২০:৫৫
কাগজে-কলমেই সীমাবদ্ধ, বাসে এখনো ঝুঁকিপূর্ণ পাইপ

গ্রাফিকস: আগামীর সময়

সড়ক দুর্ঘটনায় যাত্রীদের দ্রুত উদ্ধার নিশ্চিত করতে নন এসি বাসের জানালার মাঝ বরাবর বসানো স্টেইনলেস স্টিলের পাইপ অপসারণের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

তবে নির্দেশনা জারির কয়েক মাস পরও রাজধানীসহ দেশের বিভিন্ন রুটে চলাচলকারী অধিকাংশ বাসে সেই পাইপ আগের মতোই বহাল রয়েছে। ফলে দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত বের হওয়া এবং উদ্ধারকাজে বড় ধরনের ঝুঁকি থেকেই যাচ্ছে।

গত ২৭ এপ্রিল বিআরটিএ এক গণবিজ্ঞপ্তিতে জানায়, সড়ক, মহাসড়ক, ফেরিঘাট বা রেলক্রসিংয়ে দুর্ঘটনার সময় অনেক ক্ষেত্রে যাত্রীরা দরজা বা জানালা দিয়ে দ্রুত বের হতে না পারায় প্রাণহানির ঘটনা ঘটে। এ কারণে এসি বাসে দৃশ্যমান স্থানে জরুরি বহির্গমন পথ চিহ্নিত করা, জানালার কাচ ভাঙার সরঞ্জাম রাখা এবং নন এসি বাসের জানালার মাঝখানে থাকা স্টেইনলেস স্টিলের পাইপ অপসারণের নির্দেশ দেওয়া হয়।

কিন্তু রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলকারী বাসে দেখা গেছে, অধিকাংশ নন এসি বাসের জানালায় এখনো সেই পাইপ রয়েছে। কোথাও পর্দা ঝোলানোর অজুহাতে পাইপ রাখা হয়েছে, আবার অনেক বাসে পর্দা না থাকলেও পাইপ খুলে ফেলা হয়নি। এমনকি বিআরটিসির বাসেও এই পাইপ অপসারণ করা হয়নি।

আরও পড়ুন

রোদ আটকাতে পর্দা, তা সামলাতে পাইপ, দম যাচ্ছে যাত্রীদের ...

২৮ মার্চ ২০২৬


বাসে যাতায়াত করেন বেসরকারি চাকরিজীবী মাজহারুল। বললেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিআরটিএর নির্দেশনার বিষয়টি দেখেছিলেন। কিন্তু মাঠপর্যায়ে এর বাস্তবায়নে কোনো দৃশ্যমান তদারকি বা অভিযান দেখেননি।’

তার ভাষ্য, নির্দেশনাটি কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে।

বাসে নিয়মিত যাতায়াত করা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শামসুন্নাহার উল্লেখ করেন, দুর্ঘটনার সময় বাস উল্টে গেলে বা আগুন লাগলে জানালাই যাত্রীদের বের হওয়ার একমাত্র পথ হয়ে ওঠে। কিন্তু জানালার মাঝখানে থাকা স্টেইনলেস স্টিলের রড দ্রুত বের হওয়ার সুযোগ নষ্ট করে এবং উদ্ধারকাজেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু নির্দেশনা জারি করলেই হবে না। এর কার্যকর বাস্তবায়নে নিয়মিত তদারকি, পরিবহন মালিকদের জবাবদিহির আওতায় আনা এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন একাধিক যাত্রী।

গণবিজ্ঞপ্তি জারি হলেও বাস্তবে কেন প্রয়োগ নেই— সে বিষয়ে জানতে যোগাযোগ করা হয় বিআরটিএর অডিট ও আইন শাখার পরিচালক রুবাইয়াৎ-ই-আশিকের সঙ্গে। তিনি জানালেন, তার শাখা মূলত আদালত ও মামলা-সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে। তাই এ বিষয়ে মন্তব্য করতে পারবেন না। তিনি ইঞ্জিনিয়ারিং শাখার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

বিষয়টি জানতে চাওয়া হয় বিআরটিএর উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ ইব্রাহিম খলিলের কাছে। তিনি বলেছেন, বিষয়টি তার শাখার আওতাভুক্ত নয়।
বিআরটিসি বাসেও খোলা হয়নি স্টেইনলেস স্টিলের পাইপঅন্যদিকে বিআরটিএর রোড সেফটি দপ্তরের উপপরিচালক সুবীর কুমার সাহা মন্তব্য করেন, পর্দা আটকানোর স্টেইনলেস স্টিলের পাইপ অপসারণের নির্দেশ কোন শাখা থেকে দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন।

রাজধানীর ভিআইপি বাসের চালক ধলু বর্মণ উল্লেখ করেন, যাত্রীদের রোদ থেকে সুরক্ষা দিতে পর্দা ঝোলানোর জন্যই এই পাইপ ব্যবহার করা হয়। পর্দা আটকানোর রড রাখা যাবে না, এমন কোনো নির্দেশনা তারা পাননি। বিষয়টি প্রথমবারের মতো জানতে পেরেছেন এবং বাসমালিককে জানাবেন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল ইসলামও দাবি করেন, বিআরটিএর এমন কোনো লিখিত নির্দেশনা তাদের কাছে পৌঁছেনি। তার ভাষ্য, বিষয়টি সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সমিতির আসন্ন সভায় এটি আলোচনায় তোলা হবে।

বাসসড়কসড়ক দুর্ঘটনানন এসি বাসস্টেইনলেসপাইপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা