খুলনার কয়রা উপজেলায় কপোতাক্ষ নদের বাঁধে পাইপ রেখে সংস্কারকাজ করার বিষয়টি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পাউবোর নির্দেশনায় শুরু হয়েছে বাঁধের ভেতরে থাকা পাইপ অপসারণ। একই সঙ্গে উদ্যোগ নেওয়া হয়েছে ধসে পড়া অংশসহ সংস্কারকাজের অন্যান্য ত্রুটিও ঠিক করার।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিনের দাবির পর পাইপ অপসারণ শুরু হওয়ায় স্বস্তি পেয়েছেন তারা। তবে তাদের প্রত্যাশা, শুধু চারটি পাইপ সরিয়ে দায় শেষ না করে পুরো বাঁধকে টেকসইভাবে পুনর্নির্মাণ এবং ভবিষ্যতে...