Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
আগামীর সময়
মানুষের চিকিৎসার খরচ জুগিয়ে নিঃস্ব ইয়াকুব
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

প্রতিকারের চেয়ে প্রতিরোধে জোর

স্বাস্থ্য-শিক্ষায় ‘বিপ্লবের’ চিন্তা সম্ভব!

মুসলিমা জাহান সেতু
মুসলিমা জাহান সেতু
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৩:২০
স্বাস্থ্য-শিক্ষায় ‘বিপ্লবের’ চিন্তা সম্ভব!

গ্রাফিকস: আগামীর সময়

বরাবরই দেশের স্বাস্থ্যসেবায় রোগপ্রতিরোধের তুলনায় প্রাধান্য পেয়েছে রোগ শনাক্তকরণ ও চিকিৎসাব্যবস্থা। তবে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ তো বাড়ানো হচ্ছেই, পাশাপাশি স্বাস্থ্য কাঠামো বদলে দিতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। পরিকল্পনা অনুযায়ী, স্বাস্থ্যসেবা হবে প্রতিরোধকেন্দ্রিক। যেখানে রোগ হওয়ার পর চিকিৎসা নয়, বরং আগেই জোর দেওয়া হবে রোগপ্রতিরোধের ওপর।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) জিয়াউদ্দিন হায়দার বলছিলেন, ‘বাংলাদেশের মতো জনবহুল দেশে হাসপাতালে যাওয়ার পর প্রত্যেক রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। এ কারণে মানুষের যাতে রোগ কম হয় বা রোগ হলেও যেন অল্পতেই সেরে যায়, তার অংশ হিসেবে প্রাথমিক স্বাস্থ্যসেবায় জোর দেওয়া হয়েছে। ধীরে ধীরে এ ব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হবে, যেখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা না নিয়ে কেউ তৃতীয় স্তরের বা টারশিয়ারি হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন না।’

সবার জন্য মানসম্মত এবং সর্বজনীন স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে সরকার আগামী অর্থবছরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে, যা আগের বছরের সংশোধিত বাজেটের প্রায় দ্বিগুণ, এ খাতে রেকর্ডও। এর আগে স্বাস্থ্য খাতে কখনো এত বরাদ্দ ছিল না। বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ— দুই ক্ষেত্রেই আগের তুলনায় উন্নয়ন বরাদ্দ কয়েক গুণ বাড়ানো হয়েছে। তবে সরকার সবচেয়ে বেশি জোর দিয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবায়।

সরকারের পরিকল্পনা হলো, স্বাস্থ্যব্যবস্থাকে প্রতিরোধকেন্দ্রিক করতে গ্রাম ও শহরে শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা, রোগপ্রতিরোধ, পুষ্টি উন্নয়ন, মাতৃ এবং শিশুস্বাস্থ্য, টিকাদান, ক্যানসার, ডায়াবেটিসসহ অসংক্রামক রোগের আগাম শনাক্তকরণের ব্যবস্থা করা। এজন্য দেশের প্রতিটি ইউনিয়নে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে এরই মধ্যে। এসব বাস্তবায়ন হলে হাসপাতালে রোগীর অপ্রয়োজনীয় চাপ যেমন কমবে, তেমনি কমবে জনগণের চিকিৎসা ব্যয়ও।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বাস্থ্যসেবা মানসম্মত ও জনমুখী করতে নতুন করে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, যার ৮০ শতাংশ হবে নারী। দ্রুত নিয়োগ দেওয়া হবে পাঁচ হাজার এমবিবিএস চিকিৎসক। জনসচেতনতার ওপর দেওয়া হবে সর্বোচ্চ গুরুত্ব।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বিশ্বব্যাংকের সাবেক স্বাস্থ্য ও পুষ্টিবিশেষজ্ঞ জিয়াউদ্দিন হায়দার বললেন, ‘স্বাস্থ্য বাজেটের একটি বড় অংশ খরচ হবে প্রাথমিক স্বাস্থ্যসেবায়। সাধারণ মানুষের মধ্যে প্রতিরোধযোগ্য রোগ নিয়ে সচেতনতা কম। আবার রোগ অত্যন্ত গুরুতর পর্যায়ে না গেলে চিকিৎসকের কাছে যান না। এ দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সরকার স্বাস্থ্য খাতকে প্রতিরোধকেন্দ্রিক রূপান্তরের নীতি গ্রহণ করেছে, যাতে রোগীর সংখ্যা কমে যায়।’

স্বাস্থ্য খাতে বরাদ্দ যাতে সঠিকভাবে বণ্টন ও খরচ হয়, সেজন্য সরকার একটি বিশেষ সেল গঠন করেছে বলেও আগামীর সময়কে জানালেন জিয়াউদ্দিন হায়দার। যেখান থেকে পর্যবেক্ষণ করা হবে সবকিছু। এ ছাড়া শিগগির ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো এবং গুরুত্ব দেওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুমানা হক। তিনি বলছিলেন, ‘এবারের বাজেটে উচ্চমাত্রার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেটি অর্জন করতে না পারলে ঋণ নিয়ে বরাদ্দ দিতে হবে। স্বাস্থ্য খাতের দ্বিগুণ বাজেট পরিকল্পিত ও যৌক্তিকভাবে খরচ করতে প্রথম মাস থেকেই বরাদ্দ বণ্টন ও খরচের বিষয়ে পর্যবেক্ষণ করতে হবে। কোনো ঘাটতি দেখা গেলে যাতে দ্রুত মূল্যায়ন করে সমাধান করা যায়। তা না হলে স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের চিহ্নিত সমস্যাগুলো বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।’  পাশাপাশি কেনাকাটা, কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা খুব জরুরি, যোগ করলেন এই শিক্ষক। তিনি বললেন, গ্রাম এবং শহর উভয় পর্যায়ে মা ও শিশুস্বাস্থ্যের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা দরকার। এতে সবার স্বাস্থ্যসেবা সহজে নিশ্চিত করা যাবে।

এখন পর্যন্ত স্বাস্থ্য খাত নিয়ে সরকারের যে পরিকল্পনা সে অনুযায়ী, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার দেশব্যাপী একটি টেকসই-আধুনিক ওষুধ এবং ভ্যাকসিন সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলা হবে। যাতে প্রত্যন্ত অঞ্চলে সময়মতো প্রয়োজনীয় ওষুধ ও টিকা পৌঁছানো যায়। এতে হামের মতো সংক্রামক রোগ নির্মূল সহজ হয়ে যাবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় শয্যাসংখ্যা বৃদ্ধির পাশাপাশি মা, নবজাতক, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং ফিজিওথেরাপির ব্যবস্থা থাকবে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের আওতায় দেওয়া হবে ‘ই-হেলথ কার্ড’।

প্রাথমিক স্বাস্থ্যসেবায় জোর দিলে স্বাস্থ্য খাতে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে— সরকারের এ বক্তব্যের সঙ্গে একমত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন। বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক এই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বললেন, ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে কমিউনিটিভিত্তিক সাধারণ মানুষকে এমনভাবে ক্ষমতায়ন করতে হবে, যাতে তারা নিজেরাই রোগপ্রতিরোধে উদ্বুদ্ধ হন। এজন্য স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ওষুধ বিক্রেতাদের প্রশিক্ষণ দিলে ভালো ফল মিলবে।’

তবে সামগ্রিকভাবে স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে একটি ‘স্বাধীন স্বাস্থ্য কমিশন’ অত্যন্ত জরুরি বলেও মত দিলেন মুশতাক হোসেন। পাশাপাশি তিনি অনিয়ম, দুর্নীতি বন্ধেও যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন।

বাজেট প্রস্তাবনায় সীমিত আয়ের মানুষের পকেট থেকে চিকিৎসা ব্যয়ের বোঝা কমানো, মানসম্মত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতে ক্যানসারসহ ছয়টি রোগের চিকিৎসা-ভাতা (এককালীন) ৫০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ করা হয়েছে।

সরকারের পরিকল্পনা ও বাজেট বিষয়ে কথা হয় স্বাস্থ্যসেবা খাতসংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে। তারা বলছেন, হৃদযন্ত্রের অস্ত্রোপচারে ব্যবহৃত রিং বা স্টেন্টের দাম কমায় হৃদরোগের চিকিৎসা খরচ কমবে। কিডনি রোগীদের জন্য ব্যবহৃত হেমোডায়ালাইসিসের ব্লাড টিউবিং সেট আমদানিতে সাড়ে ৭ শতাংশ ভ্যাটের আগাম কর প্রত্যাহার করায় এই সেবা নিতে খরচ কমবে। অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট (এপিআই) তৈরির নতুন ৫১টি কাঁচামালের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া ওষুধশিল্পের নতুন ১৭টি মৌলিক কাঁচামাল আমদানির শুল্ক তুলে দেওয়ায় ওষুধের দাম কমবে।

পাশাপাশি, জটিল রোগের বিশেষায়িত চিকিৎসা সহজলভ্য ও সুশৃঙ্খল করার লক্ষ্যে দেশের প্রতিটি জেলা হাসপাতাল এবং সংশ্লিষ্ট সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সমন্বিতভাবে একটি পূর্ণাঙ্গ ‘সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট’ হিসেবে গড়ে তোলা হলে এতেও মানুষের চিকিৎসা ব্যয় কমে আসবে।

স্বাস্থ্যশিক্ষাবিপ্লব
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৬ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    বেলজিয়াম
    ১
    মিসর
    ১
    ১৬ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    সৌদি আরব
    ০
    উরুগুয়ে
    ০
    ১৬ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    ইরান
    ০
    নিউজিল্যান্ড
    ০
    সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক, পুরস্কৃত হচ্ছেন উদ্যোক্তা

    সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক, পুরস্কৃত হচ্ছেন উদ্যোক্তা

    ১৬ জুন ২০২৬, ০০:১৮

    কামরাঙ্গীরচরে ছুরি মেরে দোকান কর্মচারীকে হত্যা

    কামরাঙ্গীরচরে ছুরি মেরে দোকান কর্মচারীকে হত্যা

    ১৬ জুন ২০২৬, ০০:৩০

    সীমান্ত সম্মেলন নিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি : বিজিবি

    সীমান্ত সম্মেলন নিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি : বিজিবি

    ১৬ জুন ২০২৬, ০০:৪০

    যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত

    যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত

    ১৬ জুন ২০২৬, ০০:৪২

    কেপ ভার্দের কাছে স্পেনের অসহায় আত্মসমর্পণ

    কেপ ভার্দের কাছে স্পেনের অসহায় আত্মসমর্পণ

    ১৬ জুন ২০২৬, ০১:০৭

    বাঁ পায়ের জোরালো শটে গোল দিলেন জাইমা রহমান

    বাঁ পায়ের জোরালো শটে গোল দিলেন জাইমা রহমান

    ১৬ জুন ২০২৬, ০১:০৮

    ‘শুধু সন্দেহে নয়, কারণ দেখিয়ে গ্রেপ্তার’— পুলিশকে সিএমএম

    ‘শুধু সন্দেহে নয়, কারণ দেখিয়ে গ্রেপ্তার’— পুলিশকে সিএমএম

    ১৬ জুন ২০২৬, ০০:৫৭

    স্পেনের কুকুরেয়ার চেয়েও কম দাম পুরো কেপ ভার্দে দলের

    স্পেনের কুকুরেয়ার চেয়েও কম দাম পুরো কেপ ভার্দে দলের

    ১৬ জুন ২০২৬, ০১:৫৫

    বিশ্ববিদ্যালয় নয়, স্থাপন করা হবে প্রাথমিক বিদ্যালয়

    বিশ্ববিদ্যালয় নয়, স্থাপন করা হবে প্রাথমিক বিদ্যালয়

    ১৬ জুন ২০২৬, ০১:৩৪

    কেপ ভার্দের নায়ক ৪০ বছরের ‘দাদু’

    কেপ ভার্দের নায়ক ৪০ বছরের ‘দাদু’

    ১৬ জুন ২০২৬, ০২:৩০

    আত্মঘাতী গোলে মিসরের ড্র’র হতাশা

    আত্মঘাতী গোলে মিসরের ড্র’র হতাশা

    ১৬ জুন ২০২৬, ০৩:০৩

    ইসরায়েলের লড়াই শেষ হয়নি : নেতানিয়াহু

    ইসরায়েলের লড়াই শেষ হয়নি : নেতানিয়াহু

    ১৬ জুন ২০২৬, ০২:৪৭

    গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নিহত দুই সন্তানের মা

    গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নিহত দুই সন্তানের মা

    ১৬ জুন ২০২৬, ০০:১৩

    কবরস্থানের রাস্তার বিরোধে বাহুবলে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩৮

    কবরস্থানের রাস্তার বিরোধে বাহুবলে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩৮

    ১৬ জুন ২০২৬, ০৩:১০

    গোপালগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

    গোপালগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

    ১৬ জুন ২০২৬, ০৩:১৬

    advertiseadvertise