Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

হামে দিনে গড়ে আক্রান্ত ১০৫৬ আরও ৭ মৃত্যু

মুসলিমা জাহান সেতু
মুসলিমা জাহান সেতু
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:০৫
হামে দিনে গড়ে আক্রান্ত ১০৫৬ আরও ৭ মৃত্যু

সংগৃহীত ছবি

প্রতিরোধযোগ্য রোগ হাম। অথচ সেই রোগটিতেই দেশে দৈনিক গড়ে মৃত্যু হচ্ছে সাতজনের। আর দিনে গড়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৬ জন। আক্রান্ত ও মৃতের অধিকাংশই শিশু। গত মার্চ থেকে আক্রান্তের হার একইরকম। তবে মৃত্যুহার কিছুটা কমেছে আগের তুলনায়।

গত ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর নতুন করে তথ্য রাখছে হামে আক্রান্ত ও মৃতের। তাদের তথ্য বিশ্লেষণ করেই দৈনিক এই গড়চিত্র পাওয়া গেল। কয়েকজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছে আগামীর সময়। তারা বলছেন, হামে এখনো জরুরি পরিস্থিতি চলছে। টিকার লক্ষ্যমাত্রা কম থাকায় তৈরি হয়নি হার্ড ইমিউনিটি। ফলে থামছে না আক্রান্ত ও মৃত্যু। জনসংখ্যার ঘনত্ব এবং ভৌগোলিক কারণে ঢাকা, সিলেটে মৃত্যু বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মারা গেছে ৭৩৮ জন। এ সময় আক্রান্ত হয়েছে প্রায় ১ লাখ ১৮ হাজার ২৫০ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বললেন, ‘টিকা ক্যাম্পেইন শেষ হওয়ার পরও হামের পরিস্থিতির উন্নতি হয়নি। মানুষের মধ্যে সচেতনতা বাড়ার কারণে শুধু মৃত্যুহার কিছুটা কমেছে।’

তৈরি হয়নি হার্ড ইমিউনিটি : এ ধরনের রোগের ক্ষেত্রে জনগোষ্ঠীর ৯৫ শতাংশের বেশি টিকার কাভারেজের আওতায় এলে চার সপ্তাহের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে যায়। তখন কমতে থাকে সংক্রমণ। কিন্তু দেশে হামের টিকার ক্যাম্পেইন শেষ হয়েছে প্রায় সাত সপ্তাহ। এরপরও দেখা যাচ্ছে, মৃত্যু কিছুটা কমলেও হামে আক্রান্তের হার প্রায় একই রকম আছে।

জরুরি পরিস্থিতির কারণে হামের টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণে শুরুতে ঘাটতি ছিল। ঠিকমতো হিসাব করা সম্ভব হয়নি।  তাতে হামের নিয়ন্ত্রণ হচ্ছে না। সেই বাস্তবতা অস্বীকার না করে টিকার লক্ষ্যমাত্রা সমন্বয় করার ওপর জোর দিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক মো. হালিমুর রশীদ আগামীর সময়কে বললেন, ‘সরকারের তরফ থেকে যা করার সুযোগ ছিল, সবই করেছে। এখন অপেক্ষা করছি। দেখি (হামের পরিস্থিতি) কী হয়।’

টিকার এই ফাঁকফোকর নতুনভাবে আলোচনায় আসে সাম্প্রতিক ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের সময়। দেশে হাম প্রাদুর্ভাবের সময় যে বয়সী শিশুরা টিকা পেয়েছে, সেই একই বয়সীদের খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। অথচ এ দুই কর্মসূচির মধ্যে শিশু সংখ্যায় ব্যবধান ৩৮ লাখের বেশি।  জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলছেন, ‘সরকার টিকার লক্ষ্যমাত্রা কম রেখেছিল। সে কারণে লক্ষ্যমাত্রা পূরণ হলেও হামে কাঙ্ক্ষিত পরিমাণ শিশু টিকার আওতায় আসেনি। এই সত্য সরকারকে মানতে হবে। সেটি মেনে বাদ পড়া মানুষকে খুঁজে খুঁজে হামের টিকা দিতে হবে। নতুবা এর সংক্রমণ থামবে না।’

বেশি মৃত্যু ঢাকা ও সিলেটে : গত ২৪ ঘণ্টার মৃত সাত রোগীর মধ্যে চারজন ঢাকায় ও একজন সিলেটে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সাম্প্রতিক সময় হামে মৃত্যু বেশি হচ্ছে এ দুই বিভাগে। জনস্বাস্থ্যবিদদের মতে, দেশের বস্তি এলাকা এবং ‘হার্ড টু রিচ এরিয়া’ বা দুর্গম এলাকায় কোনো সংক্রমণ ছড়িয়ে পড়লে পরিস্থিতি অনেক সময় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ ইকবাল বললেন, ‘দুর্গম এলাকাতে স্বাভাবিকভাবেই সংক্রমণ ব্যবস্থাপনা কঠিন।  দ্রুত এসব এলাকা চিহ্নিত করে টিকা দিতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের সদিচ্ছাও খুব গুরুত্বপূর্ণ।’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) ড. জিয়াউদ্দিন হায়দার অবশ্য বলছেন, ঢাকা ও সিলেট দুই জায়গাতেই অনেক শিশু অপুষ্টিতে ভুগছে। এটা হামে মৃত্যুর কারণ হতে পারে। পাশাপাশি হামের লক্ষণ নিয়ে যেসব শিশু মারা যাচ্ছে, তা আসলেই হাম কি না গবেষণা করে দেখা দরকার— যোগ করলেন তিনি।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি