Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

শেখ হাসিনার জন্মদিনে সাবেক এমপির বাড়িতে ‘কেক কাটতে গিয়ে’ গ্রেপ্তার ১৫ জন রিমান্ডে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০২
শেখ হাসিনার জন্মদিনে সাবেক এমপির বাড়িতে ‘কেক কাটতে গিয়ে’ গ্রেপ্তার ১৫ জন রিমান্ডে

বরগুনার সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের ঢাকার বাড়ি থেকে গ্রেপ্তার ১৫ জনকে আজ ঢাকার আদালতে হাজির করা হয়। ছবি: আগামীর সময়

বরগুনার সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের ঢাকার বাড়ি থেকে গ্রেপ্তার ১৫ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারের পর রিমান্ডে পেয়েছে পুলিশ।

দুই বছর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার জন্মদিন উদযাপনে তারা কেক কাটতে গতকাল সোমবার ঢাকার উত্তরায় শওকতের বাড়িতে তারা জড়ো হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছিল। পুলিশের ভাষ্য, তারা সবাই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী।

গতকাল গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা, উত্তরা পশ্চিম থানার এসআই ইকবাল হোসেন আসামিদের সাত দিনের জন্য রিমান্ডে চেয়ে আবেদন করেন।

আদালতে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ আসামিদের মধ্যে ১৪ জনকে তিন দিনের এবং একজনকে এক দিনের রিমান্ডের আদেশ দেন।

মো. ইয়াকুব হোসাইন রাজিব, আরাফাত মিয়া, রিফাত হাওলাদার, হৃদয় হাসান, ফাহিম, রাজিব হোসেন রানা, মো. ফিরোজ, মো. আরিফ, মো. ওমর ফারুক, আব্দুল্লাহ আল আমান, সোহানুর হোসেন শাহিন, মো. হাসিব ও হাসিব মিয়াকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। বাকি আসামি ফারজানাকে পাঠানো হয়েছে এক দিনের রিমান্ডে।

আরও পড়ুন

শেখ হাসিনার জন্মদিনের ‘কেক কাটার আগে’ সাবেক এমপির বাসা থেকে গ্রেপ্তার ১৫

২৮ সেপ্টেম্বর ২০২৬

তাদের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, সাবেক এমপি শওকত হাচানুর রহমান রিমনের বাসায় জড়ো হয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করছিলেন।

খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করলেও অজ্ঞাতনামা ২০-২২ জন পালিয়ে গিয়েছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

ওই বাড়িতে তল্লাশি করে স্বেচ্ছাসেবক লীগের বরগুনা জেলার পাথরকাটা উপজেলার কাকচিরা ইউনিয়ন কমিটির পদপ্রার্থী ২০ জনের নাম ও জীবন বৃত্তান্ত লেখা ২০টি পাতা জব্দের কথাও বলা হয় এজাহারে। এতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ছাত্রলীগের উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সদস্য বলে স্বীকার করেছেন।

গতকাল গ্রেপ্তারের পর উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির মোহাম্মদ সেলিম বলেছিলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করার উদ্দেশ্যে একত্রিত হয়েছিলেন।

শওকত হাচানুর রহমান বরগুনা-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালে অভ্যুত্থানের পর থেকে তিনি নিরুদ্দেশ।

অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নিয়ে থাকা শেখ হাসিনার জন্মদিন ছিল ২৮ সেপ্টেম্বর। মানবতাবিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ রয়েছে।    

ছাত্রলীগরিমান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের