Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ফ্রান্সের রাষ্ট্রদূত

বোয়িং বা এয়ারবাস কেনার সিদ্ধান্ত বাংলাদেশের নিজস্ব ব্যাপার

কূটনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৯
বোয়িং বা এয়ারবাস কেনার সিদ্ধান্ত বাংলাদেশের নিজস্ব ব্যাপার

ডিকাব টক অনুষ্ঠানে কথা বলছেন ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে। ছবি : সংগৃহীত

বোয়িং বা এয়ারবাস— কোন উড়োজাহাজ কিনবে, সে সিদ্ধান্ত একান্তই বাংলাদেশের বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে। তিনি বলেছেন, এ বিষয়ে ফ্রান্সের কোনো আপত্তি নেই।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ডিকাব টক অনুষ্ঠানে এসব কথা বলেন ফরাসি রাষ্ট্রদূত।

বাংলাদেশ বিমান বোয়িংয়ের সঙ্গে চুক্তি করবে কি না, তা নিয়ে তিনি মোটেও চিন্তিত নন বলে উল্লেখ করেছেন সেরে-শার্লে। তার ভাষ্য, বিষয়টি বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত।

বাংলাদেশের এয়ারবাস কেনার উদ্যোগের বিষয়ে জানতে চাইলে ফরাসি রাষ্ট্রদূত বলেছেন, কয়েক বছর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহর বাড়ানোর আগ্রহ প্রকাশ করে। এরপর এয়ারবাসের সঙ্গে কারিগরি জরিপ ও বিস্তারিত আলোচনা হয়েছে।

‘বিশ্বের বড় অনেক এয়ারলাইন্সের বহরেই এয়ারবাস ও বোয়িং— দুই ধরনের উড়োজাহাজ রয়েছে। একটি প্রতিষ্ঠানের ওপর পুরোপুরি নির্ভর না করে বহরে বৈচিত্র্য রাখা গুরুত্বপূর্ণ’, উল্লেখ করেন ফরাসি রাষ্ট্রদূত।

সেরে-শার্লে বলেছেন, ঢাকা থেকে কোনো বিরতি ছাড়াই যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে যেতে সক্ষম উড়োজাহাজের মধ্যে এয়ারবাস এ-৩৫০ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারিগরি ও যৌক্তিক বিবেচনায় বিমান এয়ারবাসকে বেছে নিয়েছে বলে তার ভাষ্য।

এর পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই বলেও উল্লেখ করেছেন তিনি।

রাষ্ট্রদূত জানালেন, এয়ারবাসের সঙ্গে বিমানের আলোচনা এখনো চলছে। তা ভালোভাবেই এগোচ্ছে। তবে আলোচনার কারিগরি বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না তিনি।

বোয়িংয়ের সঙ্গে সম্ভাব্য চুক্তির প্রসঙ্গে তিনি বলছিলেন, বাংলাদেশ বিমান যথাযথ সময়ে বোয়িংয়ের সঙ্গে চুক্তি করবে কি না, তা নিয়ে তার কোনো উদ্বেগ নেই। এক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বার্তাই বর্তমান কর্তৃপক্ষকে দেওয়া হচ্ছে।

এটি বর্তমান সরকারের জন্য একটি ভালো পরীক্ষা বলেও উল্লেখ করেন ফরাসি রাষ্ট্রদূত। এ বিষয়ে সরকার বিষয়টি বুঝবে বলে ফ্রান্স আত্মবিশ্বাসী বলে জানালেন তিনি।

এয়ারবাসের সঙ্গে সম্ভাব্য চুক্তিকে শুধু উড়োজাহাজ কেনার বিষয় হিসেবে দেখছে না ফ্রান্স। এর মাধ্যমে ইউরোপের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরও শক্তিশালী হতে পারে বলে মনে করছে দেশটি।

রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশ ও ইউরোপের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারত্ব রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির বড় একটি অংশ ইউরোপের বাজারে যায়।

এই অংশীদারত্বের ধারাবাহিকতায় এয়ারবাসের সঙ্গে সহযোগিতাকেও দীর্ঘমেয়াদি সম্পর্কের অংশ হিসেবে দেখতে চায় ফ্রান্স।

সেরে-শার্লে আরও উল্লেখ করেন, ফ্রান্স বাংলাদেশে প্রযুক্তি ও উচ্চপ্রযুক্তির বিভিন্ন খাতে সহযোগিতা করছে। এয়ারবাসের ক্ষেত্রেও শুধু উড়োজাহাজ বিক্রি নয়, দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে চায় দেশটি।

অনুষ্ঠানে ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য দেন।

আরও পড়ুন

এয়ারবাসের সুপারজাম্বো এ৩৮০-এর উত্থান-পতনের গল্প

২৮ আগস্ট ২০২৬


আরও পড়ুন

‘বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না’, তারেক রহমানকে ট্রাম্প

০১ সেপ্টেম্বর ২০২৬


আরও পড়ুন

বোয়িং চুক্তির পর ১১ হাজার কোটির চাপে বিমান

০৯ জুন ২০২৬



ফ্রান্সএয়ারবাসবোয়িংবাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন