Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

জার্মানি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ২২:১০
বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

ডি লিংকের নারী প্রার্থী আলিফ এরাল্প- রয়টার্স

জার্মান বামদল ডি লিংকের প্রার্থী আলিফ এরাল্পই হচ্ছেন রাজধানী বার্লিনের প্রথম মুসলিম ও নারী মেয়র। নির্বাচনে প্রথমবারের মতো তার দল সবচেয়ে বেশি ভোট পেয়েছে। আলিফের নেতৃত্বে ডি লিংকে পেয়েছে ২৫ দশমিক ৭ শতাংশ ভোট। ২০২৩ সালের নির্বাচনে ডি লিংক ভোট পেয়েছিল ১২ দশমিক ২ শতাংশ। এবার দলটির ভোট দ্বিগুণেরও বেশি।

৪৫ বছর বয়সী আলিফ এরাল্প তুর্কি বংশোদ্ভূত অভিবাসী পরিবারের সন্তান। তার মা-বাবা ১৯৮০-এর দশকে তুরস্ক থেকে জার্মানিতে এসেছিলেন। তিনি ২০২১ সাল থেকে বার্লিনের রাজ্য সংসদের সদস্য।

আলিফ এরাল্পের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল বার্লিনের চলমান আবাসন সংকটের সমাধান।

বার্লিনে বাড়িভাড়া ও বাসস্থানের ব্যয় নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে ক্ষোভ চলছে। মূলধারার রাজনৈতিক দলগুলো জাতীয় ইস্যুতে সরব থাকলেও জনগণের এই মৌলিক ইস্যু নিয়ে কোনো কথা বলেনি। আর সেই সুযোগটিই নিয়েছেন আলিফ।

নির্বাচনী প্রচারে আলিফ বাড়ি ভাড়ার নিয়ন্ত্রণ এবং বড় বেসরকারি আবাসন কোম্পানির মালিকানাধীন বাড়ি সামাজিক মালিকানায় নেওয়ার পক্ষে অবস্থান নেন। তিনি বাড়ির মালিকদের ভাড়া বাড়ানোকে নিয়মের মধ্যেও আনার ঘোষণা দিয়েছিলেন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বার্লিনের অভিবাসীসহ তরুণ ভোটারা ব্যাপকভাবে বামপন্থী এই নারীকে ভোট দিয়েছেন। ২৫ বছরের কম বয়সী ভোটারদের ৪৩ শতাংশই আলিফকে ভোট দিয়েছেন। ২৫ থেকে ৩৪ বছর বয়সী যাদের আলাদা বাসা দরকার তাদের ৪৮ শতাংশই আলিফকে ভোট দিয়েছেন।

এছাড়া প্রবাসী ও অভিবাসীদের রাজনীতিতে অংশগ্রহণ এবং বৈষম্যবিরোধী নীতির কারণে অধিকাংশ অভিবাসী জার্মানদের ভোট পেয়েছেন আলিফ। আর এভাবেই জার্মানির ইতিমাসে প্রথম কোনো মুসলিম হিসেবে মেয়র পদে তার অভিষেক হতে যাচ্ছে।

আরও পড়ুন

বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

২১ সেপ্টেম্বর ২০২৬

আলিফ এরাল্পের নেতৃত্বে ডি লিংকের বড় জয়ে বার্লিনের বাংলাদেশী অভিবাসী কমিউনিটিতেও আনন্দের জোয়ার বইছে। জার্মানির সাংস্কৃতিক সংগঠক আমিনুল ইসলাম বলেছেন, ‘সারাদেশে উগ্র ডানপন্থার জয় জয়কার। এই সময়ে বার্লিনের সচেতন নাগরিকরা জোয়ারের উল্টো দিকে গিয়ে একজন মুসলিম নারীকে ভোটে দিয়েছেন। এটা সত্যিই আনন্দের। আমরা বাঙালিরা দলমত নির্বিশেষে আলিফের পক্ষে কাজ করেছি। আর আলিফ নিজেও বলেছেন, অভিবাসী মানুষ তার মধ্যে নিজেদের প্রতিনিধিত্ব দেখতে পাচ্ছেন। তিনি শহরের সব মানুষকে নিয়ে কাজ করার কথাও বলেছেন। এই বিজয় সত্যিই আনন্দের।’

বার্লিনে বাম দলের বড় জয়ের পাশাপাশি ডানপন্থী এএফডির ভোটও বেড়েছে। দলটি পেয়েছে ১৬ দশমিক ৩ শতাংশ ভোট। ২০২৩ সালে তাদের ভোট ছিল ৯ দশমিক ১ শতাংশ। এবার তারা তৃতীয় হয়েছে।


জার্মানিআলিফ এরাল্পবার্লিনমুসলিম মেয়রবামপন্থী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা