Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৭
পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন

পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত। ছবি: আগামীর সময়

চট্টগ্রামের পটিয়ায় রেললাইনে উঠে পড়া একটি পিকআপ ভ্যানের সঙ্গে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।

আজ সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার চক্রশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বগি লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝপথে আটকা পড়েছেন কক্সবাজার এক্সপ্রেসের যাত্রীরা।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে কক্সবাজার এক্সপ্রেস। বিকাল ৪টার দিকে পটিয়ার চক্রশালা এলাকায় পৌঁছালে রেললাইনে উঠে পড়া একটি পিকআপ ভ্যানের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়।

রেলওয়ের পাহাড়তলী নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগিটি লাইনে তুলতে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা কাজ করছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

আরও পড়ুন

লাকসামে রেলওয়ের সিগন্যাল পয়েন্টে মোটর চুরি, ঝুঁকিতে ট্রেন চলাচল

১৮ সেপ্টেম্বর ২০২৬

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী আবদুল্লাহ আল মাসুদ জানিয়েছেন, পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। বগিটি উদ্ধার করে ট্রেনটি চলাচলের উপযোগী করার কাজ চলছে। ইঞ্জিনে বড় কোনো ত্রুটি পাওয়া গেলে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি ঢাকায় নেওয়া হবে।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, আজ সোমবার সাপ্তাহিক ছুটির কারণে এই রুটে নিয়মিত চলাচলকারী সৈকত ও প্রবাল এক্সপ্রেস বন্ধ রয়েছে। তবে রাত ৭টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে পর্যটক এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা রয়েছে। উদ্ধারকাজ দ্রুত শেষ না হলে ওই ট্রেনের সময়সূচিতেও প্রভাব পড়তে পারে।

ট্রেন চলাচলচট্টগ্রামট্রেন দুর্ঘটনাবগি লাইনচ্যুত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক