ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে লাইনচ্যুত হয়েছে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের পেছনের তিনটি বগি। বুধবার রাত পৌনে ১১টার দিকের ঘটনা এটি। এতে জামালপুর-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে এবং ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি গৌরীপুর স্টেশন ত্যাগ করে চট্টগ্রামের দিকে যাওয়ার সময় আউটার সিগন্যালের কাছে হঠাৎ বিকট শব্দে পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে তাৎক্ষণিকভাবে...