Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সিল্কসিটির চাকা ছিটকে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১৩:১৬
সিল্কসিটির চাকা ছিটকে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন বন্ধ

সিরাজগঞ্জে আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকা ছিটকে লাইনচ্যুত। ছবি: আগামীর সময়

সিরাজগঞ্জে আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকা ছিটকে লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ। রেল চলাচল স্বাভাবিক করতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে যমুনা সেতুর পশ্চিম প্রান্তের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে। তবে এতে কেউ হতাহত হননি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। শহীদ এম মনসুর আলী স্টেশনে প্রবেশের সময় হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। পরে জরুরি শিকল টেনে ট্রেনটি থামানো হয়।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানিয়েছেন, বগি লাইনচ্যুত হওয়ায় যমুনা সেতু হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। ঘটনাস্থলে পৌঁছে লাইন সচলের কাজ শুরু করেছে উদ্ধারকারী দল।


আরও পড়ুন

রাস্তার ইট তুলে নিয়ে বিক্রি করলেন ইউপি সদস্য!

০৪ আগস্ট ২০২৬

যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেলস্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানিয়েছেন, স্টেশনে প্রবেশের সময় বগিটির চাকা ছিটকে লাইনচ্যুত হলেও তাৎক্ষণিকভাবে ট্রেনটির গতি নিয়ন্ত্রণে আনা হয়। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

এদিকে লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদী জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেল যোগাযোগ বন্ধ থাকায় যমুনা সেতুর দুই প্রান্তের বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে একাধিক যাত্রীবাহী ট্রেন।

আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেসবগি লাইনচ্যুতসিরাজগঞ্জরেল যোগাযোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!