Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

বৃষ্টিতে সবাই বিরক্ত, হাসছেন মেকানিকরা

তৈবুর তানভীর
তৈবুর তানভীর
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ২২:০০
বৃষ্টিতে সবাই বিরক্ত, হাসছেন মেকানিকরা

ছবি: আগামীর সময়

টানা বৃষ্টিতে জলমগ্ন রাজধানী। দুর্ভোগে নগরবাসী। তবে ভ্রাম্যমাণ রিকশা গ্যারেজে ভিন্ন চিত্র। জলাবদ্ধ সড়কে রিকশা বিকল হওয়ায় সকাল থেকে রাত পর্যন্ত দম ফেলার ফুরসত নেই মেকানিকদের। গ্যারেজগুলোর জন্য হয়ে উঠেছে বাড়তি আয়ের সুযোগ।

তেজগাঁও শিল্প এলাকার কয়েকটি গলির রাস্তার পাশে স্থায়ী কোনো দোকান ছাড়াই বসে এসব ভ্রাম্যমাণ গ্যারেজ। প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি নিয়ে রাস্তার পাশেই রিকশার বিভিন্ন যান্ত্রিক ত্রুটি মেরামত করেন মেকানিকরা। কোনো রিকশা বিকল হলে চালকরা সরাসরি এসব গ্যারেজেই চলে আসেন। কোনো কোনো গলির দুই পাশেই সারিবদ্ধভাবে নষ্ট রিকশা অপেক্ষা করতে দেখা যায়।

মেকানিকদের ভাষ্য, বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে রিকশার সাসপেনশন, চাকা, ব্রেক ও বডিতে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে। পানির নিচে থাকা গর্ত চোখে না পড়ায় রিকশা ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি।
‘ভাঙাচোরা রাস্তার গর্ত পানির নিচে ঢেকে থাকায় চালকরা তা বুঝতে পারেন না। ফলে চাকা গর্তে পড়ে রিকশা নষ্ট হয়। বৃষ্টির সময় এমন ঘটনা অনেক বেড়ে যায়’— বললেন মেকানিক মঞ্জু মিয়া।

প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় রিকশার চাকার বেয়ারিং ঠিক করছিলেন মঞ্জু মিয়া। রিকশাটি নিয়ে এসেছিলেন চালক বাবু। তিনি জানিয়েছেন, ‘আগের দিন সন্ধ্যায় মিরপুরে এক ঘণ্টা ২০ টাকা করে ‘পানি পার’ করার কাজ করছিলেন। পরে একজন যাত্রী নিয়ে যাওয়ার সময় ছোট একটি গর্তে পড়লে চাকা বেঁকে যায়। তাই রিকশাটি মেরামতের জন্য তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদসংলগ্ন ভ্রাম্যমাণ গ্যারেজে নিয়ে এসেছেন।


আরও পড়ুন

ডিসিদের গ্রিন সিগন্যালেই বৃষ্টি-জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা

১৩ জুলাই ২০২৬


এসব গ্যারেজে একটি চাকার বেয়ারিং ঠিক করতে ১০০ টাকা নেওয়া হয়। অন্য ছোটখাটো ত্রুটি সারাতে খরচ হয় ৩০ থেকে ২০০ টাকা। প্রতিটি গ্যারেজে তিন থেকে পাঁচজন কর্মী কাজ করেন। আশপাশের গলি মিলিয়ে এমন ছয় থেকে সাতটি ভ্রাম্যমাণ গ্যারেজ রয়েছে।

রিকশাচালকরা জানালেন, স্থায়ী গ্যারেজের তুলনায় এখানে কম খরচে রিকশা মেরামত করা যায়। এসব গ্যারেজের মালিকদের নিজস্ব রিকশাও রয়েছে। পায়েচালিত রিকশা দৈনিক ১০০ টাকায় এবং ব্যাটারিচালিত অটোরিকশা ৪০০ টাকায় ভাড়া দেওয়া হয়। নিজস্ব রিকশা মেরামতে চালকদের কোনো টাকা দিতে হয় না। গ্যারেজের মালিক মেকানিকদের দৈনিক ৫৫০ টাকা দেন। তবে বাইরের রিকশা মেরামত করে মেকানিকরা বাড়তি আয় করতে পারেন।

মঞ্জু মিয়া জানান, প্রতিদিন ৫৫০ টাকা হাজিরা পান। তবে বাইরের রিকশা মেরামত করলে অতিরিক্ত আয় হয়। গত দুই দিন ধরে বেশি রিকশা আসায় আয়ও বেড়েছে।

প্রায় সাত বছর ধরে এই পেশায় রয়েছেন মঞ্জু মিয়া। মেকানিকের কাজ করে জমানো টাকা দিয়ে তিনি এখন আটটি রিকশার মালিক। সেগুলো ভাড়া দিয়ে নিয়মিত আয় করেন। দিনের কাজ শেষে রাতে নিজেও রিকশা চালিয়ে বাড়তি উপার্জন করেন।


আরও পড়ুন

ঢাকার ৪ পয়েন্টে জলাবদ্ধতা, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

১৩ জুলাই ২০২৬


কথা হলো আরেক গ্যারেজকর্মী রইস আলীর সঙ্গে। তিনি জানান, গ্রামের বাড়িতে বৃষ্টিতে ক্ষয়ক্ষতির খবর শুনে মন খারাপ হয়। তবে ঢাকায় বৃষ্টির কারণে আয় বাড়ায় কিছুটা স্বস্তি পান। তার ভাষ্য, আরও কয়েক দিন বৃষ্টি হলে কাজও বাড়বে।

৪৫টি রিকশার দেখভালের দায়িত্বে থাকা হাফিজ আহমেদ উল্লেখ করেন, বর্ষাকালে রিকশা বেশি নষ্ট হয়। নিজেদের গ্যারেজের কাজ শেষ হলে কর্মীরা বাইরের রিকশাও মেরামত করেন। এতে মালিকের কোনো ক্ষতি হয় না, বরং কর্মীদের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে রাজধানীর জলাবদ্ধতা এবং তেজগাঁওয়ের এসব ভ্রাম্যমাণ রিকশা গ্যারেজের ব্যস্ততা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

রিক্সাবৃষ্টিগ্যারেজজলাবদ্ধতারাজধানী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    advertiseadvertise