কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে টমটম অটোরিকশার একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ইজিবাইক পুড়ে গেছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে হারবাং বাসস্টেশনসংলগ্ন সারফরাজ মার্কেটের নিচতলায় এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।গ্যারেজ পরিচালক আরমান উল্লাহ শিকদার জানালেন, মার্কেটের নিচতলায় তার গ্যারেজে দুটি কক্ষ রয়েছে। আগুন লাগার সময় তিনি একটি কক্ষে ছিলেন। হঠাৎ পাশের কক্ষ থেকে বিকট শব্দ শুনে সেখানে গিয়ে আগুন দেখতে...