Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় কাজললেখা

প্রিয় ৫ বই

  • ওয়ার অ্যান্ড পিস — লিও তলস্তয়
  • অভাজন — ফিওদর দস্তয়েভস্কি
  • লাঞ্ছিত নিপীড়িত — ফিওদর দস্তয়েভস্কি
  • অ্যান্ড কোয়ায়েট ফ্লোজ দ্য ডন — মিখাইল শলোকভ
  • ইস্পাত — নিকোলাই অস্ত্রোভস্কি
ইমদাদুল হক মিলন
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০১:৪৯
প্রিয় ৫ বই

গ্রাফিকস: আগামীর সময়

দেশি-বিদেশি প্রিয় লেখকের কথা বলতে গেলে যেন ফিরে যাই আমার একান্ত নিজের পাঠ-জীবনে। বইয়ের সঙ্গে সম্পর্কটা বড় অদ্ভুত— কখনো প্রথম দেখায় প্রেম, কখনোবা দীর্ঘ অপেক্ষার পর ধীরে ধীরে গাঢ় হওয়া বন্ধুত্ব। তলস্তয়ের ‘ওয়ার অ্যান্ড পিস’-এর সঙ্গে আমার সম্পর্কটা ছিল দ্বিতীয় রকমের। পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ উপন্যাস বলা হয় একে, অথচ স্কুলে-ইন্টারমেডিয়েটে যতবার হাতে নিয়েছি, ভেতরে ঢুকতে পারিনি। অনার্স পড়ার সময় জেদ চাপল— না, একে জয় করতেই হবে। তখন ননী ভৌমিকের অনুবাদটা জোগাড় করলাম। প্রথম আশি-নব্বই পৃষ্ঠা টেনেটুনে পার হতেই হঠাৎ মনে হলো আমি যেন সত্যি সত্যি যুদ্ধের ভেতর ঢুকে যাচ্ছি, রাশিয়ার তুষারমাখা প্রান্তরে দাঁড়িয়ে ইতিহাসের শ্বাস-প্রশ্বাস টের পাচ্ছি। তারপর সেই দুই হাজার পৃষ্ঠার মহাকাব্য এক নিঃশ্বাসে মন্ত্রমুগ্ধের মতো পড়ে গেলাম— এ উপন্যাস যুদ্ধ ও শান্তি নামে এক বিশাল ক্যানভাসে ব্যক্তি-মানুষের ভাগ্য আর ইতিহাসের নির্মম গতিপ্রকৃতিকে একাকার করে দেয়। দস্তয়েভস্কির কাছে আমার ঋণ অপরিশোধ্য। ‘অপরাধ ও শাস্তি’ বা ‘ব্রাদার্স কারামাজভ’-এর কথা সবাই বলে কিন্তু আমি আজীবন বিস্মিত হই আরেকটি উপন্যাসের জন্য, যার কথা কেউ বলে না— ‘অভাজন’। ননী ভৌমিকের অনুবাদেই পড়া। এ বই এক সরল, নির্মল হৃদয়ের রাজপুত্রের ট্র্যাজেডি, যাকে তার নিষ্পাপ ভালোবাসা আর আন্তরিকতার জন্য সমাজ ‘ইডিয়ট’ আখ্যা দেয়, অথচ সেই তথাকথিত পাগলই ধারণ করে সবচেয়ে খাঁটি মানবিকতা। আর ‘লাঞ্ছিত নিপীড়িত’— এ তো বিষাদসিন্ধু! দারিদ্র্য, শোষণ আর আত্মত্যাগের এমন করুণ মানবিক দলিল যে, পড়ার পর কয়েক দিন যেন নিজেকে আর চেনা পৃথিবীকে বিষণ্ণ এক চাদরে ঢাকা লেগেছিল। মিখাইল শলোকভের ‘অ্যান্ড কোয়ায়েট ফ্লোজ দ্য ডন’-এর কথাও কেউ খুব একটা বলে না। অথচ এই একটি উপন্যাসই লেখককে নোবেল এনে দিয়েছিল। ডন নদীর তীরের কসাক সমাজের জীবন, প্রেম, যুদ্ধ আর বিপ্লবের আবর্তে মানুষের যন্ত্রণা এত গভীরে চিত্রিত যে, আমাদের ‘তিতাস একটি নদীর নাম’ বা ‘পদ্মানদীর মাঝি’র মতো নদী এ উপন্যাসেরও অন্যতম প্রধান চরিত্র হয়ে ওঠে, যে বয়ে চলে জীবনের চিরন্তন স্রোত।

‘ইস্পাত’— অস্ত্রোভস্কির এ উপন্যাস কিশোর-যৌবনে এক প্রবল দীপ্তি হয়ে এসেছিল। এক তরুণ বিপ্লবীর দুরন্ত সাহস আর আদর্শের প্রতি অটল আস্থার গল্প, যেখানে মানুষ নিজেকে ইস্পাতের মতো কঠিন করে গড়ে তোলে— পড়ার সময় মনে হতো, বুকের ভেতরও যেন আগুন জ্বলে উঠছে। আরেক বিস্ফোরণ ছিল হেমিংওয়ের ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’। এক বুড়ো জেলে, প্রকাণ্ড এক মাছ আর সমুদ্রের বুকে একাকী একটানা যুদ্ধ— এ সরল কাঠামোয় হেমিংওয়ে আসলে জীবনের কাছে মানুষের অপরাজেয় আত্মার মহিমা এঁকেছেন, যেখানে হারতে পারো কিন্তু হার মানতে নেই। আর কামুর ‘আউটসাইডার’— সে এক স্থাণু আঘাত। জীবনের সব অর্থহীনতা আর নিয়তির প্রতি এক নিস্পৃহ, নির্বিকার আত্মসমর্পণের কাহিনি পড়ে মনে হয়েছিল, পৃথিবী নামের এ গ্রহে আমরা আসলে সবাই কেমন বড় একা, একেকজন পরম বিচ্ছিন্ন ‘আউটসাইডার’।

অনুলিখন: শিমুল সালাহ্উদ্দিন

বইপ্রিয় বইইমদাদুল হক মিলন
    শেয়ার করুন:
    Advertisement
    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    ২৪ আগস্ট ২০২৬, ২২:১০

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ২৪ আগস্ট ২০২৬, ২২:৫৯

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ২৪ আগস্ট ২০২৬, ২০:৫৪

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    ২৪ আগস্ট ২০২৬, ২০:১০

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ২৪ আগস্ট ২০২৬, ২১:৫৫

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    ২৫ আগস্ট ২০২৬, ০২:৪৯

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৩

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    ২৫ আগস্ট ২০২৬, ১১:০৯

    চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

    চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১২

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৯

    advertiseadvertise