Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

কোমা থেকে ফেরা!

agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০০:৪৩
কোমা থেকে ফেরা!

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী,

সালাম নেবেন। আমি মিরপুর ৬ নম্বরের গণপূর্ত ইএম কাঠ কারখানা বলছি। হ্যাঁ, ঠিকই পড়েছেন। আমি কোনো জীবিত মানুষ নই। এক দশক ধরে কোমায় রয়েছি। বলা ভালো, আমাকে কোমায় রাখা হয়েছে। তাই আজ নিজেই উদ্যোগী হয়ে আপনাকে চিঠি লিখছি।

একটা সময় ছিল, যখন আমার ১৫টি শেডে ভোর হতে না হতেই শুরু হতো রাজকীয় কর্মযজ্ঞ। হাতুড়ি-বাটালির শব্দ, আধুনিক মেশিনের গর্জন আর ১ হাজার ২০০ শ্রমিকের উপস্থিতি গমগম করত আমার আঙিনা। অর্ধশতাব্দীরও আগে থেকে দেশের বহু ভিআইপি দপ্তর, আদালত আর গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সাহেবদের জন্য রুচিশীল ও আলংকারিক কাঠের আসবাব আমি সাপ্লাই দিয়েছি। আমার তৈরি করা সেই চেয়ার-টেবিলগুলো আজও অবসরে যায়নি; সিনা টানটান করে সরকারি অফিসে ডিউটি দিচ্ছে, তাদের গায়ে এতটুকুও ফাটল ধরেনি। অথচ আজ আমার চত্বর জুড়ে কেবল ভুতুড়ে নীরবতা। ছাদের টিনে মরিচা ধরেছে, দেয়ালে ধরেছে ফাটল। সবচেয়ে অদ্ভুত তথ্য কি জানেন? যে শেডে একসময় রাষ্ট্রের কোটি কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি ঘুরত, তেমন একটি শেডে হাঁস-মুরগি লালনপালন চলছে!

এভাবে ভুতুড়ে বাড়ি বানিয়ে রেখে বাইরের ঠিকাদারদের পকেট ভরানো বন্ধ করার ব্যবস্থা করুন

আমার কোমায় থাকার সুযোগ নিয়ে আমারই চারপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি আসবাবের কারখানা ও শোরুম! 

আমি কোমায় থাকায় অনেকেই বেশ আরামে আছে। শুনলাম, জেলা হাসপাতালগুলোর ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের প্রায় দেড়শ কোটি টাকার আসবাব সরবরাহের কাজ পেয়েছে ৯টি বেসরকারি প্রতিষ্ঠান। দরপত্রের কাগজে নাকি শর্ত ছিল— যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়াকরণ প্ল্যান্ট থাকতে হবে। অথচ যাদের কাজ দেওয়া হয়েছে, তাদের অনেকের নিজের কোনো প্ল্যান্টই নেই! তারা তৃতীয় পক্ষের থেকে এনে আপনাদের মাল সাপ্লাই দিচ্ছে। আর আমাকে বসিয়ে রাখা হয়েছে। আমাকে বসিয়ে রেখে কাদের পকেট ভারী হচ্ছে, তা খতিয়ে দেখার অনুরোধ জানাই। আমি কিন্তু সিন্ডিকেটের গন্ধ পাচ্ছি।

একটি রাষ্ট্র কতখানি স্বাবলম্বী, তা বোঝা যায় তার নিজস্ব প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা দেখে। আমাকে এভাবে ভুতুড়ে বাড়ি বানিয়ে রেখে বাইরের ঠিকাদারদের পকেট ভরানো বন্ধ করার ব্যবস্থা করুন। জনবল আর আধুনিকায়নের ছোঁয়া পেলে আমি আবার রাষ্ট্রের সাশ্রয় নিশ্চিত করতে পারি; ফিরিয়ে দিতে পারি আসবাবের সেই হারিয়ে যাওয়া মান। দয়া করে আমাকে কোমা থেকে ফেরানোর চেষ্টা করুন।

ইতি

বন্ধ থাকা গণপূর্তের কাঠের কারখানা

 

কোমাগৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীআগামীর চোখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি