বরাবর
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী,
সালাম নেবেন। আমি মিরপুর ৬ নম্বরের
গণপূর্ত ইএম কাঠ কারখানা বলছি। হ্যাঁ, ঠিকই পড়েছেন। আমি কোনো জীবিত মানুষ নই। এক
দশক ধরে কোমায় রয়েছি। বলা ভালো, আমাকে কোমায় রাখা হয়েছে। তাই আজ নিজেই উদ্যোগী হয়ে
আপনাকে চিঠি লিখছি।
একটা সময় ছিল, যখন আমার ১৫টি শেডে ভোর হতে না হতেই শুরু
হতো রাজকীয় কর্মযজ্ঞ। হাতুড়ি-বাটালির শব্দ, আধুনিক মেশিনের গর্জন আর ১ হাজার ২০০
শ্রমিকের উপস্থিতি গমগম করত আমার আঙিনা। অর্ধশতাব্দীরও আগে থেকে দেশের বহু ভিআইপি
দপ্তর, আদালত আর গুরুত্বপূর্ণ সরকারি...