Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

জাকির জাফরানের কবিতা

agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০১:৪৪
জাকির জাফরানের কবিতা

গ্রাফিকস: আগামীর সময়

অনন্ত বেহালা

জাগো মন, জাগো মর্ম, বিস্তারিত জ্বালা,

শরীর শরীর নয়, অনন্ত বেহালা।


জাগো মায়া, জাগো দূর বনের সবুজ—

তোমার চোখের কাছে পরাজিত রোজ।

 

শোনো মোহ, বাউল বিচ্ছেদে বাজা বাঁশী,

বাঁশীর ভিতরে বায়ু হয়ে আমি বেঁচে আছি।

 

শোনো পাখি, শোনো চেতনার জুঁইমালা

তোমার হাসিতে বাজে অনন্ত বেহালা।

 

সমুদ্রের দিকে

 

একটি পিঁপড়া কামড়েছে পায়ে আজ
তোমাকে তা কীভাবে জানাব?
মানুষ যে এক নীরব কামিনী গাছ
তোমাকে তা কীভাবে মানাব?

 

হৃদয় আমাকে টানে সমুদ্রের দিকে

শরীর চাইছে সোমজল,

এ দুয়ের মাঝামাঝি তুমি বিস্তারিত

মায়াদ্বীপ থেকে হিমাচল।

 

সূর্যাস্তে চলেছে যে শামুক দ্রুত পায়ে

কী তার ব্যস্ততা গোধূলিতে!

তোমাকে লিখব সেই গান, থাকো যদি

কুশলী কচ্ছপ হয়ে শীতে।

 

পিঁপড়ার কামড়ে ভেঙেছে ঘুম, তুমি

সমুদ্রের সঙ্গে গেছ মিশে,

ছায়াপথে জেগে আছে কেউ নীল হয়ে

করবী ফুলের মায়াবিষে।

জন্ম অকারণ

এই জন্ম যদি অকারণ

ব্যথা দিও গভীর নির্জনে,

সমস্ত দৃশ্যের শেষে এসে

দেখা দিও গাছ পোড়া বনে।

 

পোড়ে মন পোড়ে মায়াবন

            এই জন্ম যদি অকারণ

          তবে কেন সজল নয়নে,

ওড়ে চুল, আর কিছু ভুল,

     ঘুমহীন মায়াবী মাশুল

জেগে থেকে দিয়েছি স্বপনে।

মর্মাহত

 

অতীতের ভাঙা মন জাগো, দিগ্বলয়

ছেয়ে গেছে বৃষ্টির চাদর,

আমার হৃদয় পেরুলেই পেয়ে যাবে

রাত-জাগা বঙ্গোপসাগর।


বাউলের আরাধনা ভেঙে বায়ু বয়

অশ্রু বয় দক্ষিণে যেভাবে,

এমনও কি মেঘ আছে তোমার আকাশে

যে শুধুই হৃদয় ভেজাবে!

 

আমার এ বুকে ময়ূরের কান্না শুধু

হৃদয় এমন এক ঘর,

বুকের ওপর হেঁটে গেলে পেয়ে যাবে

মর্মাহত বঙ্গোপসাগর।

কাওরান বাজারের পথে

 

যেতে যেতে শুনি লুপ্তপ্রায় গান এক

হাহাকারে গাইছে ধরণি,

ঝিনুকের অতৃপ্ত হৃদয় থেকে যেন

জন্ম নিল বিজয় সরণি।

 

সকালের কচি রোদ বসেছে আঙুলে

আঙুল কাঁপছে মনে হলো,

রোদ তুমি বড় একা মানুষের ভিড়ে

আমার সাথেই তবে চলো।

 

কাওরান বাজারের পথে পথে ডাকে

ঘোরগ্রস্ত একাকী চড়ুই,

আর কিছু কুকুরের ঘুম ভাঙা গানে

বেদনার সীমা আমি ছুঁই।

 

শহরের বাঁকে বাঁকে এত ঘুরপথে

অন্তহীন দ্বিধা কেন বলো,

মাছ আমি বড় একা বাজারের ভিড়ে

আমাকেও সাথে নিয়ে চলো।

কবিতাজাকির জাফরান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ