Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টো টো কোম্পানি

ফকিরের ঝরনায়

আনিসুর রহমান
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯
ফকিরের ঝরনায়

পাহাড়, বন আর ঝরনার টানে ময়মনসিংহের ধোবাউড়া থেকে আমাদের গন্তব্য ছিল রাঙামাটি। তবে পরিচিত পর্যটনকেন্দ্রের ভিড় এড়িয়ে আমরা পা বাড়িয়েছিলাম পাহাড়ের আরও গভীরে— কাপ্তাইয়ের দুর্গম এলাকায় থাকা ফকিরের ঝরনার সন্ধানে। ‎কাপ্তাই উপজেলা পরিষদের পাশে একটি রেস্টহাউজে রাত্রিযাপন করি। পরদিন সকালে কাপ্তাই উপজেলা পরিষদের একজন কর্মচারী ও কয়েকজন গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ি ফকিরের ঝরনার উদ্দেশে। বড়ইছড়ি থেকে অটোরিকশায় চেপে পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে পৌঁছাই পাগলিপাড়ায়। সেখানে আমাদের সঙ্গে যোগ দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সুমন তঞ্চঙ্গ্যা।

‎সুমন তঞ্চঙ্গ্যা জানান, প্রায় ৮০ বছর আগে এই এলাকায় একজন পাগল ও একজন পাগলি বসবাস করতেন। তাদের বসবাসের সূত্র ধরেই এলাকাটির নাম হয়ে যায় পাগলিপাড়া। স্থানীয়ভাবে প্রচলিত আছে, এই পাহাড়ি এলাকার কাছের ঝরনাটিই পরে ‘ফকিরের ঝরনা’ নামে পরিচিতি পায়। সুমনের সঙ্গে কথা বলতে বলতে শুরু হয় আমাদের পায়ে হাঁটা। পাহাড়ি ছড়া ধরে এগিয়ে যেতে যেতে তার কাছ থেকে জানতে থাকি স্থানীয় মানুষের জীবনযাপন, পাহাড়ের সঙ্গে তাদের সম্পর্ক এবং প্রতিদিনের সংগ্রামের নানা গল্প।

কখনো উঁচু পথ, কখনো খাড়া ঢাল। কোথাও পাথুরে জমি, কোথাও সরু পাহাড়ি ছড়া। চারপাশে ঘন সবুজের আবরণ। গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ছে পাহাড়ি মাটিতে।

‎পাগলিপাড়া পেরিয়ে পথ যতই সামনে এগোয়, ততই বাড়ে দুর্গমতা। কোথাও সাবধানে পা ফেলতে হয়, কোথাও পাথর আঁকড়ে এগোতে হয়। প্রায় ৪০ মিনিটের দুর্গম পাহাড়ি পথ পাড়ি দেওয়ার পর হঠাৎ কানে আসে পানির কলকল শব্দ। মুহূর্তেই যেন সবার ক্লান্তি উধাও।

‎আরও কিছুটা এগিয়ে চোখের সামনে ভেসে ওঠে ফকিরের ঝরনা। দুর্গম পাহাড়ের বুক চিরে স্বচ্ছ পানির ধারা নেমে আসছে নিচে। কিছুক্ষণ আমরা শুধু দাঁড়িয়ে দেখেছি ঝরনার পানির ধারা। শুনেছি তার শব্দ। ঠান্ডা পানির স্পর্শে শরীরের ক্লান্তি যেমন কমল, তেমনি মনও প্রশান্তিতে ভরে গেল।

যেভাবে যাবেন: ঢাকা থেকে সরসরি বাসে কাপ্তাই যেতে পারেন। আবার রাঙামাটি থেকেও অপূর্ব সুন্দর এক সংক্ষিপ্ত পথ ধরে কাপ্তাই যাওয়া যায়। তারপর বড়ইছড়ি হয়ে ফকিরের ঝরনা।

ঝরনারাঙামাটিকাপ্তাই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারতের

    হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারতের

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি করছে সরকার, অভিযোগ নাহিদের

    প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি করছে সরকার, অভিযোগ নাহিদের