টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান
থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির স্তর বেড়ে যাওয়ায় রাঙামাটির
কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) পাঁচটি ইউনিটই একযোগে চালু করা
হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সব ইউনিট
থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে কেন্দ্রটি থেকে ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ
উৎপাদিত হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন
কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি বলেন, ‘টানা
বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে গত কয়েকদিন ধরে কাপ্তাই লেকের
পানির স্তর (ও...