Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টো টো কোম্পানি

পর্যটকদের বরণে প্রস্তুত কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটন স্পট

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১২:৪৯
পর্যটকদের বরণে প্রস্তুত কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটন স্পট

ছবি : বাসস

ঈদের টানা ছুটিকে সামনে রেখে পর্যটকদের বরণে প্রস্তুত হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন নয়নাভিরাম পাহাড় লেকে ঘেরা পর্যটন স্পট। একদিকে কাপ্তাই লেকের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, মাঝখানে বয়ে যাওয়া লুসাই কন্যা কর্ণফুলি নদী আর সীতা পাহাড় এবং রাম পাহাড়ের অপরূপ সৌন্দর্য এই হলো রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা।

কাপ্তাই উপজেলার রয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। এবার ঈদে একটানা ৭ দিন ছুটি থাকায় পর্যটন শহর হিসেবে খ্যাত কাপ্তাইয়ে হাজারো পর্যটকের আগমন ঘটবে বলে আশা প্রকাশ করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটন স্পটে গিয়ে দেখা গেছে, ঈদকে সামনে রেখে নতুন রূপে সাজানো হচ্ছে পর্যটন স্পটগুলো। কাপ্তাইয়ের জনপ্রিয় পর্যটনকেন্দ্র শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসে গিয়ে দেখা গেছে, এখানে নতুন করে সাজানো হচ্ছে তাদের নিসর্গ রেস্টুরেন্ট।

কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসের ম্যানেজার মিনহাজ উদ্দিন জানিয়েছেন, আমাদের ৯টি নন-এসি পড হাউস, ৫টি এসি পড হাউস এবং ৫টি ডিলাক্স রুম ঈদের দিন হতে আগামী ২৭ মার্চ পর্যন্ত বুকিং হয়ে গেছে। এছাড়া আমাদের খাবার রেস্টুরেন্টে একসঙ্গে ৩ শতাধিক লোক খেতে পারবেন।

ওয়াগ্গা ৪১ বিজিবি পরিচালিত প্যানোরোমা জুম রেস্তোরাঁয় গিয়ে দেখা গেছে, এখানেও নান্দনিকরূপে সাজানো হচ্ছে পর্যটন স্পটটি। এখানকার দায়িত্বশীল ইনচার্জ বাসসকে জানান, আমরা আশা করছি এই বছর টানা ৭ দিন ঈদের ছুটি থাকায় কাপ্তাইয়ে রেকর্ড পরিমাণ পর্যটক আসবে।

শিলছড়ি বনশ্রী পর্যটনকেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী রুবায়েত আক্তার বলেন, কাপ্তাইয়ের প্রতিটি পরতে পরতে সৌন্দর্য লুকিয়ে আছে। এই বছর ঈদের ছুটিতে কাপ্তাইয়ে হাজারো পর্যটকের আগমন ঘটবে।

এছাড়া কাপ্তাইয়ের জনপ্রিয় পর্যটনকেন্দ্র লেকভিউ আইল্যান্ড, লেকশোর পর্যটন স্পট, লেক প্যারাডাইস, কাপ্তাই রিভার ভিউ, রাইখ্যং আইল্যান্ড, ফ্লোটিং প্যারাডাইস, চন্দ্রলোক ক্যাম্পিং সাইট, পাহাড়িকা পিকনিক স্পটসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র পর্যটকদের বরণে নানা প্রস্তুতি হাতে নিয়েছেন।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ঈদের ছুটিতে কাপ্তাইয়ে হাজারো পর্যটকের আগমন ঘটবে। তাই পর্যটকরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য কাপ্তাই থানা পুলিশের টহল দল সবসময় মাঠে কাজ করবে। সূত্র : বাসস

ঈদরাঙ্গামাটিকাপ্তাই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

    রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

    আখতারুজ্জামানকে ‘বাতিল মাল’ বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

    আখতারুজ্জামানকে ‘বাতিল মাল’ বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    ভূমিকম্পের ঝুঁকি নিরূপণে ‘হোসেনস মেথড’

    ভূমিকম্পের ঝুঁকি নিরূপণে ‘হোসেনস মেথড’

    জাবি ছাত্রদল থেকে সুমাইয়ার পদত্যাগ

    জাবি ছাত্রদল থেকে সুমাইয়ার পদত্যাগ

    মনোনয়ন-বঞ্চনার ক্ষত শুকায়নি বিএনপিতে

    মনোনয়ন-বঞ্চনার ক্ষত শুকায়নি বিএনপিতে