সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো পেয়েছে নতুন ঠিকানা। তবে ঘর পাওয়ার পরও কাপ্তাইয়ের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের কাটেনি দুর্ভোগ। নিরাপদ পানির সংকট, চলাচলের অনুপযোগী রাস্তা, অপর্যাপ্ত ড্রেনেজ ও স্যানিটেশন ব্যবস্থার ঘাটতিতে বর্ষায় ভোগান্তি আরও বেড়ে যায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কাপ্তাইয়ের পাঁচ ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ১১০টি ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে রাইখালীতে ৪০টি, চিৎমরমে ৩২, ওয়াগ্গায় ১৮, চন্দ্রঘোনায় ১৭ এবং কাপ্তাই ইউনিয়নে ত...