Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাহাড়ে তিন একর জমিতে আখ চাষ, ২০ লাখ টাকা আয়ের আশা

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৭
শেয়ার করুন:
পাহাড়ে তিন একর জমিতে আখ চাষ, ২০ লাখ টাকা আয়ের আশা

লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকা কৃষক তছলিমের আখক্ষেত। ছবি: আগামীর সময়

পাহাড়ের ঢালু জমিতে সারি সারি আখগাছ। পাতার ফাঁকে উঁকি দিচ্ছে পরিপুষ্ট আখ। রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকায় তিন একর জমিতে এমনই এক আখক্ষেত গড়ে তুলেছেন কৃষক তছলিম। প্রায় ২০ হাজার আখের চারা রোপণ করে গড়ে তোলা এ ক্ষেত থেকে ২০ লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। এরইমধ্যে বিক্রির উপযোগী হয়ে উঠেছে বাগানের আখ। এখন সময়মতো বাজারজাত করতে পারলেই মিলবে কাঙ্ক্ষিত লাভ।

স্থানীয়ভাবে বড় পরিসরে আখ চাষের উদ্যোগ খুব একটা দেখা যায় না। তাই তছলিমের আখক্ষে দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের মানুষ। কেউ ঘুরে দেখছেন বাগান, কেউ কিনতে চাইছেন মিষ্টি ও রসালো আখ। তার এ উদ্যোগ স্থানীয় কৃষকদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।

কৃষক তছলিম জানিয়েছেন, চলতি বছরের জুলাই মাসে তিন একর জমিতে প্রায় ২০ হাজার আখের চারা রোপণ করেন তিনি। এরপর নিজের অর্থ ও শ্রম দিয়ে নিয়মিত ক্ষেতের পরিচর্যা করেছেন। কোনো সরকারি বা বেসরকারি সহায়তা ছাড়াই একক প্রচেষ্টায় গড়ে তুলেছেন এ আখেরক্ষেত। বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে এ উদ্যোগ থেকে ভালো আয় হবে বলে আশা তার।

তবে আয়ের স্বপ্নের পাশাপাশি দুশ্চিন্তাও আছে তছলিমের। সময়মতো আখ বিক্রি করতে না পারলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তিনি। তার হিসাব অনুযায়ী, ক্ষেত থেকে ৭০ থেকে ৮০ হাজার আখ বিক্রি করা সম্ভব। এতে প্রায় ২০ লাখ টাকা আয় হতে পারে। আখের রস তৈরির মেশিন থাকলে স্থানীয় বাজারে রস বিক্রি করেও বাড়তি আয় করা সম্ভব হতো।

আরও পড়ুন

‘অটো ছিনতাইয়ে’ চালককে অপহরণ, আখক্ষেতে মিলল মরদেহ

২৬ আগস্ট ২০২৬

তছলিমের আক্ষেপ, এত বড় ক্ষেত গড়ে তুললেও এখন পর্যন্ত স্থানীয় কৃষি অফিসের কোনো কর্মকর্তা তা পরিদর্শন করেননি। আখ চাষের আধুনিক পদ্ধতি, রোগবালাই দমন ও বাজারজাতকরণ নিয়েও প্রয়োজনীয় পরামর্শ বা সহযোগিতা পাননি। এসব বিষয়ে সহায়তা পেলে ক্ষেতটি আরও সম্প্রসারণ করা সম্ভব হতো।

তছলিমের উদ্যোগ দেখে উৎসাহিত হয়েছেন স্থানীয় অনেক কৃষক। তাদের কেউ কেউ ভবিষ্যতে বাণিজ্যিকভাবে আখ চাষের আগ্রহ প্রকাশ করেছেন। তাদের মতে, পরিকল্পিত উদ্যোগ ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে পাহাড়ি এলাকায় আখ চাষের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। এ জন্য কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, কৃষি উপকরণ সরবরাহ ও বাজারজাতকরণে সহযোগিতা প্রয়োজন।

লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান জানিয়েছেন, বর্তমানে উপজেলায় প্রায় ৫০ হেক্টর জমিতে আখ চাষ হচ্ছে। তবে আখ চাষের জন্য উপজেলা কৃষি অফিসের আলাদা কোনো বরাদ্দ নেই। পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে আখচাষিদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

আখ চাষপাহাড়রাঙামাটিলংগদুকৃষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক