Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কুহক

লাল জবা ও হিমশীতল আতঙ্ক

সোহানুর রহমান
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:০০
শেয়ার করুন:
লাল জবা ও হিমশীতল আতঙ্ক

আঁকা : সোহানুর রহমান

নির্জন পাহাড়ি পথের বাঁকে এক প্রাচীন সমাধি। সেখানে পড়ে থাকা দেহটিতে কি প্রাণ আছে? শরীরের লোম দাঁড় করিয়ে দেওয়া এক ঘটনার বিবরণ দিয়েছেন সোহানুর রহমান

কয়েক মাস আগে আমি রাঙামাটি ঘুরতে গিয়েছিলাম। তখন এক সিএনজিচালিত অটোরিকশা চালকের সঙ্গে পরিচয়। পাহাড়ি উঁচু-নিচু পথে গাড়ি চলার সময় তার থেকে শুনি গা শিউরে দেওয়া এক ঘটনার বিবরণ। অতিপ্রাকৃত বিষয় পছন্দ করেন এমন পাঠকদের সঙ্গে এটি ভাগাভাগি করার লোভ সামলাতে পারলাম না।

করোনার ভয়াল ছায়া তখন ধীরে ধীরে কাটতে শুরু করেছে। সবে লকডাউন উঠে গেছে। দীর্ঘদিন মানুষের পদচারণা না থাকায় চারপাশের প্রকৃতি যেন এক অন্যরকম রহস্যময় রূপ ধারণ করেছিল। সে সময়েই জীবিকার টানে পাহাড়ি উঁচু-নিচু রোডে অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়েছিলেন আমাদের এই চালক মুসা ভাই (ছদ্মনাম)। সেদিন তার সিএনজিতে ছিলেন তিনজন পর্যটক। সুনসান পাহাড়ি পথ ধরে ছুটছিল তাদের বাহন।

পাহাড়ের আবহাওয়া বড়ই খামখেয়ালি। নীল আকাশ হঠাৎ করেই মেঘে ঢাকা পড়ে যায়। সেদিনও ঠিক তাই হলো। চোখের পলকে বহুদূর থেকে ছুটে এলো এক বিশাল কালো মেঘের দল। নিমেষে পুরো অঞ্চলটা ঘন মেঘে আচ্ছন্ন হয়ে গেল, শুরু হলো মুষলধারে বৃষ্টি। পাহাড়ি দুর্গম ও পিচ্ছিল রাস্তায় গাড়ি চালানো এমনিতেই এক কঠিন পরীক্ষা, তার ওপর এই আকস্মিক দুর্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। হঠাৎ করেই সিএনজির হেডলাইটের আলোয় পাহাড়ের একটি পরিচিত বাঁকে এসে তার বুকটা কেঁপে উঠল। পাহাড়ি রাস্তাগুলোর নিয়ম অনুযায়ী পাশে সাইন দিয়ে কবরস্থান বা পুরনো সমাধিক্ষেত্র নির্দেশ করা থাকে। তেমনি একটি প্রাচীন পাহাড়ি সমাধির পাশ দিয়ে যাওয়ার সময় তার চোখ আটকে গেল। রাস্তার কোলঘেঁষা ছোট্ট কবরের টিলার পাশে দেখতে পেলেন মানুষের দুটো কুচকুচে কালো পা! দেখে মনে হচ্ছিল, কেউ যেন উদাসীনভাবে সেখানে শুয়ে আছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, পাহাড়ি জবাগাছে ভরপুর সেই অঞ্চলের অজস্র লাল জবা ফুল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল সেই পা দুটোর ওপর।

মুহূর্তের মধ্যে অজানা এক আশঙ্কায় তার হাত কেঁপে উঠল। কোনোমতে গাড়িটি একটু টান দিয়ে সেই বাঁক পার হয়ে কিছুটা দূরে এসে এক পাহাড়ি নারীর দেখা পেলেন। গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলেন, ‘ওই বাঁকের মুখে এক মানুষের মতো কী যেন পড়ে আছে। সে জীবিত না মৃত, বুঝতেই পারছি না!’

কথাটা শোনামাত্রই সেই নারীর মুখাবয়ব বদলে গেল। চরম আতঙ্কে মুখটা ফ্যাকাসে হয়ে উঠল। কাঁপতে কাঁপতে তিনি পাহাড়ি ভাষায় চিৎকার করে বলে উঠলেন, ‘হায় হায়! তুমি এ কী দেখেছ? ওই দিকে একদম তাকিও না! এক্ষুনি এখান থেকে চলে যাও, দ্রুত চলে যাও!’

মুসা ভাই সেই নারীর কথার পুরো মানে বুঝতে না পারলেও তার গলার স্বর আর ভয়ের তীব্রতা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। পেছনের পর্যটকরা তখনো বুঝতে পারেননি, সামনে আসলে ঠিক কী ঘটে চলেছে। কোনো যুক্তির ধার না ধেরে তিনি দ্রুত সিএনজি টান দিলেন এবং সামনে এগিয়ে গেলেন। পেছনে তাকানোর সাহস তার হচ্ছিল না। শুধু চোখের কোণে বারবার ভেসে উঠছিল সেই প্রাচীন কবর, জবা ফুলের লাল চাদর আর সেই কুচকুচে কালো পা দুটো, যার ওপর থেকে যেন অনবরত ফুলগুলো উড়ে উড়ে এসে পড়ছিল।

যাই হোক, ঘোরা শেষে ওই তিনজন মানুষসহ ফেরার সময় ওই একই পথ ধরে নামতে হলো। কিন্তু সেই জায়গাটার কাছে আসার পরেই তার সিএনজিটা আপনাআপনি থেমে গেল। অটোরিকশাটির কী সমস্যা পরীক্ষা করার সময় বারবার চোখ যাচ্ছিল সেই কবরের দিকে, মনে হচ্ছিল সম্ভবত আবার সেই দুটো পা দেখতে পাবেন। তবে দূর থেকে শুধু অনেক জবা ফুলে ঢাকা লাল চাদরের মতো দেখলেন।

দিনশেষে পর্যটকদের গন্তব্যে নামিয়ে দেওয়ার পর আতঙ্কটা তার মনে স্থায়ী আসন গেড়ে বসল। রাতে শহরে নিজের বাড়িতে এসে ঘুমাতে গেলেন। তার ঘরটা অনেকটা পাহাড়ি জুমঘরের মতো। নিচে লম্বা বাঁশের খুঁটি আর উঁচুতে কাঠের পাটাতন— সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। ওই ঘরে একা শুয়ে থাকা অবস্থায় মধ্যরাতে ঘুম ভেঙে গেল।

গভীর রাতে শুনতে পেলেন নিচ থেকে সিঁড়ির বাঁশ বেয়ে কেউ যেন ওপরে উঠছে। ক্যাঁচ ক্যাঁচ ক্যাঁচ ক্যাঁচ... একটৈা শব্দ ধীরে ধীরে তার দরজার দিকে এগিয়ে আসছে। ভয়ে জমে যাওয়া শরীর নিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। পরক্ষণেই দেখলেন, ঘরের বন্ধ দরজাটা ধীরে ধীরে নিজ থেকে কেউ যেন ঠেলে খুলে দিচ্ছে।

অন্ধকারে চোখ সয়ে আসার পর দেখতে পেলেন, খোলা দরজা দিয়ে একটি মানুষের মুখের শুধু অর্ধেক অংশ ভেতরে উঁকি দিয়ে আছে! সেই মুখটি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সরাসরি তার দিকে। মুসা ভাই লক্ষ করলেন, তার পা দুটো সেই কুচকুচে কালো— ঠিক যেন বিকালের সেই কবরস্থানের পা দুটি!

এক ঝটকায় বিছানা থেকে লাফ দিয়ে উঠে তিনি যখন টর্চলাইট জ্বালালেন, তখন ঘরের সামনে আর কাউকে দেখা গেল না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দরজার সামনে মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বেশ কিছু তাজা জবা ফুলের পাতা ও পাপড়ি। আর অন্ধকারের শেষ সীমানায় তিনি দেখতে পেলেন একটা ছায়ার মতো কী যেন কুয়াশার মতো ভেসে ভেসে মিলিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। জবা ফুলের ঘ্রাণে মোড়ানো অতিপ্রাকৃত ঘটনাটি আজও অমীমাংসিত। মুসা ভাই এরপর বহুবার ওই রাস্তা দিয়ে সিএনজি চালিয়ে গেছেন, কিন্তু আজও সেই বাঁকের সামনে পৌঁছামাত্র তার চোখের সামনে ভেসে ওঠে সেই কুচকুচে কালো পা দুটি আর অজস্র লাল জবা ফুলের চাদর। ভয়ে বুক কেঁপে উঠলেও আর কখনো সেদিকে তাকানোর সাহস পাননি, কেবল যত দ্রুত সম্ভব সেই অভিশপ্ত এলাকা পার হয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

লাল জবাহিমশীতলআতঙ্করাঙামাটিপাহাড়িকবরস্থানসমাধিক্ষেত্রমুখাবয়বকুহক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক