বর্ষার আসল রূপ যদি দেখতে চান, তবে আপনার প্রথম পছন্দ হওয়া উচিত সিলেট। নদীর স্বচ্ছ পানি, বৃষ্টিভেজা অরণ্য, চা-বাগান আর পাহাড়-টিলা, ঝরনা— সব মিলিয়ে বর্ষার সিলেট সত্যি অতুলনীয়। বর্ষার সিলেট ভ্রমণে আপনাদের গাইড ইশতিয়াক হাসানরাতারগুলের সত্যিকারের রূপ দেখা যায় বর্ষাতেই। এ বনের বেশিরভাগ অংশ এখন জলে ডুবা। নৌকা নিয়ে যখন আপনি বনের ভেতরে ঢুকবেন, চারপাশটা হুট করেই নিঝুম হয়ে যাবে। মাথার ওপর করচ ও হিজলগাছের সবুজ ছাউনি আর নিচে থইথই কালো জল। গাছের ডালপালা জলের ওপর ঝুঁকে আপনাকে স্বাগত জানাবে। জলের বনের রাজ্যে ছো...