Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টো টো কোম্পানি

বর্ষার ঠিকানা সিলেট

ইশতিয়াক হাসান
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:২৩
বর্ষার ঠিকানা সিলেট

রাতারগুল

বর্ষার আসল রূপ যদি দেখতে চান, তবে আপনার প্রথম পছন্দ হওয়া উচিত সিলেট। নদীর স্বচ্ছ পানি, বৃষ্টিভেজা অরণ্য, চা-বাগান আর পাহাড়-টিলা, ঝরনা— সব মিলিয়ে বর্ষার সিলেট সত্যি অতুলনীয়। বর্ষার সিলেট ভ্রমণে আপনাদের গাইড ইশতিয়াক হাসান

রাতারগুলের সত্যিকারের রূপ দেখা যায় বর্ষাতেই। এ বনের বেশিরভাগ অংশ এখন জলে ডুবা। নৌকা নিয়ে যখন আপনি বনের ভেতরে ঢুকবেন, চারপাশটা হুট করেই নিঝুম হয়ে যাবে। মাথার ওপর করচ ও হিজলগাছের সবুজ ছাউনি আর নিচে থইথই কালো জল। গাছের ডালপালা জলের ওপর ঝুঁকে আপনাকে স্বাগত জানাবে। জলের বনের রাজ্যে ছোট নৌকা দিয়ে চিকন জলপথ ধরে যাওয়ার সময় মাঝে মাঝে গাছের ডালপালা এসে লাগবে শরীরে। নৌকার পথ করে নিতে হবে এগুলোকে মাঝির বৈঠা দিয়ে সরিয়ে। সাবধান! গাছে হঠাৎ কোনো সাপকে ঝুলতে দেখে আবার আতঙ্কে হুড়োহুড়ি করে নৌকা ডুবাবেন না যেন। এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে বেড়াতে দেখবেন বানরের দলকে, শুনবেন হরেক পাখির ডাক। ঝুম বৃষ্টি যখন এই বনের পাতার ওপর ঝরে পড়ে, সেই শব্দের যে কী মাদকতা, তা নিজের কানে না শুনলে বোঝা অসম্ভব। বনের ওয়াচ টাওয়ারে উঠে যখন চারদিকে তাকাবেন, মনে হবে আপনি কোনো রূপকথার জলমগ্ন অরণ্যে দাঁড়িয়ে আছেন।

সিলেটে আমার খুব প্রিয় জায়গা কানাইঘাটের লোভাছড়া। বর্ষায় সুরমা আর বরাক নদী পেরিয়ে যখন লোভাছড়া নদীতে আপনার নৌকা প্রবেশ করবে, আপনি স্তব্ধ হয়ে যাবেন। মেঘে ঢাকা খাসিয়া-জৈন্তা পাহাড়কে এতটাই কাছে মনে হবে, যেন ছুঁতে পারবেন। এখানকার নদীর জল কাচের মতো স্বচ্ছ, তলার পাথরগুলো স্পষ্ট গোনা যায়।

লোভাছড়ানৌকা থেকে নেমে যখন চা-বাগানের দিকে হাঁটবেন, চারপাশের ভেজা মাটির সোঁদা গন্ধ আপনাকে মাতাল করবে। চা-বাগানের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ১৯২৫ সালে ব্রিটিশদের তৈরি শতবর্ষী এক ঝুলন্ত সেতু। লোহার এ পুরনো সেতুতে দাঁড়িয়ে যখন নিচে বয়ে যাওয়া পাহাড়ি ছড়া আর দূরে মেঘের আনাগোনা দেখবেন, মনে হবে সময় যেন থমকে গেছে। এখানকার আরেকটি বড় আকর্ষণ ছিল শণের ছাউনি দেওয়া বিশাল ব্রিটিশ বাংলো। বছর দুয়েক আগে এটি আগুনে পুড়ে গেছে। তবে জেনেছি, শিগগির আগের মতো করেই গড়ে তোলা হবে বাংলোটি। বছর কয়েক আগেও এই বাংলোর চৌহদ্দি থেকে কুকুর ধরে নিয়ে যেত চিতা বাঘ।

সিলেটের আরেক আকর্ষণীয় গন্তব্য লালাখাল। জৈন্তাপুরের এই নদীর পানির রঙ আপনাকে বিস্মিত করবেই। বর্ষায় এর জল কোথাও পান্না সবুজ, কোথাও আবার গাঢ় নীল। নৌকায় চড়ে যখন আপনি ওপরে মেঘাচ্ছন্ন আকাশ আর নিচে এই রঙিন জলের বুক চিরে এগিয়ে যাবেন, মনে হবে রঙিন ক্যানভাসের ভেতর দিয়ে চলছেন। নৌকায় চেপে জিরো পয়েন্টে গেলে আপনাকে স্বাগত জানাবে ভারতের উঁচু সব পাহাড়।

ভোলাগঞ্জজল আর পাথরের আসল মিতালি দেখতে আপনাকে যেতে হবে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায়। ধলাই নদীর বুক জুড়ে ছড়িয়ে আছে অজস্র সাদা পাথর। মেঘালয়ের পাহাড় থেকে ধেয়ে আসা তীব্র পাহাড়ি ঢল এই পাথরের ওপর দিয়ে বয়ে যায়। নদীর ঠান্ডা, কাচস্বচ্ছ পানিতে পা ডুবিয়ে বসলে নিমেষে সব ক্লান্তি ধুয়েমুছে যাবে। মেঘের দল তখন পাহাড়ের গা বেয়ে নিচে নেমে এসে ছুঁয়ে যাবে আপনাকে।

সিলেটে আমার খুব প্রিয় আরেকটি জায়গা পান্থুমাই। পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক রূপসী গ্রাম এটি। ভারতের বড়হিল ঝরনাটি এই গ্রামের সীমান্ত ঘেঁষে ধেয়ে নেমে আসে বাংলাদেশের বুকে। বর্ষায় এ ঝরনার যৌবন দেখার মতো। দূর থেকে ঝরনার পানির গর্জন আর ধোঁয়াটে জলকণা বাতাসে উড়ে এসে যখন আপনার গায়ে লাগবে, এক অদ্ভুত রোমাঞ্চ অনুভব করবেন।

আরও যা দেখবেন

সিলেটে আসবেন অথচ চা-বাগানে ভিজবেন না, তা কী করে হয়! শহরের খুব কাছেই রয়েছে মালনীছড়া ও লাক্কাতুরা চা-বাগান। তবে বর্ষায় চা-বাগানের আসল রূপ দেখতে আপনাকে যেতে হবে খাদিমনগর চা-বাগানে। মাইলের পর মাইল সবুজ টিলা আর বৃষ্টির ছোঁয়ায় সেই সবুজ যেন আরও গাঢ়, আরও সতেজ হয়ে উঠেছে। খাদিমনগর ন্যাশনাল পার্কের জঙ্গলেও মুগ্ধ হবেন। সিলেটের বর্ষা এখানেই শেষ নয়। এ সময়ে আপনি ঘুরে আসতে পারেন বিছনাকান্দি, জাফলং কিংবা জৈয়িন্তা থেকেও।

চা-বাগানের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ১৯২৫ সালে ব্রিটিশদের তৈরি শতবর্ষী এক ঝুলন্ত সেতু

কীভাবে যাবেন ও কোথায় থাকবেন

ঢাকা থেকে বাস, ট্রেন বা আকাশপথে সরাসরি সিলেট যাওয়া যায়। আরামদায়ক ভ্রমণের জন্য উপবন বা পারাবত এক্সপ্রেস ট্রেনের স্নিগ্ধা/এসি বার্থ বেছে নিতে পারেন। সিলেট শহর থেকে বিছনাকান্দি, রাতারগুল বা সাদা পাথরের জন্য সিএনজিচালিত অটোরিকশা হতে পারে উপযোগী বাহন। রাতারগুল দেখে দিনে দিনে সাদা পাথর কিংবা বিছনাকান্দি-পান্থুমাই ঘুরে আসতে পারেন। লালাখালে যেতে চাইলে সারিঘাট হয়ে নৌকা নিতে হবে। কানাইঘাট থেকে নৌকা রিজার্ভ করে যাবেন লোভাছড়া।

থাকার জায়গা (রিসোর্ট ও হোটেল)

সিলেট শহর, লালাখাল, জাফলং এবং জৈয়িন্তা থাকার জন্য বেশ কিছু ভালো হোটেল-রিসোর্ট রয়েছে। তবে প্রকৃতির কাছাকাছি লাক্সারি অভিজ্ঞতা চাইলে বেছে নিতে পারেন— ১. নাজিমগড় রিসোর্ট (খাদিমনগর ও লালাখাল), ২. শুকতারা নেচার রিসোর্ট (খাদিমনগর), ৩. জৈয়িন্তা হিল রিসোর্ট (জৈয়ন্তীয়া-জাফলং) ৪. জাফলং গ্রিন রিসোর্ট (জাফলং)।

গাইডলাইন ও টিপস

জোঁক ও পোকামাকড়ে সাবধান: বর্ষায় রাতারগুল বা চা-বাগানে জোঁকের উপদ্রব খুব বাড়ে। তাই সঙ্গে সবসময় লবণ, সরিষার তেল বা ডেটল রাখুন। ফুলপ্যান্ট এবং স্নিকার্স বা বুট জুতো পরা সবচেয়ে নিরাপদ।

লাইফ জ্যাকেট বাধ্যতামূলক: বর্ষায় পাহাড়ি ঢলে নদীর স্রোত ও হাওরের ঢেউ খুব বিপজ্জনক রূপ নেয়। সাঁতার জানলেও নৌকাভ্রমণের সময় অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করবেন।

ডিজিটাল ডিভাইসের সুরক্ষা: বৃষ্টি যেকোনো সময় নামতে পারে। তাই ফোন, ক্যামেরা রাখার জন্য ভালোমানের ওয়াটারপ্রুফ ব্যাগ বা জিপলক ব্যাগ সঙ্গে রাখুন।

রেইনকোট ও ছাতা: ভারী ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন। পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় জুতা যেন ভালো গ্রিপযুক্ত হয়, সেদিকে খেয়াল রাখুন।

বর্ষাসিলেটবৃষ্টিভেজা অরণ্যপাহাড়-টিলাঝরনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি