Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাখি সব করে রব

শরতের ছড়া-কবিতা

পাখি সব করে রব ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮
শরতের ছড়া-কবিতা

ছবি এঁকেছেন রজত

নীল আকাশ

আশরাফ মাহতাব

 

নীল আকাশে ভেসে বেড়ায়

সাদা মেঘের ভেলা,

আজ আকাশে সূর্য-মেঘের

লুকোচুরি খেলা।

 

ক্ষণেক সূর্য মুখটা দেখায়

আবার হঠাৎ ঢাকে,

ক্ষণেক আবার মারে উঁকি

ছেঁড়া মেঘের ফাঁকে।

 

ঝিকিমিকি রোদের মাঝে

হঠাৎ বৃষ্টি নামে,

ছাতা খুলে মাথায় দিতেই,

হঠাৎ বৃষ্টি থামে।

 

সূর্য-মেঘের লুকোচুরি

দেখতে খোকা আসে,

আকাশ পানে তাকিয়ে সে

খিলখিলিয়ে হাসে।

 

শরৎ আসে

সারমিন চৌধুরী

 

মেঘের নায়ে চড়ে যখন

শরৎ আসে ঘরে,

বাংলাদেশ যায় তখনই

ছাতিম ফুলে ভরে।

 

কাশের বনে সাড়া পড়ে

শিশির জমে ঘাসে,

রোদ-মেঘের খেলা দেখে

খোকা-খুকু হাসে।

 

শরৎ দিনে হৃদয় কোণে

বাজে মধুর গান,

কী সুন্দর দেখতে লাগে

মাঠে আমন ধান।

 

সাদা পুচ্ছ উড়ে বেড়ায়

মিষ্টি হাওয়ার তালে,

শরৎ আসে রূপ ছড়াতে

ভাদ্র-আশ্বিনকালে।

 

ভাদ্র মাসে

সুশান্ত কুমার দে

 

ভাদ্র মাসে তাল পাকে

তালতলায় কে?

খোকা খাবে তালবড়া

বায়না ধরেছে।

 

ঢপাস ঢপাস তাল পড়ে

দাদু ছুটে ধরে,

খামখেয়ালি একটা তাল

দাদুর মাথায় পড়ে!

 

আহ্ রে আহ্ তবে কি

ফাটল দাদুর টাক?

না, না, ঐ টাকটা বুঝি

পাকা কাঠের ঢাক!

 

‘কত তাল পড়ল মাথায়’—

দাদু হেসে কয়,

‘অসার কাঠের মাথা যার

তার ততই ভয়।’

 

শরৎ

জাহান আরা খাতুন

 

আকাশ মাঠে ছড়িয়ে রাখে নীল শাড়িটা তার

সাদা মেঘের সুতোয় বোনা পাড়টা চমৎকার!

শিউলি ফুলের গন্ধ মেখে

অথির বাতাস কয় যে ডেকে—

‘নদীর তীরে কাশবনে একটু চলো যাই

ওদের সাথে খেলতে আমি খুব যে মজা পাই।’

 

সবুজ সবুজ ধানের ক্ষেতে মন হারিয়ে যায়

নিঝুম রাতে জোছনাপরী নাচে আঙিনায়।

শিশির ভেজা ঘাসে ঘাসে

ঝিলিক ঝিলিক আলো হাসে

তালের পিঠার গন্ধে নাচে খোকাখুকুর মন

কী অপরূপ শরৎরানীর স্নিগ্ধ আয়োজন।

 

রূপ শোভা‎

মাহবুব লাভলু

‎

‎শুভ্র সুনীল আকাশ মাঝে তুলোট মেঘের খেল

‎কী অপরূপ রূপের শোভা আনন্দে উদ্বেল।

‎

‎কোন গুহাতে লুকানো মেঘ শরৎ এলে ভাসে?

‎দাদুর সাদা চুলদাড়ি কি কাশের বনে হাসে!

‎

‎মনটা তখন পাখনা মেলে হঠাৎ হাওয়ায় ভেসে

‎মেঘের ডানায় উড়ে উড়ে তেপান্তরে মেশে।

‎

‎জোছনাধোয়া আকাশ জুড়ে হাজার তারার ডালা

‎খুকির গলায় সুবাস ছড়ায় শিউলি ফুলের মালা।

‎

‎ঢেউ তিরতির নদীর পাড়ে সাদা কাশের হাসি

‎শরৎ শোভা মনোলোভা বড্ড ভালোবাসি।

 

 

শরৎছড়াকবিতানীল আকাশভাদ্র মাসেরূপ শোভাপাখি সব করে রব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    advertiseadvertise