নীল আকাশ
আশরাফ মাহতাব
নীল আকাশে ভেসে
বেড়ায়
সাদা মেঘের
ভেলা,
আজ আকাশে সূর্য-মেঘের
লুকোচুরি খেলা।
ক্ষণেক সূর্য
মুখটা দেখায়
আবার হঠাৎ ঢাকে,
ক্ষণেক আবার
মারে উঁকি
ছেঁড়া মেঘের
ফাঁকে।
ঝিকিমিকি রোদের
মাঝে
হঠাৎ বৃষ্টি
নামে,
ছাতা খুলে মাথায়
দিতেই,
হঠাৎ বৃষ্টি
থামে।
সূর্য-মেঘের
লুকোচুরি
দেখতে খোকা
আসে,
আকাশ পানে তাকিয়ে
সে
খিলখিলিয়ে
হাসে।
শরৎ
আসে
সারমিন
চৌধুরী
মেঘের
নায়ে চড়ে যখন
শরৎ
আসে ঘরে,
বাংলাদেশ
যায় তখনই...