Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাখি সব করে রব

মন্টুর জন্য ভালোবাসা

টোকন ঠাকুর
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:২৮
মন্টুর জন্য ভালোবাসা

ছবি এঁকেছেন অরবিন্দ হালদার

তোমাদের খুব ভালোবাসতেন শিল্পী মুস্তাফা মনোয়ার। কত কত পাপেট বানিয়েছেন, পাপেট শো করেছেন তোমাদের জন্য। ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই মহান শিল্পী গত ২৯ জুন চিরদিনের মত চলে গেলেন! তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এই লেখা লিখেছেন টোকন ঠাকুর

ল্যুভ মিউজিয়াম দেখার সুযোগ অনেকেই পায় না। কিন্তু মন্টুর জন্য কলকাতা থেকে প্যারিসে গিয়ে ল্যুভ দেখার সুযোগ আসে পঞ্চম শ্রেণিতে পড়ার সময়েই। মন্টুর পুরো নাম মুস্তাফা মনোয়ার। বাবা কবি গোলাম মোস্তফা। বড় ভাই ক্যাপ্টেন আনোয়ার ছিলেন বৈমানিক, যিনি ১৯২৪ সালে ভারতীয় প্রথম বাঙালি হিসেবে উড়িয়েছিলেন বিমান। বড় ভাইয়ের সঙ্গেই ছোট ভাই মুস্তাফা মনোয়ার ল্যুভ দেখার সুযোগ পান।

দিনকয়েক আগে চিরদিনের মধ্যে উড়াল দিলেন মন্টু ভাই। অন্য এক দুনিয়ায়। তোমরা কি জানো, মুস্তাফা মনোয়ার কী করতেন? ছিলেন চিত্রশিল্পী, পড়েছেন কলকাতা আর্ট কলেজে। জলরঙে গোল্ড মেডেল পেয়েছিলেন। কলকাতা থেকে ঢাকায় চলে এলেন একদিন। আদিতে তাদের বাড়ি ছিল ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার পাশের গ্রাম মনোহরপুরে। ওই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে শীর্ণকায় কুমার নদ।

শিল্পাচার্য জয়নুল আবেদীনের আগ্রহে ঢাকা আর্ট কলেজে শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতা জীবনের প্রথম ব্যাচে যাদেরকে তিনি ছাত্র হিসেবে পান, তাদের মধ্যে বিখ্যাত শিল্পী মনিরুল ইসলাম যেমন আছেন, তেমনি আছেন প্রখ্যাত সম্পাদক শাহাদাত চৌধুরী এবং শিল্পী রফিকুন নবীও, রনবী নামে ‘টোকাই’ কার্টুন এঁকে অনেক খ্যাতি কুড়িয়েছেন।

বাংলাদেশ টেলিভিশন, শিল্পকলা একাডেমিসহ সরকারের নানা প্রতিষ্ঠানে বড় বড় পদে দায়িত্ব পালন করেছেন মুস্তাফা মনোয়ার। নাচের কোরিওগ্রাফি করা, গান গাওয়া, ছবি আঁকাসহ অনেক কিছু করলেও বর্তমান বাংলাদেশের প্রায় সবাই তাকে চেনে এ দেশের আধুনিক পাপেট শিল্পের পথিকৃৎ হিসেবে। যখন মুস্তাফা মনোয়ার দশম শ্রেনির ছাত্র, সেই ১৯৫৫ সালে, তখন সত্যজিৎ রায়ের প্রথম ছবি ‘পথের পাঁচালী’র শুটিং চলছিল। ক্লাস পালিয়ে ‘পথের পাঁচালী’র শুটিং দেখতে গেছেন।

বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের নকশাবিদ কে বা কারা? জানি, এ প্রশ্নের উত্তর তোমাদের মুখস্থ। তবু বলে দিচ্ছি আবারও— ভাস্কর নভেরা আহমেদ ও শিল্পী হামিদুর রহমান। কিন্তু জানো কি, শহীদ মিনারের পেছনে যে গোলাকার লাল বৃত্ত, ঐটা নকশাতে যুক্ত করেন মুস্তাফা মনোয়ার। ১৯৯৩ সালের সাফ গেমসের মূল নকশাও তিনিই করেছিলেন।

মাল্টিমিডিয়ায় পাপেট ডেভেলপমেন্টে মুস্তাফা মনোয়ারের অনেক ছাত্রের মধ্যে আমিও একজন। পাপেট শো করতেন তিনি বাংলাদেশ টেলিভিশনে, ‘মনের কথা’ অনুষ্ঠানের মাধ্যমে। ওই অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনেকেই আজ দেশের বিখ্যাত মানুষ। মুস্তাফা মনোয়ার প্রয়াত হলেন বটে; কিন্তু বাংলাদেশের পাপেট শিল্পের জন্য তিনি পথিকৃৎ হয়েই থেকে যাবেন। ভীষণ রবীন্দ্র-অনুরাগী তিনি; অনুরাগী সত্যজিৎ রায়েরও। এই দুজন ছাড়া প্রায় আর কাউকেই তিনি তার ভাবনায় নিতে চাইতেন না।

এবার একটি স্মৃতিকথা বলি? আমি নিজে যখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম, তখন ছিল শীতকাল। পরীক্ষার মধ্যেই এক রাতে বাইসাইকেল চালিয়ে গেলাম শৈলকুপার পাশের গ্রাম মনোহরপুরে। সেখানে, কবি গোলাম মোস্তফা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠান হচ্ছিল। দেখলাম, মঞ্চে বসে আছেন কবি আল মাহমুদ ও কবি তালিম হোসেন। সেই প্রথম আমার পাঠ্যবইয়ের কবি আল মাহমুদকে সামনাসামনি দেখলাম। তখনো তিনি দাড়িগোঁফ রাখেননি। দেখলাম মোস্তফা আজীজকে। তিনি আর্টিস্ট। তার আরেকটি পরিচয় হলো, তিনি কবি গোলাম মোস্তফার আরেক ছেলে। গ্লাস মার্কার দিয়ে কার্টিজ পেপারে মানুষের প্রতিকৃতি আঁকতেন মোস্তফা আজীজ। সেই রাতেও দেখলাম তিনি মঞ্চের এক কোণে অবস্থান নিয়ে আলোচকদের প্রতিকৃতি এঁকে যাচ্ছেন। আলোচক বলতে কবি তালিম হোসেন, কবি আল মাহমুদ ও শিল্পী মুস্তাফা মনোয়ার, এ লেখার শুরুতেই যার ডাকনাম লিখেছি, মন্টু।

মন্টু স্যার চলে গেলেন দুনিয়া ছেড়ে। স্যারের প্রতি শ্রদ্ধা রইল। চিরকাল যাকে শ্রদ্ধা করা যায়, তিনি এমন একজন মানুষ, এমন একজন শিল্পী।

ল্যুভ মিউজিয়ামমুস্তাফা মনোয়ারপাপেটপাপেট শো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব