Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় স্বাস্থ্য টিপস

সকালে নাশতার অন্তত এক ঘণ্টা পর ওয়ার্কআউট করুন

মেহেরুন্নেসা ঊর্মি
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:৫২
সকালে নাশতার অন্তত এক ঘণ্টা পর ওয়ার্কআউট করুন

গ্রাফিকস: আগামীর সময়

স্বাস্থ্যসচেতন মানুষ ঘুম থেকে উঠেই ওয়ার্কআউট করতে ভালোবাসেন। একটুখানি হেঁটে আসা, গায়ে নরম রোদ লাগানোর বিষয়টি অনেক ক্ষেত্রে সকাল শুরুর চমৎকার মুহূর্ত। ঘুম ভাঙার পর অনেকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেন। যা-ই করুন না কেন, সেটি ভরা পেটে হবে নাকি খালি পেটে— এ নিয়ে দ্বিধায় ভোগেন অনেকে। খেলেও ঠিক কতক্ষণ আগে খাবেন, সেটি নিয়েও রয়েছে প্রশ্ন।

কী করবেন

  • খালি পেটে হাঁটাহাঁটি বা লাইট ওয়ার্কআউট করবেন না।
  • ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে ওয়ার্কআউটের আগে খেয়ে নেওয়া আবশ্যক।
  • ওয়ার্কআউটের অন্তত এক ঘণ্টা আগে খেজুর, সুগার ফ্রি বিস্কুট, এক-দুটি ডিম, রাতে ভিজিয়ে রাখা কয়েকটি কাঠবাদাম বা কাজুবাদাম খেয়ে নিন।
  • ভারী নাশতা করলে সে ক্ষেত্রে অন্তত দুই ঘণ্টা পর ওয়ার্কআউট শুরু করা উচিত। নাশতায় খেতে পারেন আটার রুটি-সবজি, দু-একটি ডিম, এক গ্লাস দুধ, ভিজিয়ে রাখা কাজু বা কাঠবাদাম বা এক গ্লাস তাজা ফলের রস।
  • খাবারে প্রোটিন ও কার্বোহাইড্রেটের ভারসাম্য রাখা খুব জরুরি।
  • ঘুম থেকে উঠেই খেতে পারেন না এমন মানুষের ক্ষেত্রে ১০-৩০ মিনিট খালি পেটে হাঁটাহাঁটি করা যাবে। এর বেশি সময় হাঁটা বা জগিংয়ের ক্ষেত্রে অবশ্যই হালকা কিছু খেয়ে নিতে হবে।
  • রমনা বা বোটানিক্যাল গার্ডেনের মতো খোলা জায়গায় এক-দেড় ঘণ্টা হাঁটাহাঁটি বা ব্যায়ামের ক্ষেত্রে কিছু খেয়ে নেওয়া জরুরি। নইলে ভুগতে পারেন নিম্ন রক্তচাপে।
  • পুষ্টিবিদ ও ফিটনেস ট্রেইনারের পরামর্শ নিয়ে ডায়েট চার্ট মেনে চলা দরকার।
  • একেবারেই খেতে না পারলে লাইট ওয়ার্কআউট বা ফ্রিহ্যান্ড এক্সারসাইজের আগে অন্তত দু-একটা খেজুর খেয়ে নিতে পারেন।

কেন দরকার

  • ব্যায়ামের ফলে ক্যালরি পোড়ে, তাই আগে থেকেই খেয়ে নিলে শরীরে ক্যালরির ঘাটতি তৈরি হয় না।
  • শরীর প্রস্তুত হওয়ার যথেষ্ট সময় পায়।
  • ওয়ার্কআউটের মধ্যে ক্ষুধার কারণে মনোযোগের ঘাটতি তৈরি হয় না।
  • পেশির ক্ষতি এড়ানো সম্ভব হয়।

জরুরি অবস্থায়

  • ওয়ার্কআউটের মাঝপথে কোনো শারীরিক অসুবিধা দেখা দিলে থেমে দ্রুত বিশ্রাম নেবেন।
  • বেশি খারাপ লাগলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন।

লেখক : সিনিয়র ফিটনেস ট্রেইনার. পারসোনা হেলথ


লাইফস্টাইলস্বাস্থ্য টিপসওয়ার্কআউট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise