স্বাস্থ্য টিপস
কোমরব্যথা কমাতে যে ভুলগুলো এড়িয়ে চলবেন
ডা. মামুন সরকার

গ্রাফিকস: আগামীর সময়
কোমরব্যথা একটি অত্যন্ত পরিচিত স্বাস্থ্য সমস্যা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে Low Back Pain (LBP) বলা হয়। কোমরের নিচের অংশে, অর্থাৎ পাঁজরের নিচ থেকে নিতম্ব পর্যন্ত এলাকায় ব্যথা হলে সেটি কোমরব্যথা। নারী-পুরুষ উভয়েরই এ সমস্যা হতে পারে। যেকোনো বয়সে হলেও মধ্যবয়সী ও বয়স্কদের মধ্যে বেশি দেখা যায়।
কোমরব্যথায় যে ভুলগুলো এড়িয়ে চলবেন
- দীর্ঘ সময় বিছানায় পড়ে থাকা, এতে পেশি দুর্বল হয়ে ব্যথা দীর্ঘস্থায়ী হতে পারে
- নিজে থেকে বারবার ব্যথার ওষুধ খাওয়া বিশেষ করে দীর্ঘদিন NSAID জাতীয় ওষুধ সেবন ঝুঁকিপূর্ণ হতে পারে
- ভুলভাবে ভারী জিনিস তোলা, কোমর বাঁকিয়ে ভার তোলা এড়িয়ে চলুন
- ব্যথার সময় অতিরিক্ত ব্যায়াম বা ভারী কাজ করা, এতে সমস্যা বাড়তে পারে
- অপ্রশিক্ষিত ব্যক্তির জোরে মালিশ বা মেরুদণ্ড টানাটানি করা, কিছু ক্ষেত্রে আঘাত বা স্নায়ুর সমস্যা বাড়তে পারে
- নিজে থেকে স্টেরয়েড, ইনজেকশন বা অন্য শক্তিশালী ওষুধ ব্যবহার করা
- দীর্ঘদিন ব্যথা থাকলেও চিকিৎসকের পরামর্শ না নেওয়া, বিশেষ করে পায়ে দুর্বলতা বা অবশ ভাব, প্রস্রাব-পায়খানা নিয়ন্ত্রণে সমস্যা, জ্বর বা আঘাতের পর ব্যথা হলে দ্রুত চিকিৎসা প্রয়োজন
কোমরব্যথায় শুধু ব্যথা কমানোর চেষ্টা নয়, এর কারণ নির্ণয় করাও গুরুত্বপূর্ণ। কারণ নির্ণয় করতে ডাক্তারের শরণাপন্ন হোন।
লেখক : এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডি-অর্থো রেসিডেন্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।



