Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

বিউটি

ক্লিন গার্ল মেকআপ

তুলি রহমান
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০২:৪৫
ক্লিন গার্ল মেকআপ

মডেল: সিদরাতুল মুনতাহা ওহী। সাজ: অরা বিউটি লাউঞ্জ। পোশাক: কে ক্র্যাফট। ছবি: সাজ্জাদ হোসেন

রূপচর্চার জগতে ট্রেন্ড, রঙ ও কৌশল বদলায় প্রায় নিয়মিত। কিন্তু স্বাভাবিক সৌন্দর্যের আবেদন কখনো ম্লান হয় না। ক্লিন গার্ল মেকআপ সেই চিরন্তন সৌন্দর্যকেই ফুটিয়ে তোলে আধুনিক উপায়ে। লিখেছেন তুলি রহমান

ভারী ফাউন্ডেশন, তীক্ষ্ণ কনট্যুর আর গাঢ় চোখের সাজ— এমনটাই ছিল একসময়ের রূপচর্চার ধারা। এখন সেই ভাবনা বদলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম, ফ্যাশন রানওয়ে আর তারকাদের দৈনন্দিন লুকে জায়গা করে নিয়েছে ক্লিন গার্ল মেকআপ। এটি আসলে কোনো নির্দিষ্ট প্রসাধন কৌশল নয়; বরং এমন একটি চর্চা, যেখানে ত্বকের স্বাভাবিক সৌন্দর্যকে ঢেকে না রেখে আরও উজ্জ্বল করে তোলা হয়। কম সাজে ত্বকের স্বাভাবিক আভা ধরে রাখাই এ ট্রেন্ডের মূলমন্ত্র।

পরিচয় সন্ধান

নামের সঙ্গে ‘ক্লিন’ শব্দটি থাকলেও এর অর্থ ত্বককে ফর্সা বা দাগহীন দেখানো নয়। বরং এমন একটি লুক তৈরি করা, যেখানে ত্বক থাকে সতেজ, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল। এই সাজ মেকআপের উপস্থিতি বোঝা যায়, কিন্তু তা প্রকটভাবে চোখে পড়ে না।

জনপ্রিয়তার কারণ

ব্যস্ত জীবনে অনেকেই এমন মেকআপ করতে চান, যার চর্চায় সময় কম লাগে, চেহারা স্বাভাবিক দেখায় এবং সারা দিন স্বস্তি অনুভূত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নো-মেকআপ লুকের জনপ্রিয়তা এই ট্রেন্ডকে আরও এগিয়ে দিয়েছে। অফিস, ক্যাম্পাস, আড্ডা, ভ্রমণ কিংবা উৎসব— সবক্ষেত্রেই সহজে মানিয়ে যায় এই সাজ।

ত্বক থেকেই শুরু

ক্লিন গার্ল মেকআপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ স্কিনকেয়ার। পরিষ্কার ত্বক, পর্যাপ্ত ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন ছাড়া এ লুক অসম্পূর্ণ। কারণ ত্বক যদি শুষ্ক বা নিস্তেজ থাকে, তাহলে হালকা মেকআপে সেই ক্লান্ত ভাব কাটবে না।

হালকা বেস

এ লুকে ভারী ফাউন্ডেশনের বদলে ব্যবহার করা হয় স্কিন টিন্ট, টিনটেড ময়েশ্চারাইজার বা খুব পাতলা স্তরের ফাউন্ডেশন। ত্বকের যেখানে প্রয়োজন, শুধু সেখানে কনসিলার ব্যবহার করাই যথেষ্ট। উদ্দেশ্য হলো ত্বকের স্বাভাবিক টেক্সচারকে অক্ষুণ্ন রাখা।

উজ্জ্বল দেখাতে

এ মেকআপের আরেকটি বৈশিষ্ট্য হলো স্বাস্থ্যোজ্জ্বল আভা। ক্রিম ব্লাশ, লিকুইড হাইলাইটার কিংবা ডিউই ফিনিশের পণ্য দিয়ে ত্বকে আনা হয় স্বাভাবিক উজ্জ্বলতা। তবে চকচকে নয়, সঠিক ভারসাম্য এ লুকের আসল সৌন্দর্য।

ভ্রু, চোখ ও ঠোঁটে সংযম

ক্লিন গার্ল মেকআপে ঘন করে ভ্রু আঁকার বদলে আইব্রো জেল দিয়ে ভ্রুর স্বাভাবিক আকৃতি ঠিক রাখা হয়। চোখে হালকা মাসকারা, প্রয়োজনে বাদামি আইলাইনের সরু রেখাই যথেষ্ট। ভারী আইশ্যাডোর বদলে ন্যুড বা আর্থ টোন বেশি মানায়। ঠোঁটে টিন্ট, ন্যুড লিপস্টিক বা গ্লসের ছোঁয়া পুরো লুককে আরও সতেজ করে তোলে।

একই লুকে চুলের সাজ

শুধু মেকআপে সীমাবদ্ধ নয় ক্লিন গার্ল ট্রেন্ড। আঁটসাঁট বান, স্লিক পনিটেল কিংবা পরিপাটি খোলা চুল— এ হেয়ারস্টাইলগুলোও এর পরিচিত অংশ। সঙ্গে ছোট হুপ কানের দুল, সোনালি গয়না বা মিনিমাল অ্যাকসেসরিজ এ লুককে দেয় পূর্ণতা।

বয়স বাধা নয়

এ মেকআপের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি প্রায় সব বয়স, সব রঙের ত্বক এবং সব ধরনের মুখাবয়বের সঙ্গে মানিয়ে যায়। কিশোরী থেকে কর্মজীবী নারী— যে কেউ নিজের মতো করে ক্লিন গার্ল লুক তৈরি করতে পারেন। ত্বকে ব্রণ, দাগ বা ফ্রেকলস থাকলেও সেগুলো পুরোপুরি ঢেকে ফেলার প্রয়োজন নেই। বরং স্বাভাবিক বৈশিষ্ট্যকে গ্রহণ করাই এ ট্রেন্ডের সৌন্দর্য।

নামের সঙ্গে ‘ক্লিন’ শব্দটি থাকলেও এর অর্থ ত্বককে ফর্সা বা দাগহীন দেখানো নয়। বরং এমন একটি লুক তৈরি করা, যেখানে ত্বক থাকে সতেজ, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল

আত্মবিশ্বাস বাড়াতে

আত্মবিশ্বাস তৈরিতে ক্লিন গার্ল মেকআপ দারুণ সহায়ক। একসময় ভাবা হতো আসল সৌন্দর্য হলো মুখ নিখুঁত হওয়া। এ মেকআপ ট্রেন্ড সেই মানদণ্ড থেকে বেরিয়ে এসেছে। নিজস্বতা বদলে ফেলা নয়; বরং স্বকীয়তাকে আরও খানিকটা স্নিগ্ধ করে তোলার পথ দেখায় এ রূপচর্চা।

যে ভুলগুলো এড়াবেন

ক্লিন গার্ল মেকআপের চর্চা করতে চাইলে একাধিক গ্লসি পণ্য একসঙ্গে ব্যবহার করা যাবে না। অতিরিক্ত হাইলাইটার, ভারী পাউডার, গাঢ় কনট্যুর বা ঘন ফলস আইল্যাশ এ লুকের স্বাভাবিক আবেদন নষ্ট করে দিতে পারে। আবার স্কিনকেয়ার ছাড়া শুধু মেকআপ দিয়ে লুকটি তৈরি করাও কঠিন। ফলে এ দুইয়ের মধ্যে ভারসাম্য নিশ্চিত করা জরুরি।


খেয়াল রাখুন

  • স্কিনকেয়ারই এই লুকের ভিত্তি
    পাতলা বেস ব্যবহার করুন
    ক্রিমভিত্তিক ব্লাশ ও হালকা হাইলাইটার বেছে নিন
    ভ্রু ও চোখে সংযত সাজ রাখুন
    ঠোঁটে ন্যুড, পিচ বা গোলাপি টোন মানানসই
    সেটিং স্প্রে ব্যবহার করলে লুক দীর্ঘক্ষণ সতেজ থাকে


বিউটিমেকআপবিউটি মেকআপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের