রূপচর্চার জগতে ট্রেন্ড,
রঙ ও কৌশল বদলায় প্রায় নিয়মিত। কিন্তু স্বাভাবিক সৌন্দর্যের আবেদন কখনো ম্লান হয় না।
ক্লিন গার্ল মেকআপ সেই চিরন্তন সৌন্দর্যকেই ফুটিয়ে তোলে আধুনিক উপায়ে। লিখেছেন তুলি
রহমান
ভারী ফাউন্ডেশন, তীক্ষ্ণ কনট্যুর আর গাঢ় চোখের
সাজ— এমনটাই ছিল একসময়ের রূপচর্চার ধারা। এখন সেই ভাবনা বদলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম,
ফ্যাশন রানওয়ে আর তারকাদের দৈনন্দিন লুকে জায়গা করে নিয়েছে ক্লিন গার্ল মেকআপ। এটি
আসলে কোনো নির্দিষ্ট প্রসাধন কৌশল নয়; বরং এমন একটি চর্চা, যেখানে ত্বকের স্বাভাবিক
সৌন্দর্যকে ঢেক...