Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

বিউটি

বরিষনে স্নিগ্ধ মেকআপ

প্রিয়াঞ্জলি রুহি
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:৫৫
বরিষনে স্নিগ্ধ মেকআপ

মডেল: নিশা চৌধুরী। সাজ: অরা বিউটি লাউঞ্জ। ছবি: মঞ্জু আলম

সকালে যত যত্ন করেই সাজা হোক, দুপুরের বৃষ্টি কিংবা ঘামে অনেক সময় তা নষ্ট হয়ে যায়। রূপবিশেষজ্ঞ শারমিন কচির পরামর্শ নিয়ে আবহাওয়া উপযোগী মেকওভারের উপায় জানাচ্ছেন প্রিয়াঞ্জলি রুহি

বর্ষা মানেই ভেজা বাতাস, হঠাৎ নামা বৃষ্টি, আর্দ্র আবহাওয়া আর সারা দিনের অনিশ্চয়তা। এ সময়ের মেকআপে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্থায়িত্ব, স্বস্তি এবং স্বাভাবিক সৌন্দর্য। কেননা, বৃষ্টি কিংবা ঘামে ভারী মেকআপ মুহূর্তেই গলে গিয়ে নষ্ট করতে পারে আপনার সাজ। তাই রূপচর্চা মিনিমাল, ওয়াটারপ্রুফ ও স্নিগ্ধ হওয়া জরুরি।

সময়ের ভাষা

একসময় ভারী ফাউন্ডেশন, ঘন পাউডার বা গাঢ় মেকআপকে সৌন্দর্যের প্রধান উপাদান মনে করা হতো। সেই ধারা বদলেছে। ২০২৬ সালের আন্তর্জাতিক সৌন্দর্য প্রবণতায় বর্ষা দিনের মেকআপের মূলমন্ত্র ‘লাইট, ফ্রেশ অ্যান্ড রিয়েল’। অর্থাৎ এমন সাজ, যা দেখতে সুন্দর, ত্বকে আরামদায়ক এবং আর্দ্র আবহাওয়াতেও দীর্ঘসময় টিকে থাকে।

গুরুত্বে ত্বক

চলতি মৌসুমের সৌন্দর্য প্রবণতায় গুরুত্ব পাচ্ছে স্কিন-ফার্স্ট বিউটি। মেকআপের স্তর দিয়ে ত্বক ঢেকে ফেলার বদলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাকে ফুটিয়ে তোলাই লক্ষ্য। এর চর্চা করতে মেকআপের আগে ভালোভাবে মুখ পরিষ্কার করে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এরপর প্রয়োজনে হালকা প্রাইমার ব্যবহার করা যেতে পারে। এতে মেকআপের স্থায়িত্ব বাড়বে। ভারী ফাউন্ডেশনের বদলে টিন্টেড ময়েশ্চারাইজার, বিবি ক্রিম বা স্কিন টিন্ট এখন বেশি জনপ্রিয়। এগুলো ত্বককে মসৃণ দেখায়, আবার ভারীও লাগে না।

ম্যাট নয়, সফট গ্লো

কিছুদিন আগেও ম্যাট মেকআপ ছিল জনপ্রিয়তার শীর্ষে। এখন আন্তর্জাতিক অঙ্গনে দেখা যাচ্ছে সফট গ্লো বা প্রাকৃতিক উজ্জ্বলতার প্রবণতা। ত্বক যেন স্বাস্থ্যবান ও সতেজ দেখায়, সেদিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে অতিরিক্ত হাইলাইটার ব্যবহার না করে সূক্ষ্ম উজ্জ্বলতা ধরে রাখার পরামর্শ দিচ্ছেন সৌন্দর্য বিশেষজ্ঞরা।


চোখে মেঘরঙ

বর্ষার চোখের সাজে এবার প্রকৃতির প্রভাব স্পষ্ট। ধূসর, স্মোকি ব্লু, মাটি রঙ, জলপাই সবুজ, ল্যাভেন্ডার এবং হালকা বাদামি রঙের আইশ্যাডো জনপ্রিয়। দৈনন্দিন ব্যবহারে খুব বেশি রঙিন চোখের সাজের বদলে ওয়াশ অব কালার ধারা দেখা যাচ্ছে। অর্থাৎ চোখের পাতায় একটিমাত্র কোমল রঙ ব্যবহার করেই তৈরি করা হচ্ছে পরিপাটি লুক। সেটি পেতে অবশ্যই পানিরোধী আইলাইনার ও মাসকারা ব্যবহার করতে হবে। কারণ, বর্ষার আর্দ্রতায় সাধারণ আই মেকআপ ছড়িয়ে যেতে পারে।

ব্লাশে সতেজতা

মেকআপে গালের রঙ অনেক গুরুত্বপূর্ণ। পিচ, কোরাল, সফট পিংক কিংবা রোজ টোনের ক্রিম ব্লাশের জনপ্রিয়তা এখন বাড়-বাড়ন্ত। কেননা ক্রিম ব্লাশ ত্বকের সঙ্গে সহজে মিশে যায় এবং এর ফলে বর্ষার আবহাওয়ায় ত্বক বেশ স্বাভাবিক দেখায়।

ঠোঁটের রঙ

বর্ষাকালে ভারী ম্যাট লিপস্টিক অনেক সময় শুষ্ক ও অস্বস্তিকর লাগতে পারে। তাই এবার ঠোঁটের সাজে আধিপত্য করছে লিপ টিন্ট, লিপ স্টেইন এবং হালকা গ্লসি বাম। চেরি, বেরি, সফট রোজ, দারচিনি গোলাপি এবং মাটির আভাযুক্ত লাল রঙ বেশি দেখা যাচ্ছে। এ ধরনের পণ্য সহজে মুছে যায় না; তাই বারবার ঠিক করার ঝামেলাও নেই।

ভ্রুতে স্বাভাবিকত্ব

অতিরিক্ত আঁকানো বা খুব ধারালো ভ্রুর বদলে এখন জনপ্রিয় সফট ব্রাউ। ভ্রুর স্বাভাবিক গঠন বজায় রেখে হালকা জেল বা পেনসিল দিয়ে সেট করে নেওয়াই যথেষ্ট।

চুলে চমক

বর্ষার মেকআপ তখনই সুন্দর দেখায়, যখন চুলও পরিচ্ছন্ন ও গোছানো থাকে। খোলা চুলের বদলে নিচু খোঁপা, পনিটেল, বেণি বা অগোছালো বান বেশ জনপ্রিয়। এতে চুল কম জট বাঁধে এবং মুখও সতেজ দেখায়।

মেকআপবিউটি মেকআপঅপূর্বা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের